শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মানবতার সেবায় ‘একতার বন্ধন’: সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিল সামাজিক সংগঠন ১৪তম গ্রেডের চাকুরে মীর বারেকের আলাদিনের চেরাগ: এক দশকেই শতকোটি টাকার মালিক ইউপি সচিব কাপ্তাইয়ে শিলছড়ি দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লামায় পুলিশ সুপারের ঝটিকা পরিদর্শন: জনসেবায় পুলিশকে মানবিক হওয়ার আহ্বান টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, তবে আলোচনায় দুই অধিনায়কের ‘নো হ্যান্ডশেক’ চতুর্থ স্তম্ভের ঐক্য: ঢাকায় ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’-এ সাংবাদিক ও সম্পাদকদের হুংকার হাড়কাঁপানো শীতে জবুথবু উত্তরাঞ্চল: তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রি সীমান্ত পাহারায় বিজিবির বড় সাফল্য: পত্নীতলায় ২৯ লাখ টাকার মাদক জব্দ উখিয়ার পালংখালীর জামতলীতে দারুল কুরআন বালিকা শাখার শুভ উদ্বোধন: নারী শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন খুললো কুয়েতের বাজার: পোল্ট্রি ও ডিম রপ্তানিতে দীর্ঘদিনের বাণিজ্যিক জট কাটলো বাংলাদেশের ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিএনপি-জামায়াতের বৈঠক: নজরে আগামীর বাণিজ্য ও অর্থনীতি ওসমানীনগরে দুই বাসের ভয়াবহ মুখোমুখি সং/ঘ/র্ষ: র/ক্ত/স্না/ত মহাসড়কে ঝরলো দুই প্রাণ উচ্চশিক্ষায় অগ্রযাত্রার ৩৫ বছর: গৌরবের মাইলফলকে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী রনিকে শোকজ পূবাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ধ/র্ষ/ক গ্রেফতার উত্তরায় আবাসিক ভবনে আগুনের লেলিহান শিখা: নারী-শিশুসহ ৫ জনের করুণ মৃ/ত্যু নির্বাচনে জনমতের প্রতিফলন না হলে জাতি বিপর্যয়ে পড়বে: হিলিতে মাওলানা আনোয়ারুল ইসলাম গণভোটের প্রচার করায় সমাজসেবা কর্মকর্তাকে শোকজ: তালতলীতে প্রশাসনের দ্বৈতনীতিতে তীব্র ক্ষোভ চান্দনা চৌরাস্তায় পুলিশের সাঁড়াশি অভিযান: হকারমুক্ত হলো ফুটপাত ও সড়ক শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কাপ্তাইয়ে প্রশাসনের মহাপ্রস্তুতি: জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে সমন্বয় সভা

ক্যাসিনো ভাড়া দিয়েই অস্ট্রেলিয়ার ব্যাংকে লোকমানের ৪১ কোটি!

ক্লাবে ক্যাসিনো ভাড়া দিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া। অস্ট্রেলিয়ার দুটি ব্যাংকে তাঁর ৪১ কোটি টাকার তথ্য পেয়েছে র‌্যাব। আটক করার পর র‌্যাবের জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানিয়েছেন লোকমান।

র‌্যাব সূত্রে জানা যায়, আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ কে এম মমিনুল হক সাঈদের নেতৃত্বেই মোহামেডান ক্লাবে চলত ক্যাসিনো ব্যবসা। গত বুধবার রাতে মনিপুরীপাড়ায় লোকমানকে তাঁর বাসা থেকে আটক করার সময় পাঁচ বোতল বিদেশি মদ পাওয়ার ঘটনায় গতকাল বৃহস্পতিবার তেজগাঁও থানায় মামলা করেছে র‌্যাব। মোহামেডান ক্লাবে অবৈধ ক্যাসিনো চালানোর অভিযোগও আনা হচ্ছে লোকমানের বিরুদ্ধে।

এদিকে লোকমান হোসেন ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব ও জব্দ করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল এনবিআরের গোয়েন্দা শাখা সিআইসি থেকে পাঠানো ওই চিঠিতে লোকমান হোসেনের হিসেবে কারা অর্থ জমা ও উত্তোলন করেছে সেটিও জানতে চাওয়া হয়েছে।

গতকাল র‌্যাব সদর দপ্তরে র‌্যাব-২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, ক্যাসিনো ব্যবসা করে বিসিবির পরিচালক ও  মোহামেডান ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া ৪১ কোটি টাকা আয় করেছেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। এ টাকা অস্ট্রেলিয়ার দুটি ব্যাংকে গচ্ছিত রেখেছেন। তিনি আরো বলেন, ‘কাউন্সিলর সাঈদের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন লোকমান। তাঁর সঙ্গে ক্যাসিনো ব্যবসায় যে লেনদেন সেটাও প্রাথমিকভাবে স্বীকার করেছেন। ক্যাসিনোর ভাড়া বাবদ মাসে প্রায় ২০ লাখ টাকা পেতেন লোকমান।’

এক প্রশ্নের জবাবে লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, লোকমানের বাসায় অনুমোদনবিহীন পাঁচ বোতল বিদেশি মদ পাওয়া গেছে। এ অভিযোগে তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। লোকমানের বিরুদ্ধে আর কোনো অভিযোগ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

র‌্যাব সূত্রে জানা যায়, অস্ট্রেলিয়ার এএনজেড ও কমনওয়েলথ ব্যাংকে লোকমানের ৪১ কোটি টাকা গচ্ছিত আছে।

গত বুধবার সন্ধ্যার পর থেকেই মনিপুরীপাড়ায় লোকমানের বাসার ওপর নজর রাখছিল র‌্যাব। মধ্যরাতে বাসায় ঢুকে লোকমানকে আটক করে র‌্যাব-২ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। গত রবিবার মতিঝিলে মোহামেডান ক্লাবে অভিযান চালায় পুলিশ। ঐতিহ্যবাহী এই ক্লাবে দুটি রুলেট টেবিল, ৯টি বোর্ড, বিপুলসংখ্যক কার্ড, ১১টি ওয়্যারলেস সেট ও ১০টি বিভিন্ন ধরনের চাকু পাওয়ার কথা জানানো হয় পুলিশের পক্ষ থেকে।

লোকমান দাবি করে আসছিলেন, ‘রাজনৈতিক চাপের’ মুখে তিনি জুয়ার জন্য ক্লাবের ঘর ভাড়া দিতে বাধ্য হয়েছিলেন।

গতকাল র‌্যাব কর্মকর্তারা বলেন, মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালনা কমিটি একটি রেজ্যুলেশনের ভিত্তিতে কক্ষ ভাড়া দেয়। অবৈধ ক্যাসিনোর জন্য মমিনুল হক সাঈদকে কক্ষ ভাড়া দেওয়ার সঙ্গে পরিচালনা কমিটির আর কারো সংশ্লিষ্টতা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

যুবলীগের নেতা সাঈদ আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি। তিনি ক্যাসিনো বাণিজ্যে জড়িত। লোকমান বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। বিসিবির সদস্য হওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।


আপনার মতামত লিখুন :

2 responses to “ক্যাসিনো ভাড়া দিয়েই অস্ট্রেলিয়ার ব্যাংকে লোকমানের ৪১ কোটি!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com