শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মানবতার সেবায় ‘একতার বন্ধন’: সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিল সামাজিক সংগঠন ১৪তম গ্রেডের চাকুরে মীর বারেকের আলাদিনের চেরাগ: এক দশকেই শতকোটি টাকার মালিক ইউপি সচিব কাপ্তাইয়ে শিলছড়ি দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লামায় পুলিশ সুপারের ঝটিকা পরিদর্শন: জনসেবায় পুলিশকে মানবিক হওয়ার আহ্বান টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, তবে আলোচনায় দুই অধিনায়কের ‘নো হ্যান্ডশেক’ চতুর্থ স্তম্ভের ঐক্য: ঢাকায় ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’-এ সাংবাদিক ও সম্পাদকদের হুংকার হাড়কাঁপানো শীতে জবুথবু উত্তরাঞ্চল: তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রি সীমান্ত পাহারায় বিজিবির বড় সাফল্য: পত্নীতলায় ২৯ লাখ টাকার মাদক জব্দ উখিয়ার পালংখালীর জামতলীতে দারুল কুরআন বালিকা শাখার শুভ উদ্বোধন: নারী শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন খুললো কুয়েতের বাজার: পোল্ট্রি ও ডিম রপ্তানিতে দীর্ঘদিনের বাণিজ্যিক জট কাটলো বাংলাদেশের ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিএনপি-জামায়াতের বৈঠক: নজরে আগামীর বাণিজ্য ও অর্থনীতি ওসমানীনগরে দুই বাসের ভয়াবহ মুখোমুখি সং/ঘ/র্ষ: র/ক্ত/স্না/ত মহাসড়কে ঝরলো দুই প্রাণ উচ্চশিক্ষায় অগ্রযাত্রার ৩৫ বছর: গৌরবের মাইলফলকে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী রনিকে শোকজ পূবাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ধ/র্ষ/ক গ্রেফতার উত্তরায় আবাসিক ভবনে আগুনের লেলিহান শিখা: নারী-শিশুসহ ৫ জনের করুণ মৃ/ত্যু নির্বাচনে জনমতের প্রতিফলন না হলে জাতি বিপর্যয়ে পড়বে: হিলিতে মাওলানা আনোয়ারুল ইসলাম গণভোটের প্রচার করায় সমাজসেবা কর্মকর্তাকে শোকজ: তালতলীতে প্রশাসনের দ্বৈতনীতিতে তীব্র ক্ষোভ চান্দনা চৌরাস্তায় পুলিশের সাঁড়াশি অভিযান: হকারমুক্ত হলো ফুটপাত ও সড়ক শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কাপ্তাইয়ে প্রশাসনের মহাপ্রস্তুতি: জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে সমন্বয় সভা

কিছু দৃশ্যে আপত্তি, স্বপ্নবাজি থেকে সরলেন ঐশী

শোবিজ অঙ্গনের রঙিন জীবনযাপন নিয়ে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র ‘স্বপ্নবাজি’ এই ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা রায়হান রাফি। এতে অভিনয় করতে যাচ্ছেন মিসওয়ার্ল্ড বাংলাদেশের ঐশী- সংবাদমাধ্যমে এমনই খবর এসেছিল। কিন্তু ঐশী অভিনয় করছেন না ছবিটি।

এ বিষয়ে ঐশী রবিবার বিকেলে কালের কণ্ঠকে বলেন, ‘কিছু কিছু দৃশ্য রয়েছে যেখানে আমার পক্ষে অভিনয় করা সম্ভব না। রাফি ভাইয়ার সাথে কথা বলে মিউচুয়ালি আমি সরে এসেছি।’

এই সুন্দরী বলেন, আসলে , ‘গল্পে আমার চরিত্রের কিছু জায়গায় পোশাক ও ধূমপানের একটা বিষয় আছে। এটা নিইয়ে রাফি ভাইয়ার সঙ্গে বসেছি। কিন্তু এই দৃশ্যগুলো এমনই যে এখানে কনসিডার করার সুযোগ নেই। যার কারণে রাফি ভাইয়ার সাথে কথা বলে সরে আসতে হয়েছে। নিশ্চই পরবর্তীতে তাঁর সাথে কাজ হবে।’

রায়হান রাফিও বললেন একই কথা। কালের কণ্ঠের সাথে রবিবার বিকেলে কথা হয় তরুণ এই নির্মাতার। তিনি বলেন, ‘শোবিজ দুনিয়াটা কেমন হয় এটা তো জানেন। এখানে কিছু রঙিন দৃশ্য থাকবে। স্টার-সুপারস্টারদের জীবনযাত্রার গল্প থাকবে। পোশাক পরিচ্ছদ ও অন্দরমহলের জীবনযাপনের বিষয় থাকবে। এসব দৃশ্য তো আমি কম্প্রোমাইজ করে সরিয়ে ফেলতে পারবো না।’

তিনি বলেন, ‘ঐশী দৃশ্যগুলো নিয়ে আপত্তি জানিয়েছিল। আমার সঙ্গে কথা বলতে চায়। ওই দৃশ্যগুলো পরিবর্তন করা যায় কি না জানতে চেয়েছিল। আমরা একসাথে বসে আলোচনা করলাম। আসলে শোবিজ দুনিয়ার আসল দৃশ্য সরিয়ে ফেললে তো সিনেমা হবে না। আর ঐশী এসব দৃশ্যে সহজ হতে পারবে না। এজন্যই সিদ্ধান্ত নিতে হলো।’

কিছুদিন আগে, ‘এর ফটোশুটে অংশ নিয়েছিলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’খ্যাত তারকা ঐশী। এতে অভিনয়ের বিষয়ে চূড়ান্ত ছিল তার নামটিও। ‘স্বপ্নবাজি’ ছবিতে অভিনয় করবেন সিয়াম আহমেদ, মাহিয়া মাহি, জান্নাতুল পিয়াসহ অনেকেই অভিনয় করবেন বলে জানা গেছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com