শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

‘ক্যাসিনো থাকা না থাকার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি’
স্টাফ রিপোর্টার / ৫৫২ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯

‘ক্যাসিনোর বিষয়ে এখনো নজরদারি চলছে। ক্যাসিনো নীতিমালার মধ্যে এনে চালু করা হবে, নাকি একেবারেই বাদ দেওয়া হবে- এ নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।’

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বিশ্বব্যাংক ও ইউনাইটেড নেশনসের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিদেশি পর্যটকদের জন্য এক্সক্লুসিভ টুরিস্ট জোনে (ইটিজেড) ক্যাসিনো চালুর বিষয়ে পর্যটন মন্ত্রণালয়ের পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, ক্যাসিনোর বিষয়ে এখনো নজরদারি চলছে। ক্যাসিনো নীতিমালার মধ্যে এনে চালু করা হবে নাকি একেবারেই বাদ দেওয়া হবে, এ নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তাই এ বিষয়ে এ মুহূর্তে কথা বলতে চাই না।

দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযান প্রসঙ্গে ওবায়দুল বলেন, ‘নিজের ঘর থেকেই অভিযান শুরু করেছি। বেশ কিছু নেতা নজরদারিতে রয়েছেন। অপকর্ম করলে কেউ-ই ছাড় পাবে না। তিনি  বলেন, নেতাদের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞার বিষয়ে আমি কিছু জানি না। তবে অনেকেই নজরদারিতে।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com