সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাছা প্রেসক্লাবের উন্নয়নে ‘সিংহ’ মার্কায় ভোট ও দোয়া চাই-মোঃ সোহেল মিয়া সংগ্রামী নেতৃত্বের প্রতীক এস এম জাহাঙ্গীর হোসেন: ঢাকা-১৮ আসনে আপোষহীনতার প্রতিচ্ছবি শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ মধ্যরাতে লন্ডনের পথে খালেদা জিয়া: কাতার প্রদত্ত এয়ার অ্যাম্বুলেন্সে ১৬ সফরসঙ্গী অন্তর্বর্তী সরকার গঠন ‘বৈধ’: আপিল বিভাগে লিভ-টু-আপিল খারিজ, হাইকোর্টের আদেশ বহাল ৬ ডিসেম্বর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি’র গণবিজ্ঞপ্তি জারি এই নির্বাচন শত বছরের ভিত্তি: পুলিশকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের রামগঞ্জে গাছের নিচে চাপা পড়ে যুবকের মর্মান্তিক মৃ/ ত্যু ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জালের অভিযোগে যুবকের কারাদণ্ড গাছা প্রেস ক্লাবের নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে: ৫ ডিসেম্বর মনোনয়ন বিতরণ, ১৯ ডিসেম্বর ভোট বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিশেষ নিরাপত্তা: যান চলাচল নিয়ন্ত্রণ ১৪-১৬ ডিসেম্বর সিসিইউতে স্থিতিশীল খালেদা জিয়া, মেডিকেল বোর্ডের চিকিৎসা ‘গ্রহণ করতে পারছেন’, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত পরিস্থিতি সাপেক্ষে—ডা. জাহিদ পোস্টাল ব্যালটে প্রবাসী নিবন্ধনে রেকর্ড: সংখ্যা বেড়ে ৯২ হাজার ছাড়ালো, ৭ দেশে নিবন্ধন শুরু তারেক রহমান চাইলে ১ দিনে ট্রাভেল পাস: ‘দেশে ফেরায় সরকারের কোনো বিধিনিষেধ নেই’—পররাষ্ট্র উপদেষ্টা ট্রান্সকম সিইও সিমিন রহমানের বিরুদ্ধে শেখ হাসিনাকে ‘১০০ কোটি টাকা ঘুষ’ দেওয়ার অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু কর্মসংস্থান তৈরিতে উল্টো পথে বাংলাদেশ: শ্রমবাজারে নারী ও তরুণদের অংশগ্রহণ উদ্বেগজনক—ড. হোসেন জিল্লুর রহমান আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু: নভেম্বরেই ৯৯ জনের মৃ/ ত্যু, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় উত্তরায় ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল পূবাইলে মাদ্রাসায় দোয়া-মিলাদ: খালেদা জিয়ার সুস্থতা কামনায় তবারক বিতরণ, ধানের শীষকে জেতানোর আহ্বান উপযুক্ত সময়েই দেশে ফিরবেন তারেক রহমান’: রিজভী নওগাঁয় সনাতন ধর্মালম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষদের বিএনপিতে যোগদান

নারায়নগঞ্জে ৮ পত্রিকার ১৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা: বিএমএসএফ’র প্রতিবাদ

সোহেল মিয়া ,নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জে ১৬ জন সাংবাদিকের বিরুদ্ধে দুটি পৃথক আদােলতে মামলা দায়েরের ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। বৃহস্পতিবার বিএমএসএফ’র সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অন্যদিকে দিনাজপুরের হিলিতে ডেইলী ইন্ডাষ্ট্রি পত্রিকার প্রতিনিধি সোহেল রানাকে পুলিশ কর্তৃক লাঞ্ছিত করায় তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়। মামলা দুটির মধ্যে একটি বাদী সিদ্ধিরগঞ্জের এসও রোডের স্বপন মন্ডল। তার পক্ষে মামলাটি দায়ের করেন অ্যাড. হাবিবুর রহমান মাসুম এবং অপরটির বাদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী। তার পক্ষে মামলাটি দায়ের করেন অ্যাড. মশিউর রহমান শাহিন। স্বপনের করা মামলায় ৭ পত্রিকার ১৪ জন এবং মীর সোহেল আলীর মামলায় এক পত্রিকার দু’জন সাংবাদিককে বিবাদী করা হয়েছে। স্বপন মন্ডলের দায়েরকৃত মামলায় বিবাদীরা হলেন নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সচেতন পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী ইসলাম, একই পত্রিকার বার্তা সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ, দৈনিক সময়ের নারায়ণগঞ্জ এর প্রকাশক সম্পাদক জাবেদ আহম্মেদ জুয়েল, বার্তা সম্পাদক শাহীন, দৈনিক সংবাদ চর্চা এর প্রকাশক সম্পাদক মুন্না খাঁন, বার্তা সম্পাদক আনোয়ার হাসান, দৈনিক স্বাধীন বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. ইলিয়াস মোল্লা, বার্তা সম্পাদক জসিম উদ্দিন, ব্যবস্থাপনা সম্পাদক সোহেল রানা, দৈনিক যুগের চিন্তা এর প্রকাশক সম্পাদক আবু আল মোরসালিন বাবলা, নির্বহী সম্পাদক এজাজ কোরেশী এবং দৈনিক মাতৃভূমির খবর এর প্রকাশক সম্পাদক মো. রেজাউল করিম, উপদেষ্টা সম্পাদক আনায়ারুল ইসলাম, নির্বাহী সম্পাদক এনামুল কবির। অন্যদিকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলীর দায়েরকৃত মামলায় বিবাদীরা হলেন-দৈনিক ডান্ডিবার্তা পত্রিকার প্রকাশক-সম্পাদক হাবিবুর রহমান বাদল এবং একই পত্রিকার স্টাফ রিপোর্টার আ. রহিম। স্বপন তার মামলায় দাবি করেছেন ‘ক্যাসিনো ডন সেলিম প্রধান গ্রেফতার হলেও প্রকাশ্যে ঘনিষ্ট বন্ধু স্বপন মন্ডল’, ‘ক্যাসিনো ডন সেলিম প্রধান গ্রেফতার আতঙ্কে গা ঢাকা দিয়েছে স্বপন মন্ডল’ ইত্যাদি শিরোনামে সংবাদ প্রকাশ করে। সেসব সংবাদ মিথ্যা বলে দাবি করেছেন তিনি। একই সাথে তিনি দাবি করেছেন এ সংবাদের কারণে তার ৫ কোটি টাকার মানহানি ঘটেছে। অন্যদিকে মীর সোহেল আলী দাবি করেছেন, ডান্ডিবার্তায় প্রকাশিত সংবাদ অসত্য মিথ্যা ও বানোয়াট তথ্যে ভরপুর। এর ফলে তারও মানহানি ঘটেছে বলে তিনি দাবি করেছেন। অবিলম্বে মামলা দুটি প্রত্যাহারের দাবি করা হয়। অন্যথায় কঠোর আন্দোলনেরও হুশিয়ারী উচ্চারণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com