শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
গাছা প্রেসক্লাবের উন্নয়নে ‘সিংহ’ মার্কায় ভোট ও দোয়া চাই-মোঃ সোহেল মিয়া সংগ্রামী নেতৃত্বের প্রতীক এস এম জাহাঙ্গীর হোসেন: ঢাকা-১৮ আসনে আপোষহীনতার প্রতিচ্ছবি শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ মধ্যরাতে লন্ডনের পথে খালেদা জিয়া: কাতার প্রদত্ত এয়ার অ্যাম্বুলেন্সে ১৬ সফরসঙ্গী অন্তর্বর্তী সরকার গঠন ‘বৈধ’: আপিল বিভাগে লিভ-টু-আপিল খারিজ, হাইকোর্টের আদেশ বহাল ৬ ডিসেম্বর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি’র গণবিজ্ঞপ্তি জারি এই নির্বাচন শত বছরের ভিত্তি: পুলিশকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের রামগঞ্জে গাছের নিচে চাপা পড়ে যুবকের মর্মান্তিক মৃ/ ত্যু ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জালের অভিযোগে যুবকের কারাদণ্ড গাছা প্রেস ক্লাবের নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে: ৫ ডিসেম্বর মনোনয়ন বিতরণ, ১৯ ডিসেম্বর ভোট বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিশেষ নিরাপত্তা: যান চলাচল নিয়ন্ত্রণ ১৪-১৬ ডিসেম্বর সিসিইউতে স্থিতিশীল খালেদা জিয়া, মেডিকেল বোর্ডের চিকিৎসা ‘গ্রহণ করতে পারছেন’, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত পরিস্থিতি সাপেক্ষে—ডা. জাহিদ পোস্টাল ব্যালটে প্রবাসী নিবন্ধনে রেকর্ড: সংখ্যা বেড়ে ৯২ হাজার ছাড়ালো, ৭ দেশে নিবন্ধন শুরু তারেক রহমান চাইলে ১ দিনে ট্রাভেল পাস: ‘দেশে ফেরায় সরকারের কোনো বিধিনিষেধ নেই’—পররাষ্ট্র উপদেষ্টা ট্রান্সকম সিইও সিমিন রহমানের বিরুদ্ধে শেখ হাসিনাকে ‘১০০ কোটি টাকা ঘুষ’ দেওয়ার অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু কর্মসংস্থান তৈরিতে উল্টো পথে বাংলাদেশ: শ্রমবাজারে নারী ও তরুণদের অংশগ্রহণ উদ্বেগজনক—ড. হোসেন জিল্লুর রহমান আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু: নভেম্বরেই ৯৯ জনের মৃ/ ত্যু, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় উত্তরায় ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল পূবাইলে মাদ্রাসায় দোয়া-মিলাদ: খালেদা জিয়ার সুস্থতা কামনায় তবারক বিতরণ, ধানের শীষকে জেতানোর আহ্বান উপযুক্ত সময়েই দেশে ফিরবেন তারেক রহমান’: রিজভী নওগাঁয় সনাতন ধর্মালম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষদের বিএনপিতে যোগদান

রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়ায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়ায় জড়িতদের আইনের আওতায় নেওয়া হচ্ছে। তিনি বলেন, পাসপোর্টের সঙ্গে শুধু পুলিশ জড়িত থাকে না। এর সঙ্গে জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, চেয়ারম্যান সার্টিফিকেটসহ অন্যরাও জড়িত থাকে। তাদের বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে।

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা সংক্রান্ত সভা শেষে তিনি একথা বলেন।

রোহিঙ্গাদের পাসপোর্ট পাওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, রোহিঙ্গাদের পাসপোর্ট পেতে অনেক সংস্থা জড়িত থাকে। স্থানীয় চেয়ারম্যান, জন্মনিবন্ধন সনদ যিনি দেন, ওয়ার্ড কমিশনার, জাতীয় পরিচয়পত্র তৈরির পর পুলিশ ভেরিফিকেশনের দায়িত্বরতদেরও দায়িত্ব আছে। যারা এসব কাজে জড়িত থাকে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।

তিনি বলেন, রোহিঙ্গারা যখন এ দেশে ঢুকেছে তখন আট লাখ রোহিঙ্গার বায়োমেট্রিক্স করা হয়েছে। এরপর আরও তিন লাখ রোহিঙ্গা এসেছে। মোট ১১ লাখ রোহিঙ্গা বর্তমানে বাংলাদেশে আছে। তাদের আইডেন্টিফাই করা হয়েছে। ফলে তারা পাসপোর্ট করতে গেলে সফটওয়্যারে ধরা পড়ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারপরও যারা অত্যন্ত চতুরতার সঙ্গে বা কৌশলে রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়ার কাজ করছেন তাদের আইনের আওতায় নেওয়া হয়েছে। এতে যদি পুলিশ জড়িত থাকে তাদেরও আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com