শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মানবতার সেবায় ‘একতার বন্ধন’: সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিল সামাজিক সংগঠন ১৪তম গ্রেডের চাকুরে মীর বারেকের আলাদিনের চেরাগ: এক দশকেই শতকোটি টাকার মালিক ইউপি সচিব কাপ্তাইয়ে শিলছড়ি দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লামায় পুলিশ সুপারের ঝটিকা পরিদর্শন: জনসেবায় পুলিশকে মানবিক হওয়ার আহ্বান টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, তবে আলোচনায় দুই অধিনায়কের ‘নো হ্যান্ডশেক’ চতুর্থ স্তম্ভের ঐক্য: ঢাকায় ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’-এ সাংবাদিক ও সম্পাদকদের হুংকার হাড়কাঁপানো শীতে জবুথবু উত্তরাঞ্চল: তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রি সীমান্ত পাহারায় বিজিবির বড় সাফল্য: পত্নীতলায় ২৯ লাখ টাকার মাদক জব্দ উখিয়ার পালংখালীর জামতলীতে দারুল কুরআন বালিকা শাখার শুভ উদ্বোধন: নারী শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন খুললো কুয়েতের বাজার: পোল্ট্রি ও ডিম রপ্তানিতে দীর্ঘদিনের বাণিজ্যিক জট কাটলো বাংলাদেশের ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিএনপি-জামায়াতের বৈঠক: নজরে আগামীর বাণিজ্য ও অর্থনীতি ওসমানীনগরে দুই বাসের ভয়াবহ মুখোমুখি সং/ঘ/র্ষ: র/ক্ত/স্না/ত মহাসড়কে ঝরলো দুই প্রাণ উচ্চশিক্ষায় অগ্রযাত্রার ৩৫ বছর: গৌরবের মাইলফলকে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী রনিকে শোকজ পূবাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ধ/র্ষ/ক গ্রেফতার উত্তরায় আবাসিক ভবনে আগুনের লেলিহান শিখা: নারী-শিশুসহ ৫ জনের করুণ মৃ/ত্যু নির্বাচনে জনমতের প্রতিফলন না হলে জাতি বিপর্যয়ে পড়বে: হিলিতে মাওলানা আনোয়ারুল ইসলাম গণভোটের প্রচার করায় সমাজসেবা কর্মকর্তাকে শোকজ: তালতলীতে প্রশাসনের দ্বৈতনীতিতে তীব্র ক্ষোভ চান্দনা চৌরাস্তায় পুলিশের সাঁড়াশি অভিযান: হকারমুক্ত হলো ফুটপাত ও সড়ক শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কাপ্তাইয়ে প্রশাসনের মহাপ্রস্তুতি: জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে সমন্বয় সভা

আইসিসির ধার ধারে না আইপিএল

আইপিএলে আগের সবগুলো মৌসুমেই দুর্নীতি দমনে আইসিসির দুর্নীতি দমন বিভাগের (আকসু) সঙ্গে কাজ করেছে বিসিসিআই। এবার থেকে সেটি আর হচ্ছে না। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সিদ্ধান্ত নিয়েছে, আইপিএল পরিচালনায় আর আইসিসির এই বিভাগের দ্বারস্থ হওয়ার কোনো দরকার নেই। আইসিসির সাহায্য নেওয়ার বদলে নিজস্ব দুর্নীতি দমন বিভাগ (এসিইউ) দিয়েই আইপিএল চালাবে বিসিসিআই।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আইপিএল নিয়ে আকসুর সঙ্গে বিসিসিআইয়ের সম্পর্কচ্ছেদের পেছনে অন্যতম কারণটি অর্থনৈতিক। আইপিএলের গত মৌসুমে ৩.১ কোটি রুপি খরচায় আকসুর সেবা কিনেছে বিসিসিআই। তার চেয়ে অনেক কম খরচেই নিজেদের দুর্নীতি দমন বিভাগকে কাজে লাগানো যাবে বলে জানিয়েছেন বিসিসিআই কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরস (সিওএ) প্রধান বিনোদ রাই, ‘কোনো কারণ নেই। কারণ আমরা তাঁদের (আকসু) জন্য যত খরচ করছি, তার ১০ শতাংশ অর্থেই ওদের (এসিইউ) পাওয়া যাবে। তাই অন্যদের ভাড়া করার চেয়ে নিজেদের মানুষ ভাড়া করাই ভালো।’

Eprothom Aloআইপিএলের জন্য ভারতে আসা আকসুর প্রতিটি কর্মকর্তার জন্য দৈনিক ৫০০ ডলার খরচ হয় বিসিসিআইয়ের। আকসুর এসব কর্মকর্তারা আবার কাজের জন্য এসিইউ কর্মকর্তাদের ভাড়া করে থাকেন। তাঁদের বলা হয় সহকারী দুর্নীতি দমন ব্যবস্থাপক। এসিইউ-র প্রতিটি কর্মকর্তার জন্য দিন প্রতি খরচ হয় ৬ হাজার ৫০০ রুপি। প্রায় দুই মাসব্যাপী আইপিএলকে (২৩ মার্চ শুরু) সামনে রেখে এসিইউ কর্মকর্তাদের জনবল বাড়ানোর নির্দেশও দিয়েছে বিসিসিআই। আইপিএলে যে কোনো ধরনের দুর্নীতি প্রতিরোধে হোটেল এবং স্টেডিয়ামের ভেতরে খেলোয়াড় ও ম্যাচ অফিশিয়ালদের কাছাকাছি থাকবেন এসিইউ কর্মকর্তারা।

বিসিসিআইয়ের আর আকসুর দ্বারস্থ না হওয়ার এই সিদ্ধান্ত হুট করে নেওয়া হয়নি। ভারতীয় বোর্ডের দুর্নীতি দমন বিভাগে (এসিইউ) অনেক বছর ধরেই জনবল সংকট ছিল। মাত্র তিনজন দিয়ে অনেক দিন চলেছে এসিইউ। এই বিভাগের সাবেক প্রধান নীরাজ কুমার এর আগে আকসুর অধীনে কাজ করার নানা অসুবিধা বর্ণনা করে শক্ত ভাষায় একটি মেইল করেছিলেন সিওএ সদস্যদের। সেই মেইলে বিসিসিআইয়ের ‘দুর্নীতি দমনের ইচ্ছে নেই বললেই চলে’ লিখে সরাসরি ক্ষোভও ঝেড়েছিলেন নীরাজ। এর প্রেক্ষিতে গত কয়েক মাসে এসিইউ-তে জনবল বাড়িয়েছে বিসিসিআই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com