Views: 3
আগামীকাল ১২ ফের্রুয়ারি অনুষ্টিত হতে যাচ্ছে এয়োদশ জাতয়ী সংসদ ও গগণভোট নির্বাচন। নির্বাচন উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলার নির্বচনি কেন্দ্র গুলোতে পাঠানো শুরু হয়েছে নির্বাচনী সরঞ্জাম।আজ বুধবার দুপুরে হাকিমপুর উপজেলার বিভিন্ন নির্বাচন কেন্দ্রে এসব সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু করে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অশোক বিক্রম চাকমা।এসময় হাকিমপুর উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।দিনাজপুর-৬ আসনে মোট ১শ ৯৯ টি ভোট কেন্দ্রে আছে । কেন্দ্রগুলোতে ভোট গ্রহনের যাবতীয় সরঞ্জাম পাঠানো হচ্ছে।
দিনাজপুর ৬ আসনে এবার নতুন ভোটার ২৭ হাজার ২২৬ জন। এর মধ্যে নবাবগঞ্জে ১২ হাজার ৩৫৩, বিরামপুরে ৬ হাজার ১৬৪, হাকিমপুরে ৩ হাজার ৭৮৬ এবং ঘোড়াঘাটে ৪ হাজার ৯২৩।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর এবং ঘোড়াঘাট এই চার উপজেলার মোট ভোটার ৫ লাখ ৭৮ হাজার ৬৮৯। এর মধ্যে বিরামপুরে ১ লাখ ৭০ হাজার ৪০২, নবাবগঞ্জে ২ লাখ ৮ হাজার ৬৮৪, হাকিমপুরে ৮৫ হাজার ৩৩৬ এবং ঘোড়াঘাটে ১ লাখ ১৪ হাজার ২৬৭ জন ভোটার আগামী সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, নির্বাচনের নাশকতাসহ যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর অব্যাহত আছে এবং নির্বাহী ও জুডিশিয়াল মোট দুইজন ম্যাজিস্ট্রেট থাকবেন।