সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাছা প্রেসক্লাবের উন্নয়নে ‘সিংহ’ মার্কায় ভোট ও দোয়া চাই-মোঃ সোহেল মিয়া সংগ্রামী নেতৃত্বের প্রতীক এস এম জাহাঙ্গীর হোসেন: ঢাকা-১৮ আসনে আপোষহীনতার প্রতিচ্ছবি শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ মধ্যরাতে লন্ডনের পথে খালেদা জিয়া: কাতার প্রদত্ত এয়ার অ্যাম্বুলেন্সে ১৬ সফরসঙ্গী অন্তর্বর্তী সরকার গঠন ‘বৈধ’: আপিল বিভাগে লিভ-টু-আপিল খারিজ, হাইকোর্টের আদেশ বহাল ৬ ডিসেম্বর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি’র গণবিজ্ঞপ্তি জারি এই নির্বাচন শত বছরের ভিত্তি: পুলিশকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের রামগঞ্জে গাছের নিচে চাপা পড়ে যুবকের মর্মান্তিক মৃ/ ত্যু ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জালের অভিযোগে যুবকের কারাদণ্ড গাছা প্রেস ক্লাবের নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে: ৫ ডিসেম্বর মনোনয়ন বিতরণ, ১৯ ডিসেম্বর ভোট বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিশেষ নিরাপত্তা: যান চলাচল নিয়ন্ত্রণ ১৪-১৬ ডিসেম্বর সিসিইউতে স্থিতিশীল খালেদা জিয়া, মেডিকেল বোর্ডের চিকিৎসা ‘গ্রহণ করতে পারছেন’, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত পরিস্থিতি সাপেক্ষে—ডা. জাহিদ পোস্টাল ব্যালটে প্রবাসী নিবন্ধনে রেকর্ড: সংখ্যা বেড়ে ৯২ হাজার ছাড়ালো, ৭ দেশে নিবন্ধন শুরু তারেক রহমান চাইলে ১ দিনে ট্রাভেল পাস: ‘দেশে ফেরায় সরকারের কোনো বিধিনিষেধ নেই’—পররাষ্ট্র উপদেষ্টা ট্রান্সকম সিইও সিমিন রহমানের বিরুদ্ধে শেখ হাসিনাকে ‘১০০ কোটি টাকা ঘুষ’ দেওয়ার অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু কর্মসংস্থান তৈরিতে উল্টো পথে বাংলাদেশ: শ্রমবাজারে নারী ও তরুণদের অংশগ্রহণ উদ্বেগজনক—ড. হোসেন জিল্লুর রহমান আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু: নভেম্বরেই ৯৯ জনের মৃ/ ত্যু, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় উত্তরায় ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল পূবাইলে মাদ্রাসায় দোয়া-মিলাদ: খালেদা জিয়ার সুস্থতা কামনায় তবারক বিতরণ, ধানের শীষকে জেতানোর আহ্বান উপযুক্ত সময়েই দেশে ফিরবেন তারেক রহমান’: রিজভী নওগাঁয় সনাতন ধর্মালম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষদের বিএনপিতে যোগদান

সিলেটে একযোগে ৫৬ সাংবাদিকের জিডি: বিএমএসএফ’র উদ্বেগ

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটে কর্মরত বিভিন্ন মিডিয়ার ৫৬ জন সাংবাদিক নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা প্রদানের জন্য সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানিয়েছেন। রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএমএসএফ’র কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেন, দেশের সাংবাদিকরা ঘরে বাইরে কোথাও নিরাপদ নয়। সাংবাদিকদের নিরাপত্তার জন্য সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগি আইন প্রণয়ন জরুরী। রবিবার সিলেটে কর্মরত বিভিন্ন মিডিয়ার ৫৬ জন্য সাংবাদিক একযোগে থানায় জিডি করেন। এ ঘটনাটি সাংবাদিকদের জন্য উদ্বেগজনক। প্রসঙ্গত,গত বৃহস্পতিবার রাতে নগরীর মীরবক্সটুলার বেসরকারি একটি হাসপাতাল থেকে ইমজার সাবেক সভাপতি ও এনটিভির ব্যুরো মইনুল হক বুলবুলকে সাদা পোশাকের লোকজন তুলে নেয়। পরদিন সকালে তাকে কানাইঘাট থানার এক মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে জেলা ও মহানগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলেও কেউ প্রথমে বুলবুলকে গ্রেফতারের কথা স্বীকার করেননি। পরদিন শুক্রবার বুলবুল আদালত থেকে অন্তবর্তী জামিন পান। এরপর ইমজার পক্ষ থেকে জেলা পুলিশের সকল সংবাদ বর্জনের ঘোষণা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় নিরাপত্তা চেয়ে জিডি করলেন টেলিভিশন সাংবাদিক ও ক্যামেরাপারসনরা। ইমজার সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী গণমাধ্যমকে বলেন, সাদা পোশাকে গ্রেফতারের ক্ষেত্রে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। আদালতের আদেশ অমান্য করে পুলিশ সিনিয়র সাংবাদিক মইনুল হক বুলবুলকে আটক করে। সাংবাদিক বুলবুলকে সাদা পোশাকে আটকের পর পুলিশ প্রথমে স্বীকার না করায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান সাংবাদিক নেতা বাপ্পা। তিনি বলেন, ভবিষ্যতে যে কোরো ক্ষেত্রে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে পারে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com