শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মানবতার সেবায় ‘একতার বন্ধন’: সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিল সামাজিক সংগঠন ১৪তম গ্রেডের চাকুরে মীর বারেকের আলাদিনের চেরাগ: এক দশকেই শতকোটি টাকার মালিক ইউপি সচিব কাপ্তাইয়ে শিলছড়ি দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লামায় পুলিশ সুপারের ঝটিকা পরিদর্শন: জনসেবায় পুলিশকে মানবিক হওয়ার আহ্বান টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, তবে আলোচনায় দুই অধিনায়কের ‘নো হ্যান্ডশেক’ চতুর্থ স্তম্ভের ঐক্য: ঢাকায় ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’-এ সাংবাদিক ও সম্পাদকদের হুংকার হাড়কাঁপানো শীতে জবুথবু উত্তরাঞ্চল: তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রি সীমান্ত পাহারায় বিজিবির বড় সাফল্য: পত্নীতলায় ২৯ লাখ টাকার মাদক জব্দ উখিয়ার পালংখালীর জামতলীতে দারুল কুরআন বালিকা শাখার শুভ উদ্বোধন: নারী শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন খুললো কুয়েতের বাজার: পোল্ট্রি ও ডিম রপ্তানিতে দীর্ঘদিনের বাণিজ্যিক জট কাটলো বাংলাদেশের ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিএনপি-জামায়াতের বৈঠক: নজরে আগামীর বাণিজ্য ও অর্থনীতি ওসমানীনগরে দুই বাসের ভয়াবহ মুখোমুখি সং/ঘ/র্ষ: র/ক্ত/স্না/ত মহাসড়কে ঝরলো দুই প্রাণ উচ্চশিক্ষায় অগ্রযাত্রার ৩৫ বছর: গৌরবের মাইলফলকে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী রনিকে শোকজ পূবাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ধ/র্ষ/ক গ্রেফতার উত্তরায় আবাসিক ভবনে আগুনের লেলিহান শিখা: নারী-শিশুসহ ৫ জনের করুণ মৃ/ত্যু নির্বাচনে জনমতের প্রতিফলন না হলে জাতি বিপর্যয়ে পড়বে: হিলিতে মাওলানা আনোয়ারুল ইসলাম গণভোটের প্রচার করায় সমাজসেবা কর্মকর্তাকে শোকজ: তালতলীতে প্রশাসনের দ্বৈতনীতিতে তীব্র ক্ষোভ চান্দনা চৌরাস্তায় পুলিশের সাঁড়াশি অভিযান: হকারমুক্ত হলো ফুটপাত ও সড়ক শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কাপ্তাইয়ে প্রশাসনের মহাপ্রস্তুতি: জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে সমন্বয় সভা

ঠাকুরগাঁও আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৭ সদস্য আটক,৮ টি মোটরসাইকেল উদ্ধার

 ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গত ২৪ ঘন্টায় নীলফামারী ও লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে হানা দিয়ে সংঘবদ্ধ আন্তজেলা মটর সাইকেল চোর দলের ৭ সদস্যকে আটক করে।পুলিশ তাদের স্বীকারোক্তি অনুযায়ী এ জেলায় চুরি যাওয়া ৮টি মটর সাইকেল উদ্ধার করে।বৃহষ্পতিবার (০৩ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এক প্রেস ব্রিফিংয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহা.মনিরুজ্জামান এ তথ্য জানান।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমানসহ জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাগণ।এ অভিযান অব্যাহত থাকবে জানিয়ে পুলিশ সুপার বলেন, এই চুরির শেকড়শুদ্ধ উপরে ফেলবার জন্য পুলিশ কাজ করছে।একটি মটর বাইক চুরি  মামলা নং ২১ – ১৭/০৯/১৯ইং ধারা – ৩৭৯ এর সূত্র ধরে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান তিনি।আটককৃতৃরা হলো লালমনিহাট জেলার কালিগঞ্জ থানার দলগ্রাম গ্রামের মৃত আনারুল ইসলামের ছেলে আনোয়ার (৩৭), বালাপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে ইদ্রিস আলী মন্ডল(২৫) ও শ্রীখাতা গ্রামের সত্যেন্দ্রনাথ রায়ের ছেলে নীশিকান্ত (২৩) । নীলফামারী জেলার ডিমলা থানার ঝুনাগাছ চাপানি গ্রামের নীরেন্দ্রনাথ রায়ের ছেলে হৃদয় (২৫),জলঢাকা থানার পশ্চিম কাঠালী গ্রামের রমজান আলীর ছেলে লেলিন (২৭), চওরাভাঙ্গী গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মোঃ লেলিন (২৩), এবং চাঁদপুর জেলার কচুয়া থানার লক্ষীপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে জাহিদুল ইসলাম শুভ (২৫)।পরে আটককৃত ৭ জনকে চিফ মেজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয় এবং তাদের রিমান্ড আবেদন করা হবে বলে পুলিশ জানায়। পুলিশ বাদী হয়ে এ ৭ জনের বিরূদ্ধে মামলা দায়ের করেছে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান। আদালত আটককৃতদের কারাগারে পাঠিয়ে দেয়।
Attachments area


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com