শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মানবতার সেবায় ‘একতার বন্ধন’: সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিল সামাজিক সংগঠন ১৪তম গ্রেডের চাকুরে মীর বারেকের আলাদিনের চেরাগ: এক দশকেই শতকোটি টাকার মালিক ইউপি সচিব কাপ্তাইয়ে শিলছড়ি দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লামায় পুলিশ সুপারের ঝটিকা পরিদর্শন: জনসেবায় পুলিশকে মানবিক হওয়ার আহ্বান টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, তবে আলোচনায় দুই অধিনায়কের ‘নো হ্যান্ডশেক’ চতুর্থ স্তম্ভের ঐক্য: ঢাকায় ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’-এ সাংবাদিক ও সম্পাদকদের হুংকার হাড়কাঁপানো শীতে জবুথবু উত্তরাঞ্চল: তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রি সীমান্ত পাহারায় বিজিবির বড় সাফল্য: পত্নীতলায় ২৯ লাখ টাকার মাদক জব্দ উখিয়ার পালংখালীর জামতলীতে দারুল কুরআন বালিকা শাখার শুভ উদ্বোধন: নারী শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন খুললো কুয়েতের বাজার: পোল্ট্রি ও ডিম রপ্তানিতে দীর্ঘদিনের বাণিজ্যিক জট কাটলো বাংলাদেশের ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিএনপি-জামায়াতের বৈঠক: নজরে আগামীর বাণিজ্য ও অর্থনীতি ওসমানীনগরে দুই বাসের ভয়াবহ মুখোমুখি সং/ঘ/র্ষ: র/ক্ত/স্না/ত মহাসড়কে ঝরলো দুই প্রাণ উচ্চশিক্ষায় অগ্রযাত্রার ৩৫ বছর: গৌরবের মাইলফলকে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী রনিকে শোকজ পূবাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ধ/র্ষ/ক গ্রেফতার উত্তরায় আবাসিক ভবনে আগুনের লেলিহান শিখা: নারী-শিশুসহ ৫ জনের করুণ মৃ/ত্যু নির্বাচনে জনমতের প্রতিফলন না হলে জাতি বিপর্যয়ে পড়বে: হিলিতে মাওলানা আনোয়ারুল ইসলাম গণভোটের প্রচার করায় সমাজসেবা কর্মকর্তাকে শোকজ: তালতলীতে প্রশাসনের দ্বৈতনীতিতে তীব্র ক্ষোভ চান্দনা চৌরাস্তায় পুলিশের সাঁড়াশি অভিযান: হকারমুক্ত হলো ফুটপাত ও সড়ক শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কাপ্তাইয়ে প্রশাসনের মহাপ্রস্তুতি: জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে সমন্বয় সভা

‘জি কে শামীমের কাজ পাওয়ার বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে’

‘জি কে শামীম সম্পর্কে গণমাধ্যমে যে বিষয়গুলো এসেছে, সেগুলোর আলোকে তার বিষয়টি আমিও খতিয়ে দেখছি। যে প্রক্রিয়ায় তিনি ঠিকাদারি কাজ পেয়েছেন সেটি নিয়মের অধীনে ছিল, নাকি নিয়মের ব্যত্যয় ঘটিয়ে কিছু করা হয়েছিল- সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।’

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।

র‌্যাব হেড কোয়ার্টারসহ বড় বড় ১৭টি প্রকল্পে প্রায় তিন হাজার কোটি টাকার ঠিকাদারি কাজ করছেন জি কে শামীম- গণমাধ্যমে প্রকাশিত এমন খবর প্রসঙ্গে গণপূর্তমন্ত্রী বলেন, গণমাধ্যমে যে বিষয়গুলো এসেছে, সেগুলোর আলোকে আমিও খতিয়ে দেখছি। যে প্রক্রিয়ায় তিনি ঠিকাদারি কাজ পেয়েছেন সেটা নিয়মের অধীনে ছিল নাকি নিয়মের ব্যত্যয় ঘটিয়ে কিছু করা হয়েছিল- সেগুলো আমরা খতিয়ে দেখছি।

গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের টাকা দিয়ে জি কে শামীম কাজ নিতেন- এমন অভিযোগ প্রসঙ্গে রেজাউল করিম বলেন, বিষয়টি তদন্তাধীন। তদন্ত প্রতিবেদন আসার পরই এ বিষয়ে মন্তব্য করা শ্রেয় হবে।

সচিবালয়সহ অন্য সরকারি প্রকল্পের কাজ পেয়েছেন জি কে শামীম- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, তিনি র‌্যাবের হেড কোয়ার্টারেরও ঠিকাদার। কীভাবে কাজগুলো হয়েছে, নিয়মের ব্যত্যয় হয়েছে কি-না বা কীভাবে হচ্ছে, সেগুলো আমরা পর্যবেক্ষণ করছি। বিষয়টি তদন্তাধীন, তদন্তেই সব তথ্য-উপাত্ত বেরিয়ে আসবে।

এর আগে গণমাধ্যম কেন্দ্র সম্প্রসারণের জন্য প্রকৌশলীকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন গণপূর্তমন্ত্রী। এ সময় অন্যদের মধ্যে সচিবালয়ে কর্মরত সংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি তপন বিশ্বাস, সাধারণ সম্পাদক শামীম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com