সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাছা প্রেসক্লাবের উন্নয়নে ‘সিংহ’ মার্কায় ভোট ও দোয়া চাই-মোঃ সোহেল মিয়া সংগ্রামী নেতৃত্বের প্রতীক এস এম জাহাঙ্গীর হোসেন: ঢাকা-১৮ আসনে আপোষহীনতার প্রতিচ্ছবি শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ মধ্যরাতে লন্ডনের পথে খালেদা জিয়া: কাতার প্রদত্ত এয়ার অ্যাম্বুলেন্সে ১৬ সফরসঙ্গী অন্তর্বর্তী সরকার গঠন ‘বৈধ’: আপিল বিভাগে লিভ-টু-আপিল খারিজ, হাইকোর্টের আদেশ বহাল ৬ ডিসেম্বর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি’র গণবিজ্ঞপ্তি জারি এই নির্বাচন শত বছরের ভিত্তি: পুলিশকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের রামগঞ্জে গাছের নিচে চাপা পড়ে যুবকের মর্মান্তিক মৃ/ ত্যু ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জালের অভিযোগে যুবকের কারাদণ্ড গাছা প্রেস ক্লাবের নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে: ৫ ডিসেম্বর মনোনয়ন বিতরণ, ১৯ ডিসেম্বর ভোট বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিশেষ নিরাপত্তা: যান চলাচল নিয়ন্ত্রণ ১৪-১৬ ডিসেম্বর সিসিইউতে স্থিতিশীল খালেদা জিয়া, মেডিকেল বোর্ডের চিকিৎসা ‘গ্রহণ করতে পারছেন’, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত পরিস্থিতি সাপেক্ষে—ডা. জাহিদ পোস্টাল ব্যালটে প্রবাসী নিবন্ধনে রেকর্ড: সংখ্যা বেড়ে ৯২ হাজার ছাড়ালো, ৭ দেশে নিবন্ধন শুরু তারেক রহমান চাইলে ১ দিনে ট্রাভেল পাস: ‘দেশে ফেরায় সরকারের কোনো বিধিনিষেধ নেই’—পররাষ্ট্র উপদেষ্টা ট্রান্সকম সিইও সিমিন রহমানের বিরুদ্ধে শেখ হাসিনাকে ‘১০০ কোটি টাকা ঘুষ’ দেওয়ার অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু কর্মসংস্থান তৈরিতে উল্টো পথে বাংলাদেশ: শ্রমবাজারে নারী ও তরুণদের অংশগ্রহণ উদ্বেগজনক—ড. হোসেন জিল্লুর রহমান আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু: নভেম্বরেই ৯৯ জনের মৃ/ ত্যু, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় উত্তরায় ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল পূবাইলে মাদ্রাসায় দোয়া-মিলাদ: খালেদা জিয়ার সুস্থতা কামনায় তবারক বিতরণ, ধানের শীষকে জেতানোর আহ্বান উপযুক্ত সময়েই দেশে ফিরবেন তারেক রহমান’: রিজভী নওগাঁয় সনাতন ধর্মালম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষদের বিএনপিতে যোগদান

ইয়াবা ভাগাভাগির সময় গ্রেপ্তার পাঁচ পুলিশের সবাই কারাগারে

য়াবা কারবারির কাছ থেকে ইয়াবা উদ্ধার করে নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করার সময় গ্রেপ্তার পাঁচ পুলিশের সবাই এখন কারাগারে। রবিবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে গুলশান থানার এএসআই মাসুদ আহমেদ মিয়াজী, এপিবিএনের কনস্টেবল প্রশান্ত মন্ডল ও নায়েক মো. জাহাঙ্গীর আলমকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করলে মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত শুক্রবার এই তিন পুলিশকে দ্বিতীয় দফা রিমান্ডে নেওয়া হয়। গতকাল শনিবার এপিবিএনের কনস্টেবল মো. রনি মোল্যা ও মো. শরিফুল ইসলামকে দ্বিতীয় দফা রিমান্ড শেষে আদালতে হাজির করার পর তাদেরও কারাগারে পাঠানো হয়।

রিমান্ড প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াবা কারবারিদের কাছ থেকে ইয়াবা জব্দ করে পুলিশের এই পাঁচ সদস্য নিজেদের মধ্যে ভাগাভাগি করতেন। এরপর ইয়াবাসেবীদের কাছে সেগুলো বিক্রি করতেন। আসামিদের জিজ্ঞাসাবাদ ও তদন্তে এসব জানা গেছে।

গত ১৫ সেপ্টেম্বর এপিবিএনের উত্তরার ব্যারাক থেকে চার তিনি কনস্টেবল ও এক নায়েক এবং গুলশান থানা থেকে এএসআইকে গ্রেপ্তার করা হয়। ওইদিন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে উত্তরার এপিবিএন-১ সদর দপ্তরের ব্যারাক ভবনের চতুর্থ তলার বাথরুমের সামনে কয়েকজন পুলিশ সদস্য ইয়াবার ভাগবাটোয়ারা করছেন। তখনই তাঁদের বিরুদ্ধে অভিযানের সিদ্ধান্ত নেয় এপিবিএন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নিয়ে একটি টহলদল ঘটনাস্থলে গিয়ে কনস্টেবল প্রশান্ত মন্ডল, কনস্টেবল রনি মোল্যা ও কনস্টেবল শরিফুল ইসলামকে দেখে তাঁদের তল্লাশি করে। তখন কনস্টেবল প্রশান্ত মন্ডলের প্যান্টের পকেট থেকে ১৫৮ পিস এবং ট্রাংক থেকে ৩৯৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কনস্টেবল শরিফুলকে ইয়াবা বিক্রির নগদ ১৫ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে শরিফুল জানান, তিনি কনস্টেবল রনি মোল্যার কাছ থেকে সাড়ে ১৮ হাজার টাকায় ১৫০ পিস ইয়াবা কিনেছেন। পরে রনিকেও গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে পুলিশের জিজ্ঞাসাবাদে কনস্টেবল প্রশান্ত আরো জানান, গত ১১ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টায় গুলশানের গুদারাঘাট চেকপোস্টে একটি মোটর সাইকেল তল্লাশি করে আরোহীর কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করে গুলশানের এএসআই মাসুদ মিয়াজী ও এপিবিএনের নায়েক জাহাঙ্গীর আলম নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে বিক্রির সিদ্ধান্ত নেন। পরে পুলিশ বাদি হয়ে তাঁদের পাঁচজনের বিরুদ্ধেই ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) ও ৪১ ধারায় মামলা করে।

উল্লেখ্য, কনস্টেবল প্রশান্তর কাছ থেকে উদ্ধার করা ইয়াবা আরো বিভিন্ন স্থান থেকে জব্দ করা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com