শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

রাঙামাটির কাপ্তাইয়ে রাষ্ট্রীয় গুরুত্বপুর্ণ সফরে সিএজি; বিভিন্ন স্পট ও দপ্তর পরিদর্শন
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: / ৪৬ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

Views: 3

৬৭

বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) জনাব মোঃ নুরুল ইসলাম সরকারি সফরে রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিদর্শন করেছেন। শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) সকালে তিনি সপরিবারে কাপ্তাইয়ে আগমন করেন এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

সফরসূচি অনুযায়ী, সিএজি জনাব মোঃ নুরুল ইসলাম সকাল সাড়ে ১১টায় পুলিশি নিরাপত্তায় চট্টগ্রাম হয়ে সড়কপথে কাপ্তাইয়ে পৌঁছান। সফরের শুরুতে তিনি জীবতলী লেকশোর রিসোর্টে অবস্থান করেন এবং সেখানে নৌভ্রমণে অংশ নেন। এরপর তিনি কাপ্তাই প্রজেক্ট এলাকার অভ্যন্তরে হিলটপ মেসে গমন করেন এবং কাপ্তাই জোন সদর জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন। মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৪টা ২০ মিনিটে তিনি কাপ্তাই উপজেলা হিসাবরক্ষণ অফিসে পৌঁছান।

হিসাবরক্ষণ অফিস পরিদর্শনকালে সিএজি দপ্তরের সার্বিক কার্যক্রম ও দাপ্তরিক স্বচ্ছতা নিশ্চিতকরণে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তাঁর সঙ্গে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, ভূমি কর্মকর্তা এবং কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে বিকেল ৫টা ১০ মিনিটে তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে কাপ্তাই ত্যাগ করেন। সিএজি-র এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
PhotoCard Icon
Create PhotoCard