শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
গাছা প্রেসক্লাবের উন্নয়নে ‘সিংহ’ মার্কায় ভোট ও দোয়া চাই-মোঃ সোহেল মিয়া সংগ্রামী নেতৃত্বের প্রতীক এস এম জাহাঙ্গীর হোসেন: ঢাকা-১৮ আসনে আপোষহীনতার প্রতিচ্ছবি শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ মধ্যরাতে লন্ডনের পথে খালেদা জিয়া: কাতার প্রদত্ত এয়ার অ্যাম্বুলেন্সে ১৬ সফরসঙ্গী অন্তর্বর্তী সরকার গঠন ‘বৈধ’: আপিল বিভাগে লিভ-টু-আপিল খারিজ, হাইকোর্টের আদেশ বহাল ৬ ডিসেম্বর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি’র গণবিজ্ঞপ্তি জারি এই নির্বাচন শত বছরের ভিত্তি: পুলিশকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের রামগঞ্জে গাছের নিচে চাপা পড়ে যুবকের মর্মান্তিক মৃ/ ত্যু ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জালের অভিযোগে যুবকের কারাদণ্ড গাছা প্রেস ক্লাবের নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে: ৫ ডিসেম্বর মনোনয়ন বিতরণ, ১৯ ডিসেম্বর ভোট বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিশেষ নিরাপত্তা: যান চলাচল নিয়ন্ত্রণ ১৪-১৬ ডিসেম্বর সিসিইউতে স্থিতিশীল খালেদা জিয়া, মেডিকেল বোর্ডের চিকিৎসা ‘গ্রহণ করতে পারছেন’, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত পরিস্থিতি সাপেক্ষে—ডা. জাহিদ পোস্টাল ব্যালটে প্রবাসী নিবন্ধনে রেকর্ড: সংখ্যা বেড়ে ৯২ হাজার ছাড়ালো, ৭ দেশে নিবন্ধন শুরু তারেক রহমান চাইলে ১ দিনে ট্রাভেল পাস: ‘দেশে ফেরায় সরকারের কোনো বিধিনিষেধ নেই’—পররাষ্ট্র উপদেষ্টা ট্রান্সকম সিইও সিমিন রহমানের বিরুদ্ধে শেখ হাসিনাকে ‘১০০ কোটি টাকা ঘুষ’ দেওয়ার অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু কর্মসংস্থান তৈরিতে উল্টো পথে বাংলাদেশ: শ্রমবাজারে নারী ও তরুণদের অংশগ্রহণ উদ্বেগজনক—ড. হোসেন জিল্লুর রহমান আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু: নভেম্বরেই ৯৯ জনের মৃ/ ত্যু, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় উত্তরায় ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল পূবাইলে মাদ্রাসায় দোয়া-মিলাদ: খালেদা জিয়ার সুস্থতা কামনায় তবারক বিতরণ, ধানের শীষকে জেতানোর আহ্বান উপযুক্ত সময়েই দেশে ফিরবেন তারেক রহমান’: রিজভী নওগাঁয় সনাতন ধর্মালম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষদের বিএনপিতে যোগদান

নেইমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারী তরুণী বিচারের মুখোমুখি

ব্রাজিল সুপারস্টার নেইমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারী ব্রাজিলীয় মডেল নাজিলা ত্রিনদাদের বিরুদ্ধে প্রতারণা অভিযোগ এনে বিচার শুরু করার আদেশ দিয়েছে ব্রাজিলের একটি আদালত। এরপর অভিযোগকারী নাজিলার আইনজীবী কসমো আরাউহো বলেছেন, তারা আদালতের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন। এর আগে ২৬ বছর বয়সী নাজিলা বলেছিলেন, নেইমারকে ধর্ষক প্রমাণের জন্য তিনি লড়াই চালিয়ে যাবেন। কারণ নেইমারের জন্য তার সংসার নষ্ট হয়েছে।

গত মে মাসে ব্রাজিলের মডেল ত্রিনদাদে সাও পাওলো পুলিশের কাছে নেইমারের বিরুদ্ধে প্যারিসের একটি হোটেলে তাকে ধর্ষণ করার অভিযোগ করেন। সেই অভিযোগ প্রকাশ্যে আসার পর সোশ্যাল সাইট ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় নেইমার সব অস্বীকার করেন। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেছিলেন দুইজনের সম্মতিতেই তাদের সম্পর্ক হয়েছিল। পরে প্রমাণের অভাবে অগাস্টে মামলাটির কার্যক্রম থামিয়ে দেওয়ার সুপারিশ মেনে নেন আরেক বিচারক।

ব্রাজিল সুপারস্টারের বিরুদ্ধে অভিযোগ, সোশ্যাল সাইটে পরিচয়ের পর ফ্রান্সে সেই নারীর সঙ্গে সাক্ষাত করতে গিয়েছিলেন তিনি। গাল্লো নামে পিএসজি তারকার এক প্রতিনিধি তাকে প্যারিসে আসার টিকিট কিনে দেন এবং হোটেলে থাকার ব্যবস্থাও করেন। সেই হোটেলে নাকি পুরোপুরি মাতাল হয়ে প্রবেশ করেন নেইমার। প্রথমে উভয়ের সম্মতিতে একজন আরেকজনকে স্পর্শ করলেও এক সময় নেইমার আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং তার ইচ্ছার বিরুদ্ধে যৌন সম্পর্ক স্থাপন করেন। এই ঘটনার পর সেই নারী মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়ায় তাৎক্ষণিক পুলিশের কাছে অভিযোগ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com