শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মানবতার সেবায় ‘একতার বন্ধন’: সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিল সামাজিক সংগঠন ১৪তম গ্রেডের চাকুরে মীর বারেকের আলাদিনের চেরাগ: এক দশকেই শতকোটি টাকার মালিক ইউপি সচিব কাপ্তাইয়ে শিলছড়ি দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লামায় পুলিশ সুপারের ঝটিকা পরিদর্শন: জনসেবায় পুলিশকে মানবিক হওয়ার আহ্বান টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, তবে আলোচনায় দুই অধিনায়কের ‘নো হ্যান্ডশেক’ চতুর্থ স্তম্ভের ঐক্য: ঢাকায় ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’-এ সাংবাদিক ও সম্পাদকদের হুংকার হাড়কাঁপানো শীতে জবুথবু উত্তরাঞ্চল: তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রি সীমান্ত পাহারায় বিজিবির বড় সাফল্য: পত্নীতলায় ২৯ লাখ টাকার মাদক জব্দ উখিয়ার পালংখালীর জামতলীতে দারুল কুরআন বালিকা শাখার শুভ উদ্বোধন: নারী শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন খুললো কুয়েতের বাজার: পোল্ট্রি ও ডিম রপ্তানিতে দীর্ঘদিনের বাণিজ্যিক জট কাটলো বাংলাদেশের ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিএনপি-জামায়াতের বৈঠক: নজরে আগামীর বাণিজ্য ও অর্থনীতি ওসমানীনগরে দুই বাসের ভয়াবহ মুখোমুখি সং/ঘ/র্ষ: র/ক্ত/স্না/ত মহাসড়কে ঝরলো দুই প্রাণ উচ্চশিক্ষায় অগ্রযাত্রার ৩৫ বছর: গৌরবের মাইলফলকে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী রনিকে শোকজ পূবাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ধ/র্ষ/ক গ্রেফতার উত্তরায় আবাসিক ভবনে আগুনের লেলিহান শিখা: নারী-শিশুসহ ৫ জনের করুণ মৃ/ত্যু নির্বাচনে জনমতের প্রতিফলন না হলে জাতি বিপর্যয়ে পড়বে: হিলিতে মাওলানা আনোয়ারুল ইসলাম গণভোটের প্রচার করায় সমাজসেবা কর্মকর্তাকে শোকজ: তালতলীতে প্রশাসনের দ্বৈতনীতিতে তীব্র ক্ষোভ চান্দনা চৌরাস্তায় পুলিশের সাঁড়াশি অভিযান: হকারমুক্ত হলো ফুটপাত ও সড়ক শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কাপ্তাইয়ে প্রশাসনের মহাপ্রস্তুতি: জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে সমন্বয় সভা

সালমান শাহ উৎসবেও দেরি শাকিব খানের, চলে গেলেন মন্ত্রী

আজ ১৯ সেপ্টেম্বর সালমান শাহ’র ৪৮তম জন্মদিন। এ উপলক্ষে ঢুলি কমিউনিকেশস আয়োজন করেছে সপ্তাহব্যাপী ‘সালমান শাহ জন্মোৎসব-২০১৯’।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় মধুমিতা সিনেমা হলে বসে সালমান শাহ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। এই জমকালো আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ১১টা ১০ মিনিটে অনুষ্ঠানস্থলে হাজির হন পলক। সোয়া ১১টাতেই শুরু হয় অনুষ্ঠান।

কথা ছিল ১১টায় শুরু হবে অনুষ্ঠান। এর উদ্ধোধন করবেন চিত্রনায়ক শাকিব খান। কিন্তু অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে ১২টা ১৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করেন মন্ত্রী পলক। তবুও দেখা নেই শাকিবের। বাধ্য হয়ে চলে যান মন্ত্রী।

সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠানে হাজির হননি উৎসবের উদ্বোধক চিত্রনায়ক শাকিব খান। হল ভর্তি দর্শক শাকিবের জন্য অপেক্ষায়। পথে জ্যামে আটকে আছেন বলে আয়োজকদের জানিয়েছেন শাকিব খান। হলের মধ্যে উপস্থিত দর্শক-অতিথিদের মধ্যে দেখা গেল চাপা ক্ষোভ। তারা বলছেন, মন্ত্রী আসতে পারলেন কিন্তু শাকিব আসতে পারলেন না।

মধুমিতা প্রেক্ষাগৃহে ২০ থেকে ২৬ সেপ্টেম্বর সাত দিনব্যাপী চলবে এ উৎসব। উৎসবে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি ফালগুনী হামিদ। আরও বক্তব্য রাখেন চিত্রনায়িকা বুবলী গানবাংলা টিভি ও টিএম ফিল্মসের চেয়ারম্যান এবং সৌন্দর্যবিদ ফারজানা মুন্নী, নির্মাতা সোহানুর রহমান, ছটকু আহমেদ প্রমুখ।

মধুমিতা প্রেক্ষাগৃহে নন্দিত নায়ক সালমান শাহ অভিনীত ছয়টি ছবি প্রদর্শিত হবে। দৈনিক তিনটি করে শো চালানো হবে বলে জানিয়েছেন হল মালিক ইফতেখার উদ্দিন নওশাদ। উৎসবে বাছাই করা ছবিগুলো হলো- কেয়ামত থেকে কেয়ামত, তোমাকে চাই, মায়ের অধিকার, চাওয়া থেকে পাওয়া, স্বপ্নের পৃথিবী, অন্তরে অন্তরে ও সত্যের মৃত্যু নেই।

সালমান শাহ’র জন্মদিনের কেক কেটে নিজেকে সৌভাগ্যবান মনে করছি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com