সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাছা প্রেসক্লাবের উন্নয়নে ‘সিংহ’ মার্কায় ভোট ও দোয়া চাই-মোঃ সোহেল মিয়া সংগ্রামী নেতৃত্বের প্রতীক এস এম জাহাঙ্গীর হোসেন: ঢাকা-১৮ আসনে আপোষহীনতার প্রতিচ্ছবি শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ মধ্যরাতে লন্ডনের পথে খালেদা জিয়া: কাতার প্রদত্ত এয়ার অ্যাম্বুলেন্সে ১৬ সফরসঙ্গী অন্তর্বর্তী সরকার গঠন ‘বৈধ’: আপিল বিভাগে লিভ-টু-আপিল খারিজ, হাইকোর্টের আদেশ বহাল ৬ ডিসেম্বর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি’র গণবিজ্ঞপ্তি জারি এই নির্বাচন শত বছরের ভিত্তি: পুলিশকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের রামগঞ্জে গাছের নিচে চাপা পড়ে যুবকের মর্মান্তিক মৃ/ ত্যু ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জালের অভিযোগে যুবকের কারাদণ্ড গাছা প্রেস ক্লাবের নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে: ৫ ডিসেম্বর মনোনয়ন বিতরণ, ১৯ ডিসেম্বর ভোট বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিশেষ নিরাপত্তা: যান চলাচল নিয়ন্ত্রণ ১৪-১৬ ডিসেম্বর সিসিইউতে স্থিতিশীল খালেদা জিয়া, মেডিকেল বোর্ডের চিকিৎসা ‘গ্রহণ করতে পারছেন’, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত পরিস্থিতি সাপেক্ষে—ডা. জাহিদ পোস্টাল ব্যালটে প্রবাসী নিবন্ধনে রেকর্ড: সংখ্যা বেড়ে ৯২ হাজার ছাড়ালো, ৭ দেশে নিবন্ধন শুরু তারেক রহমান চাইলে ১ দিনে ট্রাভেল পাস: ‘দেশে ফেরায় সরকারের কোনো বিধিনিষেধ নেই’—পররাষ্ট্র উপদেষ্টা ট্রান্সকম সিইও সিমিন রহমানের বিরুদ্ধে শেখ হাসিনাকে ‘১০০ কোটি টাকা ঘুষ’ দেওয়ার অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু কর্মসংস্থান তৈরিতে উল্টো পথে বাংলাদেশ: শ্রমবাজারে নারী ও তরুণদের অংশগ্রহণ উদ্বেগজনক—ড. হোসেন জিল্লুর রহমান আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু: নভেম্বরেই ৯৯ জনের মৃ/ ত্যু, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় উত্তরায় ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল পূবাইলে মাদ্রাসায় দোয়া-মিলাদ: খালেদা জিয়ার সুস্থতা কামনায় তবারক বিতরণ, ধানের শীষকে জেতানোর আহ্বান উপযুক্ত সময়েই দেশে ফিরবেন তারেক রহমান’: রিজভী নওগাঁয় সনাতন ধর্মালম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষদের বিএনপিতে যোগদান

মোহাম্মদপুরে আল্লাহর গুণবাচক ৯৯ নামের স্তম্ভ উদ্বোধন

মোঃ ইব্রাহিম হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ

মহান আল্লাহর গুণবাচক ৯৯ নাম সংবলিত দৃষ্টিনন্দন স্তম্ভ উদ্বোধন করা হয়েছে। স্তম্ভটির নাম দেওয়া হয়েছে ‘দ্য গ্লোরি অব বঙ্গবন্ধু’। বাংলাদেশে বঙ্গবন্ধুর নামে আল্লাহর গুণবাচক ৯৯ নাম সংবলিত স্তম্ভ এই প্রথম নিমার্ণ শেষে উদ্বোধন করা হয়েছে।

৪ অক্টোবর ২০১৯ রোজ শুক্রবার বাদমাগরিব রাজধানী মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের আল্লাহ করিম জামে মসজিদ সংলগ্ন বঙ্গবন্ধুর নামে মহান আল্লাহর গুণবাচক ৯৯ নামের স্তম্ভ উদ্বোধন করেন ঢাকা মহানগর-উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা-১৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ সাদেক খান, এমপি।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর-উত্তর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শেখ বজলুর রহমান’সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, তাঁতী লীগ, শ্রমিক লীগ এবং মসজিদে মুসল্লিগণ’সহ প্রমুখ।

ঢাকা উত্তর সিটি করপোরেশন ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারেকুজ্জামান রাজিব’র নিজস্ব অর্থায়নে ভাস্কর্যটি নির্মান করায় প্রশংসা রয়েছে এলাকাবাসীর, পথচারীর ও দর্শনার্থীদের মুখে মুখে।

রায়েরবাজারে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কবরস্থান নির্মাণ করে দেওয়ায় মোহাম্মদপুরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহারস্বরূপ এই স্তম্ভটি নিমার্ণ করেন ঢাকা উত্তর সিটি করপোরেশন ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জমান রাজিব।

বঙ্গবন্ধুর নামে মহান আল্লাহর গুণবাচক ৯৯ নাম সংবলিত স্তম্ভটি নিমার্ণে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। স্থানীয়রা জানান তারেকুজ্জমান রাজিব কাউন্সিলর হওয়ার পর থেকেই এলাকার উন্নয়নের জন্য নিরালসভাবে কাজ করে যাচ্ছে। তরুণ এই কাউন্সিলরের আল্লাহর ৯৯ নাম সংবলিত স্তম্ভটি নিমার্ণ করায় আল্লাহর নাম মানুষের স্মরণে আসবে এবং দেখলে স্বাভাবিকভাবেই মানুষ আল্লাহকে স্মরণ করবে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কাউন্সিলর রাজিব কাজ-কর্মে যেমন চিন্তা-চেতনায়ও তেমন উন্নত। তিনি প্রথমবারের মতো ইসলাম ধর্ম প্রধান দেশে ধর্মীয় চিন্তা-ভাবনা থেকে এমন একটা স্তম্ভ নির্মাণ করেছেন। এটি তাদের মুগ্ধ করেছে।

এই বিষয়ে কাউন্সিলর রাজিব দৈনিক একুশের বাণী পত্রিকাকে বলেন, মোহাম্মদপুর ঐতিহ্যগতভাবেই একটি মুসলিম নাম। আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করছি যে, আমি এই ওয়ার্ডের প্রতিনিধিত্ব করতে পারছি।

ঢাকা সিটি কর্পোরেশনের ৯২টি ওয়ার্ডের মধ্যে সবচেয়ে তরুণ কাউন্সিলর তারেকুজ্জামান রাজিব। কল্যাণমুখী এই কাউন্সিলরকে এলাকার গরিব-দুঃখীরা ভালোবেসে ডাকেন ‘জনতার কমিশনার’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com