শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মানবতার সেবায় ‘একতার বন্ধন’: সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিল সামাজিক সংগঠন ১৪তম গ্রেডের চাকুরে মীর বারেকের আলাদিনের চেরাগ: এক দশকেই শতকোটি টাকার মালিক ইউপি সচিব কাপ্তাইয়ে শিলছড়ি দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লামায় পুলিশ সুপারের ঝটিকা পরিদর্শন: জনসেবায় পুলিশকে মানবিক হওয়ার আহ্বান টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, তবে আলোচনায় দুই অধিনায়কের ‘নো হ্যান্ডশেক’ চতুর্থ স্তম্ভের ঐক্য: ঢাকায় ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’-এ সাংবাদিক ও সম্পাদকদের হুংকার হাড়কাঁপানো শীতে জবুথবু উত্তরাঞ্চল: তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রি সীমান্ত পাহারায় বিজিবির বড় সাফল্য: পত্নীতলায় ২৯ লাখ টাকার মাদক জব্দ উখিয়ার পালংখালীর জামতলীতে দারুল কুরআন বালিকা শাখার শুভ উদ্বোধন: নারী শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন খুললো কুয়েতের বাজার: পোল্ট্রি ও ডিম রপ্তানিতে দীর্ঘদিনের বাণিজ্যিক জট কাটলো বাংলাদেশের ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিএনপি-জামায়াতের বৈঠক: নজরে আগামীর বাণিজ্য ও অর্থনীতি ওসমানীনগরে দুই বাসের ভয়াবহ মুখোমুখি সং/ঘ/র্ষ: র/ক্ত/স্না/ত মহাসড়কে ঝরলো দুই প্রাণ উচ্চশিক্ষায় অগ্রযাত্রার ৩৫ বছর: গৌরবের মাইলফলকে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী রনিকে শোকজ পূবাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ধ/র্ষ/ক গ্রেফতার উত্তরায় আবাসিক ভবনে আগুনের লেলিহান শিখা: নারী-শিশুসহ ৫ জনের করুণ মৃ/ত্যু নির্বাচনে জনমতের প্রতিফলন না হলে জাতি বিপর্যয়ে পড়বে: হিলিতে মাওলানা আনোয়ারুল ইসলাম গণভোটের প্রচার করায় সমাজসেবা কর্মকর্তাকে শোকজ: তালতলীতে প্রশাসনের দ্বৈতনীতিতে তীব্র ক্ষোভ চান্দনা চৌরাস্তায় পুলিশের সাঁড়াশি অভিযান: হকারমুক্ত হলো ফুটপাত ও সড়ক শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কাপ্তাইয়ে প্রশাসনের মহাপ্রস্তুতি: জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে সমন্বয় সভা

শ্রীপুরে ট্রান্সপোর্টের ২ প্রতারকসহ ৯লাখ টাকার মুরগীর খাদ্য উদ্ধার!

মোঃনাজমুল হোসেন শ্রীপুর থেকেঃ

গাজীপুরের শ্রীপুরে ৯ লাখ টাকা মূল্যের প্রায় ১৪ টন মুরগীর বয়লার ফিটসহ ট্রান্সপোর্ট প্রতারক চক্রের ২ সদস্যকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃত ট্রাক চালক মোস্তফা কামাল (৩২) বগুড়া জেলার শেরপুর থানার খন্দকারপাড়া গ্রামের আজগর আলীর ছেলে, অপরজন পল্ট্রির খাদ্য ব্যবসায়ী আঃ রহমান (৪৫) বগুড়া জেলার শিবগঞ্জ থানার খরকোনা গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

২৭ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে এমন তথ্য জানান শ্রীপুর থানার উপপরিদর্শক (এস আই) শহীদুল ইসলাম মোল্লা বিপিএম।

এ বিষয়ে ২৬ সেপ্টেম্বর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের মৃত আঃ কাদেরের ছেলে সিরাজুল হক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছিলেন।

মামলায় উল্লেখ করা হয়,
বগুড়া জেলার সাগর ওরফে মোস্তফা কামাল (৩২) শ্রীপুরের মাওনা এলাকার ট্রাক চালক। গত ২১ সেপ্টেম্বর ঢাকা মেট্রো ট-১৮-৫৫৪৬ নাম্বারের একটি ট্রাকে ভালুকা মল্লিকবাড়ী মোড় থেকে “প্রভিটা ফিট মিলস্ ” নামক কারখানা হতে ১৫ টন মুরগীর খাদ্য বগুড়ার বনানী এলাকায় নিয়ে যাওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়। পরের দিন রাত ১টার সময় ওই খাদ্য ট্রাকে ভরে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে রওনা হয় সাগর। কিন্ত এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল নাম্বার ০১৩১৫৮৭৫৪২২ টি বন্ধ পাওয়া যায়।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এস আই) শহীদুল ইসলাম মোল্লা বিপিএম জানান,বাদীর দেয়া মামলার সুত্র ধরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে বগুড়া, আশুলিয়া ও শেরপুর এলাকার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে ওই ট্রাকের ড্রাইভার সাগর ওরফে মোস্তফা কামালকে আশুলিয়ার কাটগড়া এলাকা হতে আটক করি। তার দেয়া তথ্যে জানা যায় যে, খাদ্য গুলো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে না দিয়ে পথিমধ্যে খাদ্যের ৩০০ বস্তার ধরন পাল্টিয়ে অনত্র বিক্রি করে দেয়া হয়। এমন তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার শিবপুর থানার খরপুড়া গ্রামের রিয়া এন্ড মোমিন ট্রেডার্সের সত্ত্বাধিকারী আঃ রহমানের বাড়ীর নিচ তলা থেকে সাড়ে ১৩ টন (২৭০ বস্তা) মুরগীর খাদ্য উদ্ধার করা হয়। খাদ্য গুলো ৫ লাখ টাকায় বাকিতে কেনা হয়েছে বলে ওই ব্যবসায়ী জানান। এসময় আঃ রহমানকে গ্রেফতার করা হয়।

গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম বার জানান, তথ্য প্রযুক্তির যুগে অপরাধ করে পুলিশের হাত থেকে রেহাই পাওয়া সম্ভব নয়। এ ঘটনার সাথে জড়িত সকল অপরাধীদের আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com