সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাছা প্রেসক্লাবের উন্নয়নে ‘সিংহ’ মার্কায় ভোট ও দোয়া চাই-মোঃ সোহেল মিয়া সংগ্রামী নেতৃত্বের প্রতীক এস এম জাহাঙ্গীর হোসেন: ঢাকা-১৮ আসনে আপোষহীনতার প্রতিচ্ছবি শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ মধ্যরাতে লন্ডনের পথে খালেদা জিয়া: কাতার প্রদত্ত এয়ার অ্যাম্বুলেন্সে ১৬ সফরসঙ্গী অন্তর্বর্তী সরকার গঠন ‘বৈধ’: আপিল বিভাগে লিভ-টু-আপিল খারিজ, হাইকোর্টের আদেশ বহাল ৬ ডিসেম্বর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি’র গণবিজ্ঞপ্তি জারি এই নির্বাচন শত বছরের ভিত্তি: পুলিশকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের রামগঞ্জে গাছের নিচে চাপা পড়ে যুবকের মর্মান্তিক মৃ/ ত্যু ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জালের অভিযোগে যুবকের কারাদণ্ড গাছা প্রেস ক্লাবের নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে: ৫ ডিসেম্বর মনোনয়ন বিতরণ, ১৯ ডিসেম্বর ভোট বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিশেষ নিরাপত্তা: যান চলাচল নিয়ন্ত্রণ ১৪-১৬ ডিসেম্বর সিসিইউতে স্থিতিশীল খালেদা জিয়া, মেডিকেল বোর্ডের চিকিৎসা ‘গ্রহণ করতে পারছেন’, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত পরিস্থিতি সাপেক্ষে—ডা. জাহিদ পোস্টাল ব্যালটে প্রবাসী নিবন্ধনে রেকর্ড: সংখ্যা বেড়ে ৯২ হাজার ছাড়ালো, ৭ দেশে নিবন্ধন শুরু তারেক রহমান চাইলে ১ দিনে ট্রাভেল পাস: ‘দেশে ফেরায় সরকারের কোনো বিধিনিষেধ নেই’—পররাষ্ট্র উপদেষ্টা ট্রান্সকম সিইও সিমিন রহমানের বিরুদ্ধে শেখ হাসিনাকে ‘১০০ কোটি টাকা ঘুষ’ দেওয়ার অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু কর্মসংস্থান তৈরিতে উল্টো পথে বাংলাদেশ: শ্রমবাজারে নারী ও তরুণদের অংশগ্রহণ উদ্বেগজনক—ড. হোসেন জিল্লুর রহমান আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু: নভেম্বরেই ৯৯ জনের মৃ/ ত্যু, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় উত্তরায় ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল পূবাইলে মাদ্রাসায় দোয়া-মিলাদ: খালেদা জিয়ার সুস্থতা কামনায় তবারক বিতরণ, ধানের শীষকে জেতানোর আহ্বান উপযুক্ত সময়েই দেশে ফিরবেন তারেক রহমান’: রিজভী নওগাঁয় সনাতন ধর্মালম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষদের বিএনপিতে যোগদান

বীরগঞ্জে বিয়ের দাবিতে কলেজ ছাত্রীর অনশন

মোঃ আবেদ আলী ॥

বীরগঞ্জে প্রেমিকের বাড়িতে কলেজ ছাত্রী প্রেমিকার অনশন চলছে, প্রেমিক বাড়ী ছেড়ে পালিয়ে গেছে।

ঠাকুরগাঁও জেলা সদর বাবু পাড়ার বাসিন্দা চিন্তা হরেনের মেয়ে গড়েয়া ডিগ্রী কলেজের ছাত্রী পার্বতী রায় (১৮) জানান, বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়ের ডাক্তারপাড়া গ্রামের গজেন্দ্র নাথ রায়ের ছেলে প্রমোথ চন্দ্র রায়ের (২২)’র সাথে ২ বছর আগে তার বোন লতা রানীর বাড়িতে শশুরবাড়ী বাবু পাড়ায় প্রথম পরিচয়ে উভয়ের মধ্যে ভাললাগা ও ভালবাসা হয়। দীর্ঘ দিন ধরে তাদের মধ্যে প্রেম ও শারীরিক সম্পর্ক হয়। তারা উভয়ে বিয়ে করে সংসার করতে চায় কিন্তু পরিবারের সদস্যরা তা মানতে নারাজ।

পরিশেষে পার্বতী রায়ের প্রচন্ড আপত্তি থাকা সত্বেও তার মতামত উপেক্ষা করে পরিবার অন্যত্র তার বিবাহ ঠিকঠাক করে। সংবাদ পেয়ে প্রমোথ চন্দ্র রায় মোবাইলে জানায় ২ বছর ধরে প্রেম করে তোমাকে না পেলে আমার আত্মহত্যা ছাড়া কোন পথ থাকবে না। বিবাহের দিনক্ষ আসার আগেই তুমি আমার বাড়ীতে চলে আসো। নিরুপায় প্রেমিকা গত ৩০ মে দুপুরে হাজির হয় প্রেমিক প্রমোথ রায়ের বাড়ীতে। প্রমোথ রায়ের ভগ্নিপতি দুলাল চন্দ্র রায়ের নেতৃত্বে পরিবারের সদস্যরা পাবর্তীকে মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে ব্যার্থ হয়।

পার্বতী রায় আরো জানান, কালি মন্দিরে গিয়ে তারা ভগবানকে স্বাক্ষী রেখে বিবাহ করে উভয়ের মাঝে শারীরিক সম্পর্ক হয়েছে। প্রমোথ চন্দ্র রায়কে স্বামী হিসেবে না পেলে তার আত্মহত্যা ছাড়া আর অন্য কোন পথ থাকবে না। যতোদিন স্বামী হিসেবে প্রমোথকে না পাবে ততোদিন কোনো খাবার খাবেন না ও পানি পান করবেন না এবং জীবিত অস্থায় সে কোথাও যাবেননা। তিনি বলেন, ‘যেতেই যদি হয় তবে আমার লাশ নিয়ে যেতে হবে। কারন প্রমোথ চন্দ্র রায় আমার সর্বস্ব লুটে নিয়েছে।’

পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ জুয়েলুর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, ওয়ার্ড সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন প্রেম সত্য উভয়ের মতামতের ভিত্তিতে বিবাহ অনুষ্ঠানের আয়োজন করার বৈঠক চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com