শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মানবতার সেবায় ‘একতার বন্ধন’: সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিল সামাজিক সংগঠন ১৪তম গ্রেডের চাকুরে মীর বারেকের আলাদিনের চেরাগ: এক দশকেই শতকোটি টাকার মালিক ইউপি সচিব কাপ্তাইয়ে শিলছড়ি দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লামায় পুলিশ সুপারের ঝটিকা পরিদর্শন: জনসেবায় পুলিশকে মানবিক হওয়ার আহ্বান টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, তবে আলোচনায় দুই অধিনায়কের ‘নো হ্যান্ডশেক’ চতুর্থ স্তম্ভের ঐক্য: ঢাকায় ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’-এ সাংবাদিক ও সম্পাদকদের হুংকার হাড়কাঁপানো শীতে জবুথবু উত্তরাঞ্চল: তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রি সীমান্ত পাহারায় বিজিবির বড় সাফল্য: পত্নীতলায় ২৯ লাখ টাকার মাদক জব্দ উখিয়ার পালংখালীর জামতলীতে দারুল কুরআন বালিকা শাখার শুভ উদ্বোধন: নারী শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন খুললো কুয়েতের বাজার: পোল্ট্রি ও ডিম রপ্তানিতে দীর্ঘদিনের বাণিজ্যিক জট কাটলো বাংলাদেশের ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিএনপি-জামায়াতের বৈঠক: নজরে আগামীর বাণিজ্য ও অর্থনীতি ওসমানীনগরে দুই বাসের ভয়াবহ মুখোমুখি সং/ঘ/র্ষ: র/ক্ত/স্না/ত মহাসড়কে ঝরলো দুই প্রাণ উচ্চশিক্ষায় অগ্রযাত্রার ৩৫ বছর: গৌরবের মাইলফলকে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী রনিকে শোকজ পূবাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ধ/র্ষ/ক গ্রেফতার উত্তরায় আবাসিক ভবনে আগুনের লেলিহান শিখা: নারী-শিশুসহ ৫ জনের করুণ মৃ/ত্যু নির্বাচনে জনমতের প্রতিফলন না হলে জাতি বিপর্যয়ে পড়বে: হিলিতে মাওলানা আনোয়ারুল ইসলাম গণভোটের প্রচার করায় সমাজসেবা কর্মকর্তাকে শোকজ: তালতলীতে প্রশাসনের দ্বৈতনীতিতে তীব্র ক্ষোভ চান্দনা চৌরাস্তায় পুলিশের সাঁড়াশি অভিযান: হকারমুক্ত হলো ফুটপাত ও সড়ক শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কাপ্তাইয়ে প্রশাসনের মহাপ্রস্তুতি: জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে সমন্বয় সভা

মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান নাছিমা বেগম

জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব নাছিমা বেগমকে। একইসঙ্গে সাবেক সচিব কামাল উদ্দিন আহমেদকে সার্বক্ষণিক সদস্য এবং অপর ৫ জনকে অবৈতনিক সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আগামী তিনবছরের জন্য এ নিয়োগ দেওয়া হয়েছে। আজ রবিবার এ বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চেয়ারম্যান আপিল বিভাগের একজন বিচারপতির সমান বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। আর সার্বক্ষণিক সদস্য হাইকোর্ট বিভাগের একজন বিচারপতির সমান সুযোগ সুবিধা পাবেন।

প্রাপ্ত তথ্যানুযায়ী, গত ৩ আগস্ট কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের মেয়াদ শেষ হয়। কিন্তু এর একমাস আগেই গত ২ জুলাই থেকে তিনি কমিশনের কাজ থেকে বিরত থাকেন। শুধুই চেয়ারম্যান নয়, গত ৩ আগস্ট থেকে কমিশনে কোনো সদস্য ছিল না। এ অবস্থায় নতুন কমিশন নিয়োগ দিলেন রাষ্ট্রপতি। স্পিকারের নেতৃত্বে সাত সদস্যের বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন।

কমিশন আইন অনুযায়ী একজন চেয়ারম্যান, একজন সার্বক্ষণিক সদস্য এবং ৫ জন অবৈতনিক সদস্য নিয়ে কমিশন গঠিত হবে।

কমিশনে অবৈতনিক যে ৫ জন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে তারা হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফিকা আফতাব, রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, সাবেক সিনিয়র জেলা জজ জেসমিন আরা বেগম, সাবেক জেলা জজ মিজানুর রহমান খান ও সাবেক সচিব নমিতা হালদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com