শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাছা প্রেসক্লাবের উন্নয়নে ‘সিংহ’ মার্কায় ভোট ও দোয়া চাই-মোঃ সোহেল মিয়া সংগ্রামী নেতৃত্বের প্রতীক এস এম জাহাঙ্গীর হোসেন: ঢাকা-১৮ আসনে আপোষহীনতার প্রতিচ্ছবি শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ মধ্যরাতে লন্ডনের পথে খালেদা জিয়া: কাতার প্রদত্ত এয়ার অ্যাম্বুলেন্সে ১৬ সফরসঙ্গী অন্তর্বর্তী সরকার গঠন ‘বৈধ’: আপিল বিভাগে লিভ-টু-আপিল খারিজ, হাইকোর্টের আদেশ বহাল ৬ ডিসেম্বর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি’র গণবিজ্ঞপ্তি জারি এই নির্বাচন শত বছরের ভিত্তি: পুলিশকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের রামগঞ্জে গাছের নিচে চাপা পড়ে যুবকের মর্মান্তিক মৃ/ ত্যু ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জালের অভিযোগে যুবকের কারাদণ্ড গাছা প্রেস ক্লাবের নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে: ৫ ডিসেম্বর মনোনয়ন বিতরণ, ১৯ ডিসেম্বর ভোট বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিশেষ নিরাপত্তা: যান চলাচল নিয়ন্ত্রণ ১৪-১৬ ডিসেম্বর সিসিইউতে স্থিতিশীল খালেদা জিয়া, মেডিকেল বোর্ডের চিকিৎসা ‘গ্রহণ করতে পারছেন’, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত পরিস্থিতি সাপেক্ষে—ডা. জাহিদ পোস্টাল ব্যালটে প্রবাসী নিবন্ধনে রেকর্ড: সংখ্যা বেড়ে ৯২ হাজার ছাড়ালো, ৭ দেশে নিবন্ধন শুরু তারেক রহমান চাইলে ১ দিনে ট্রাভেল পাস: ‘দেশে ফেরায় সরকারের কোনো বিধিনিষেধ নেই’—পররাষ্ট্র উপদেষ্টা ট্রান্সকম সিইও সিমিন রহমানের বিরুদ্ধে শেখ হাসিনাকে ‘১০০ কোটি টাকা ঘুষ’ দেওয়ার অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু কর্মসংস্থান তৈরিতে উল্টো পথে বাংলাদেশ: শ্রমবাজারে নারী ও তরুণদের অংশগ্রহণ উদ্বেগজনক—ড. হোসেন জিল্লুর রহমান আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু: নভেম্বরেই ৯৯ জনের মৃ/ ত্যু, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় উত্তরায় ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল পূবাইলে মাদ্রাসায় দোয়া-মিলাদ: খালেদা জিয়ার সুস্থতা কামনায় তবারক বিতরণ, ধানের শীষকে জেতানোর আহ্বান উপযুক্ত সময়েই দেশে ফিরবেন তারেক রহমান’: রিজভী নওগাঁয় সনাতন ধর্মালম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষদের বিএনপিতে যোগদান

বোমা বিস্ফোরণে বাম হাতের কবজি উড়ে গেল র‍্যাব সদস্যের

যশোরের অভয়নগরে পরিত্যক্ত বোমা নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরিত হয়ে খুলনা র‌্যাব-৬ এর কর্পোরাল শহিদ নামের একজন আহত হয়েছেন। তাঁর বাম হাতের কব্জি উড়ে গেছে। আজ রবিবার সকাল সাড়ে ১০টার সময় অভয়নগর থানা চত্বরে এ দুর্ঘটনা ঘটে। আহত র‌্যাব সদস্যকে যশোর সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভয়নগর থানা সূত্র জানায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে উদ্ধার করা ৭টি বোমা নিষ্ক্রিয় করার জন্য র‌্যাব-৬ খুলনার একটি দল রবিবার সকালে থানায় আসে। অফিসিয়াল কার্যক্রম শেষে কর্পোরাল শহিদ ৭টি বোমা নিয়ে থানার সামনে নিষ্ক্রিয় করার সময় একটি বোমা বিস্ফোরিত হয়। এতে তাঁর বাম হাতের কব্জি উড়ে যায়। এসময় দলের অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যায়।

সরেজমিনে অভয়নগর থানায় গিয়ে দেখা যায়, ঘটনাস্থল থানার সামনে র‌্যাব সদস্যের রক্তমাখা হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট পড়ে আছে। তারই সামনে পড়ে আছে লাল টেপ দিয়ে জড়ানো আরও ৬টি পরিত্যক্ত বোমা। রক্তের দাগ রয়েছে সর্বত্র। এসময় র‌্যাবের বোমা নিষ্ক্রিয় দলের কাউকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, ঘটনাটি নিছক দুর্ঘটনা। আহত কর্পোরাল শহিদকে দেখতে তিনি যশোরে সিএমএইচে আছেন। তাঁর বাম হাতের কব্জি উড়ে গেছে। শারীরিক অবস্থা ভালো আছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com