শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মানবতার সেবায় ‘একতার বন্ধন’: সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিল সামাজিক সংগঠন ১৪তম গ্রেডের চাকুরে মীর বারেকের আলাদিনের চেরাগ: এক দশকেই শতকোটি টাকার মালিক ইউপি সচিব কাপ্তাইয়ে শিলছড়ি দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লামায় পুলিশ সুপারের ঝটিকা পরিদর্শন: জনসেবায় পুলিশকে মানবিক হওয়ার আহ্বান টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, তবে আলোচনায় দুই অধিনায়কের ‘নো হ্যান্ডশেক’ চতুর্থ স্তম্ভের ঐক্য: ঢাকায় ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’-এ সাংবাদিক ও সম্পাদকদের হুংকার হাড়কাঁপানো শীতে জবুথবু উত্তরাঞ্চল: তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রি সীমান্ত পাহারায় বিজিবির বড় সাফল্য: পত্নীতলায় ২৯ লাখ টাকার মাদক জব্দ উখিয়ার পালংখালীর জামতলীতে দারুল কুরআন বালিকা শাখার শুভ উদ্বোধন: নারী শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন খুললো কুয়েতের বাজার: পোল্ট্রি ও ডিম রপ্তানিতে দীর্ঘদিনের বাণিজ্যিক জট কাটলো বাংলাদেশের ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিএনপি-জামায়াতের বৈঠক: নজরে আগামীর বাণিজ্য ও অর্থনীতি ওসমানীনগরে দুই বাসের ভয়াবহ মুখোমুখি সং/ঘ/র্ষ: র/ক্ত/স্না/ত মহাসড়কে ঝরলো দুই প্রাণ উচ্চশিক্ষায় অগ্রযাত্রার ৩৫ বছর: গৌরবের মাইলফলকে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী রনিকে শোকজ পূবাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ধ/র্ষ/ক গ্রেফতার উত্তরায় আবাসিক ভবনে আগুনের লেলিহান শিখা: নারী-শিশুসহ ৫ জনের করুণ মৃ/ত্যু নির্বাচনে জনমতের প্রতিফলন না হলে জাতি বিপর্যয়ে পড়বে: হিলিতে মাওলানা আনোয়ারুল ইসলাম গণভোটের প্রচার করায় সমাজসেবা কর্মকর্তাকে শোকজ: তালতলীতে প্রশাসনের দ্বৈতনীতিতে তীব্র ক্ষোভ চান্দনা চৌরাস্তায় পুলিশের সাঁড়াশি অভিযান: হকারমুক্ত হলো ফুটপাত ও সড়ক শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কাপ্তাইয়ে প্রশাসনের মহাপ্রস্তুতি: জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে সমন্বয় সভা

‘ক্যাসিনোর সঙ্গে জড়িত কাউকেই ছাড় নয়’

‘ক্যাসিনোর টাকা কাদের কাদের কাছে গেছে, শুধু আওয়ামী লীগ নয়, অন্য দলেরও কেউ যদি এই ক্যাসিনোর ভাগ পেয়ে থাকেন- অনুসন্ধান চলছে। ক্যাসিনোর সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’

আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে সিলেট সড়ক জোন অফিস ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘ক্যাসিনোর টাকা কাদের কাদের কাছে গেছে, শুধু আওয়ামী লীগ নয়, অন্য দলেরও কেউ যদি এই ক্যাসিনোর ভাগ পেয়ে থাকে, অনুসন্ধান চলছে। ক্যাসিনোর সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগের পরিচয়ে যারা অপকর্ম করছে, যারা দুর্নীতি করছে এবং যারা টেন্ডারবাজি, চাঁদাবাজি করছে- এ অপকর্মের জন্য যারা জনগণের কাছে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, সেসব লোকের বিরুদ্ধেই এ অভিযান পরিচালিত হচ্ছে।’

পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের  বলেন, পুলিশের হোক, প্রশাসনের হোক, অন্যান্য দলের হোক, আওয়ামী লীগের হোক- এখানে কাউকে ছাড় দেওয়ার বিষয় নেই। যারাই অপকর্মের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধেই প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন- কাউকে ছাড় দেওয়া যাবে না। প্রত্যেকের বিরুদ্ধেই অ্যাকশন নেওয়ার ব্যাপারে সমানভাবে দেখতে হবে।’

আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো আগামী ১০ ডিসেম্বরের মধ্যে গঠন করা হবে বলেও জানান সেতুমন্ত্রী। সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাসহ আওয়ামী লীগের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com