বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

হিলিতে সীমান্তে  ভারতীয় মা/দ/ক/দ্র/ব্য জব্দ
হিলি( দিনাজপুর) প্রতিনিধি: / ২৭৪ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

Views: 1

৪৮

দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্তে বিশেষ অভিযানে  ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৮ আগস্ট) ভোর ৪টা ৫০ মিনিটে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধীনস্থ হিলি সিপি বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ আঃ সাত্তারের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত মেইন পিলার ২৮৫/৪ এস থেকে প্রায় ৮০ গজ ভেতরে হিলি দক্ষিণ বাসুদেবপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে আসামি বিহীন অবস্থায় ভারতীয় কুপিজেসিক ইনজেকশন, ফেনসিডিল, অফিসার চয়েজ মদ, নাইন থাউসেন্ট বিয়ার এবং গ্লাইসিপেজ ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৬ হাজার টাকা। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ২৪ ঘণ্টা অব্যাহত রয়েছে বলে জানান বিজিবি কতৃপক্ষ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
PhotoCard Icon
Create PhotoCard