শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার / ৫৯৮ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯

মোঃ ইব্রাহিম হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেসা মুজিবের কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে রাজধানী মোহাম্মদপুর থানার৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৯ সেপ্টেম্বর ২০১৯ রোজ রবিবার বাদএশা মোহাম্মদপুর টাউন হল ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে এআলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

৩১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি দিল মোহাম্মাদ দিলুর সভাপতিত্বে এবং সাধাণ সম্পাদক মোঃ ওয়ালিউল্লাহ মাষ্টার এর সঞ্চালনায় ওয়ার্ড ও ইউনিটের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগদানের জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বঙ্গবন্ধু কন্যা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বক্তরা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেসা মুজিবের কন্যা শেখ হাসিনা হাজারও সমস্যা আর ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে দাঁড় করিয়েছেন। দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। আর তাই ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’।

বক্তরা আরও বলেন, শেখ হাসিনা তার মেধা আর যোগ্যতা দিয়ে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে তুলে ধরেছেন এবং আন্তর্জাতিক মহল তার স্বীকৃতি দিচ্ছে। অপরদিকে বিদেশিরা তাকে ‘মাদার অব হিউম্যানিটি’ উপাধিতে ভূষিত করেছে। সবমিলিয়ে বাংলাদেশ আজ অত্যন্ত অহংকারের আসনে বিশ্ব পরিমণ্ডলে অধিষ্ঠিত বলে বক্তরা অভিমত ব্যক্ত করেন।

বক্তরা বলেন, আওয়ামী লীগ সরকারের ভিশন-২০২০ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে, আর ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে শেখ হাসিনার হাতকে ঐক্যবদ্ধভাবে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com