শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মানবতার সেবায় ‘একতার বন্ধন’: সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিল সামাজিক সংগঠন ১৪তম গ্রেডের চাকুরে মীর বারেকের আলাদিনের চেরাগ: এক দশকেই শতকোটি টাকার মালিক ইউপি সচিব কাপ্তাইয়ে শিলছড়ি দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লামায় পুলিশ সুপারের ঝটিকা পরিদর্শন: জনসেবায় পুলিশকে মানবিক হওয়ার আহ্বান টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, তবে আলোচনায় দুই অধিনায়কের ‘নো হ্যান্ডশেক’ চতুর্থ স্তম্ভের ঐক্য: ঢাকায় ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’-এ সাংবাদিক ও সম্পাদকদের হুংকার হাড়কাঁপানো শীতে জবুথবু উত্তরাঞ্চল: তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রি সীমান্ত পাহারায় বিজিবির বড় সাফল্য: পত্নীতলায় ২৯ লাখ টাকার মাদক জব্দ উখিয়ার পালংখালীর জামতলীতে দারুল কুরআন বালিকা শাখার শুভ উদ্বোধন: নারী শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন খুললো কুয়েতের বাজার: পোল্ট্রি ও ডিম রপ্তানিতে দীর্ঘদিনের বাণিজ্যিক জট কাটলো বাংলাদেশের ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিএনপি-জামায়াতের বৈঠক: নজরে আগামীর বাণিজ্য ও অর্থনীতি ওসমানীনগরে দুই বাসের ভয়াবহ মুখোমুখি সং/ঘ/র্ষ: র/ক্ত/স্না/ত মহাসড়কে ঝরলো দুই প্রাণ উচ্চশিক্ষায় অগ্রযাত্রার ৩৫ বছর: গৌরবের মাইলফলকে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী রনিকে শোকজ পূবাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ধ/র্ষ/ক গ্রেফতার উত্তরায় আবাসিক ভবনে আগুনের লেলিহান শিখা: নারী-শিশুসহ ৫ জনের করুণ মৃ/ত্যু নির্বাচনে জনমতের প্রতিফলন না হলে জাতি বিপর্যয়ে পড়বে: হিলিতে মাওলানা আনোয়ারুল ইসলাম গণভোটের প্রচার করায় সমাজসেবা কর্মকর্তাকে শোকজ: তালতলীতে প্রশাসনের দ্বৈতনীতিতে তীব্র ক্ষোভ চান্দনা চৌরাস্তায় পুলিশের সাঁড়াশি অভিযান: হকারমুক্ত হলো ফুটপাত ও সড়ক শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কাপ্তাইয়ে প্রশাসনের মহাপ্রস্তুতি: জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে সমন্বয় সভা

চোখের কালো দাগ দূর করবেন যেভাবে

সৌন্দর্যের রহস্য সবার আগে উম্মোচন করে চোখ। কারণ চোখের সৌন্দর্য মুখের ওপর বিরাট একটা প্রভাব ফেলে। তাইতো প্রেমিকের ভাষায় বলতে হয়, সুন্দর চোখ হলো প্রশান্তির আশ্রয়।

মানুষের চেহারার সবচেয়ে স্পর্শকাতর অঙ্গই হল চোখ। কিন্তু সেই সুন্দর দুটি চোখের নিচে যদি দেখা যায় কালো দাগ বা আন্ডার আই ডার্ক সার্কেল তাহলে পুরো সৌন্দর্যেই মাটি হয়ে যায়। চোখের নিচে কালো দাগ চেহারাকে যেমন মলিন করে দেয়, তেমনি বয়সকে বাড়িয়ে দেয় অনেক বেশি। আসল সৌন্দর্যকে লুকিয়ে ফেলে। যতই সাজগোজ করেন না কেন? প্রফুল্ল দেখাবে না।

অধিকাংশ সময় চোখের যত্নের অভাবে ডার্ক সার্কেল তৈরি করে। তবে চিন্তার কোনও কারণ নেই। এই সমস্যার সমাধান আছে আপনার হাতেই। চলুন জেনে নিই চোখের নিচে কালো দাগ দূর করার অধিক কার্যকরী কিছু পরামর্শ-

  • গোলাপজল ব্যবহার করতে পারেন। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে তুলার মধ্যে দু’ফোটা গোলাপজল নিয়ে চোখের চার পাশে লাগান। এভাবে ১৫ মিনিট ম্যাসেজ করেন। এতে চোখে কোমলতা ফেরাবে এবং ক্লান্তি ভাব দূর করবে।
  • খোসাসহ আলু বেঁটে চোখের নিচে লাগাতে পারেন। ৪ থেকে ৫দিন এই পেস্টটি ব্যবহার করতে হবে।
  • দু’ফোটা মুধু চোখের চারপাশে ধীরে ধীরে মাখুন। কিছুক্ষণ পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটা চোখের ওপরের চামরার রোদে পোড়া ভাব দূর করতে সাহায্য করে।
  • বরফ টুকরো নিয়ে চোখের চারপাশে ধীরে ধীরে ম্যাসেজ করুন। চোখের কালো ভাব দূর করতে বরফ ভালো উপকার দেয়।
  • ঘুমাতে যাবার আগে চোখ বন্ধ করে চারপাশে বাদামের তেল দিয়ে ম্যাসেজ করলে ডার্ক সার্কেল কমানো য়ায।
  • রাতে ৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন।
  • রোদে চলাফেরার সময় রোদ চশমা ব্যবহার করুন।
  • মানসিক স্ট্রেস এড়িয়ে চলুন। মনকে চাঙ্গা রাখার চেষ্টা করুন সবসময়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com