শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মানবতার সেবায় ‘একতার বন্ধন’: সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিল সামাজিক সংগঠন ১৪তম গ্রেডের চাকুরে মীর বারেকের আলাদিনের চেরাগ: এক দশকেই শতকোটি টাকার মালিক ইউপি সচিব কাপ্তাইয়ে শিলছড়ি দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লামায় পুলিশ সুপারের ঝটিকা পরিদর্শন: জনসেবায় পুলিশকে মানবিক হওয়ার আহ্বান টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, তবে আলোচনায় দুই অধিনায়কের ‘নো হ্যান্ডশেক’ চতুর্থ স্তম্ভের ঐক্য: ঢাকায় ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’-এ সাংবাদিক ও সম্পাদকদের হুংকার হাড়কাঁপানো শীতে জবুথবু উত্তরাঞ্চল: তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রি সীমান্ত পাহারায় বিজিবির বড় সাফল্য: পত্নীতলায় ২৯ লাখ টাকার মাদক জব্দ উখিয়ার পালংখালীর জামতলীতে দারুল কুরআন বালিকা শাখার শুভ উদ্বোধন: নারী শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন খুললো কুয়েতের বাজার: পোল্ট্রি ও ডিম রপ্তানিতে দীর্ঘদিনের বাণিজ্যিক জট কাটলো বাংলাদেশের ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিএনপি-জামায়াতের বৈঠক: নজরে আগামীর বাণিজ্য ও অর্থনীতি ওসমানীনগরে দুই বাসের ভয়াবহ মুখোমুখি সং/ঘ/র্ষ: র/ক্ত/স্না/ত মহাসড়কে ঝরলো দুই প্রাণ উচ্চশিক্ষায় অগ্রযাত্রার ৩৫ বছর: গৌরবের মাইলফলকে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী রনিকে শোকজ পূবাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ধ/র্ষ/ক গ্রেফতার উত্তরায় আবাসিক ভবনে আগুনের লেলিহান শিখা: নারী-শিশুসহ ৫ জনের করুণ মৃ/ত্যু নির্বাচনে জনমতের প্রতিফলন না হলে জাতি বিপর্যয়ে পড়বে: হিলিতে মাওলানা আনোয়ারুল ইসলাম গণভোটের প্রচার করায় সমাজসেবা কর্মকর্তাকে শোকজ: তালতলীতে প্রশাসনের দ্বৈতনীতিতে তীব্র ক্ষোভ চান্দনা চৌরাস্তায় পুলিশের সাঁড়াশি অভিযান: হকারমুক্ত হলো ফুটপাত ও সড়ক শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কাপ্তাইয়ে প্রশাসনের মহাপ্রস্তুতি: জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে সমন্বয় সভা

অল্পের জন্য ইতিহাস গড়তে পারলেন না তামিম

নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে বাংলাদেশ দলের প্রায় সব ব্যাটসম্যানই যখন ব্যর্থ, তখন জ্বলে উঠলেন তামিম ইকবাল। ড্যাশিং এই ওপেনার তুলে নিলেন ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি। তবুও প্রথম ইনিংসে সফরকারি দল ২৩৪ রানের বেশি স্কোর বোর্ডে জমা করতে পারেনি। অথচ তামিম একাই করেছেন ১২৬ রান।

তবে বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) হ্যামিল্টনে একটুর জন্য ইতিহাস গড়ার সুযোগ মিস করেছেন তামিম ইকবাল। ইতিহাসের সপ্তম ক্রিকেটার হিসেবে টেস্টের প্রথম সেশনেই সেঞ্চুরি হাঁকানোর মাইলফলক স্পর্শ করতে পারেননি তামিম।

ইনিংসের ১০ম ওভারের দ্বিতীয় বলে ওপেনার সাদমান ইসলাম যখন আউট হন, তামিম তখন অপরাজিত ৩০ বলে ৩৩ রান করে। এরপর লাঞ্চের আগে তামিম মোকাবেলা করেছেন আরও ৫৫ বল, অর্থাৎ মোট ৮৫ বলের মোকাবেলায় ৮৬ রান করে লাঞ্চ বিরতিতে মাঠ ছাড়েন তামিম।

লাঞ্চ বিরতির ৮ বল আগে সাজঘরে ফেরা মুমিনুল হক খেলেছিলেন ৪৬ বল (যা থেকে এসেছিল ১২ রান)। কিউই পেসারদের সামলাতে তামিম সাবলীল থাকলেও মুমিনুল খেলছিলেন ধীরে। টেস্ট ম্যাচের বিবেচনায় মুমিনুলের ব্যাটিংকেই অধিক আদর্শ বলে গণ্য করা যায়। তবে এই আদর্শ ব্যাটিংই অপ্রত্যাশিতভাবে তামিমকে প্রথম সেশনে শতক তুলে নেওয়ার সুযোগ থেকে ‘বঞ্চিত’ করেছে!

স্ট্রোক খেলা তামিম লাঞ্চ বিরতির আগে আরও ক’টা বল মোকাবেলা করলে হয়ত শতক নিয়েই মধ্যাহ্নভোজ সারতে পারতেন। সেক্ষেত্রে তামিমের পাঁড় ভক্তরা মুমিনুলের ধীর ইনিংসকে কাঠগড়ায় দাঁড় করাতে পারেন।

নিউজিল্যান্ডের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ডও তামিমের প্রথম সেশনে শতক না পাওয়ার পেছনে মুমিনুলের ঐ ইনিংসকে দায় দিয়ে লিখেছে, ‘…এরপর মুমিনুল হক ব্যাট হাতে ওমন অবরোধ দাঁড় করানোয় তামিমের ১৫ রানের কমতি থেকেই যায়, তা না হলে এটি দুর্দান্ত অর্জন হতে পারত।’

প্রসঙ্গত, টেস্টের প্রথম সেশনেই শতক হাঁকানোর কীর্তি আছে মাত্র ছয় ক্রিকেটারের। এরা হলেন- ভিক্টর ট্রাম্পার, চার্লস ম্যাকার্টনি, ডন ব্র্যাডম্যান, মজিদ খান, ডেভিড ওয়ার্নার ও শিখর ধাওয়ান।

প্রথম সেশনে শতক তুলে নেওয়ার এমন সুবর্ণ সুযোগ অবশ্য আগেও একবার হাতছাড়া করেছেন তামিম। ২০১০ সালের ২০ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে উড়ন্ত সূচনা করা তামিম ইনিংসের ২৩তম ওভারের প্রথম বলে ৭১ বলে ৮৫ রান করে আউট হয়ে যান। জেমস ট্রেডওয়েলের বলে ম্যাট প্রায়োরের ঐ ক্যাচ নিয়ে অবশ্য বিতর্কও আছে!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com