শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মানবতার সেবায় ‘একতার বন্ধন’: সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিল সামাজিক সংগঠন ১৪তম গ্রেডের চাকুরে মীর বারেকের আলাদিনের চেরাগ: এক দশকেই শতকোটি টাকার মালিক ইউপি সচিব কাপ্তাইয়ে শিলছড়ি দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লামায় পুলিশ সুপারের ঝটিকা পরিদর্শন: জনসেবায় পুলিশকে মানবিক হওয়ার আহ্বান টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, তবে আলোচনায় দুই অধিনায়কের ‘নো হ্যান্ডশেক’ চতুর্থ স্তম্ভের ঐক্য: ঢাকায় ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’-এ সাংবাদিক ও সম্পাদকদের হুংকার হাড়কাঁপানো শীতে জবুথবু উত্তরাঞ্চল: তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রি সীমান্ত পাহারায় বিজিবির বড় সাফল্য: পত্নীতলায় ২৯ লাখ টাকার মাদক জব্দ উখিয়ার পালংখালীর জামতলীতে দারুল কুরআন বালিকা শাখার শুভ উদ্বোধন: নারী শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন খুললো কুয়েতের বাজার: পোল্ট্রি ও ডিম রপ্তানিতে দীর্ঘদিনের বাণিজ্যিক জট কাটলো বাংলাদেশের ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিএনপি-জামায়াতের বৈঠক: নজরে আগামীর বাণিজ্য ও অর্থনীতি ওসমানীনগরে দুই বাসের ভয়াবহ মুখোমুখি সং/ঘ/র্ষ: র/ক্ত/স্না/ত মহাসড়কে ঝরলো দুই প্রাণ উচ্চশিক্ষায় অগ্রযাত্রার ৩৫ বছর: গৌরবের মাইলফলকে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী রনিকে শোকজ পূবাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ধ/র্ষ/ক গ্রেফতার উত্তরায় আবাসিক ভবনে আগুনের লেলিহান শিখা: নারী-শিশুসহ ৫ জনের করুণ মৃ/ত্যু নির্বাচনে জনমতের প্রতিফলন না হলে জাতি বিপর্যয়ে পড়বে: হিলিতে মাওলানা আনোয়ারুল ইসলাম গণভোটের প্রচার করায় সমাজসেবা কর্মকর্তাকে শোকজ: তালতলীতে প্রশাসনের দ্বৈতনীতিতে তীব্র ক্ষোভ চান্দনা চৌরাস্তায় পুলিশের সাঁড়াশি অভিযান: হকারমুক্ত হলো ফুটপাত ও সড়ক শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কাপ্তাইয়ে প্রশাসনের মহাপ্রস্তুতি: জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে সমন্বয় সভা

আমবাগানে করলা চাষ, রোজ বিক্রি হচ্ছে ১০০ টন

সাপাহারের কৃষকরা নিজের হাইব্রিড আমবাগানে সাথি ফসল হিসেবে করলা চাষ করছেন কয়েক বছর ধরে। গাছের ফাঁকে ফাঁকে চাষ করা এসব করলা স্থানীয় বাজারের পাশাপাশি ঢাকায়ও বিক্রি হচ্ছে। করলাকে কেন্দ্র করে সেখানে একটি অস্থায়ী বাজারও গড়ে উঠেছে। যেখানে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টন করলা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হচ্ছে।

নওগাঁর সাপাহার উপজেলার করলা চাষিদের সেন্টার হিসেবে সাপাহার-তিলনা পাকা সড়কের বাহাপুর মোড়ে গড়ে উঠেছে প্রতি দিনের জন্য তিন-চার ঘণ্টার অস্থায়ী বাজার। ভোর হলেই বিভিন্ন এলাকার চাষিরা তাদের উৎপাদিত করলা নিয়ে চলে আসে এই বাজারে এবং ক্রেতারা তাদের কাছ থেকে নিয়ে ট্রাকযোগে সকাল ১০টার মধ্যেই রওনা হয়ে যায় নিজ গন্তব্যে।

বর্তমানে প্রতি মণ করলা হাজার টাকা থেকে এক হাজার ২০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে ওই অস্থায়ী বাজারে। প্রতিবছর আগষ্টের দ্বিতীয় সপ্তাহ থেকে অক্টোবরের ১৫/২০ তারিখ পর্যন্ত চলে এই মৌসুমি অস্থায়ী বাজার।

করলার অস্থায়ী এই বাজারে এসে ঢাকার কারওয়ান বাজারের আনোয়ার হোসেন নামের এক সবজি ব্যবসায়ী জানান, সাপাহারের করলার গুণগত মান ভালো এবং এখান থেকে করলা কিনে ভালো লাভ হওয়ায় তিনি বেশ কয়েক বছর ধরে ঢাকার কারওয়ান বাজারে সরবরাহ করছেন।

করলা চাষি উকিলবাবু, আনারুল, ছয়ফুল ও আব্দুল মালেক জানান, অস্থায়ীভাবে উপজেলার বাইরে এই স্থানে করলার বাজার গড়ে না উঠলে এখানকার করলা চাষিরা এই হারে করলা চাষাবাদ করত না। অস্থায়ী ওই বাজারের ক্রেতা-বিক্রেতারা জানান, প্রতিদিন এই অস্থায়ী বাজার থেকে ১০০ থেকে ১৫০ টন করলা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হয়ে থাকে।

উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. আতাউর রহমান সেলিমের সঙ্গে কথা হলে তিনি জানান, কয়েক বছর ধরে করলা চাষ এ উপজেলায় চাষিদের মাঝে এক নীরব বিপ্লব ঘটিয়েছে। কৃষি অফিসের পরামর্শে উপজেলার অনেকেই এখন দেশি, হাইব্রিড, সোনামুখীসহ বিভিন্ন জাতের করলা চাষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছেন।

এ বছর উপজেলায় ১৫০ থেকে ২০০ বিঘা জমিতে করলা চাষ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com