সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাছা প্রেসক্লাবের উন্নয়নে ‘সিংহ’ মার্কায় ভোট ও দোয়া চাই-মোঃ সোহেল মিয়া সংগ্রামী নেতৃত্বের প্রতীক এস এম জাহাঙ্গীর হোসেন: ঢাকা-১৮ আসনে আপোষহীনতার প্রতিচ্ছবি শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ মধ্যরাতে লন্ডনের পথে খালেদা জিয়া: কাতার প্রদত্ত এয়ার অ্যাম্বুলেন্সে ১৬ সফরসঙ্গী অন্তর্বর্তী সরকার গঠন ‘বৈধ’: আপিল বিভাগে লিভ-টু-আপিল খারিজ, হাইকোর্টের আদেশ বহাল ৬ ডিসেম্বর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি’র গণবিজ্ঞপ্তি জারি এই নির্বাচন শত বছরের ভিত্তি: পুলিশকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের রামগঞ্জে গাছের নিচে চাপা পড়ে যুবকের মর্মান্তিক মৃ/ ত্যু ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জালের অভিযোগে যুবকের কারাদণ্ড গাছা প্রেস ক্লাবের নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে: ৫ ডিসেম্বর মনোনয়ন বিতরণ, ১৯ ডিসেম্বর ভোট বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিশেষ নিরাপত্তা: যান চলাচল নিয়ন্ত্রণ ১৪-১৬ ডিসেম্বর সিসিইউতে স্থিতিশীল খালেদা জিয়া, মেডিকেল বোর্ডের চিকিৎসা ‘গ্রহণ করতে পারছেন’, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত পরিস্থিতি সাপেক্ষে—ডা. জাহিদ পোস্টাল ব্যালটে প্রবাসী নিবন্ধনে রেকর্ড: সংখ্যা বেড়ে ৯২ হাজার ছাড়ালো, ৭ দেশে নিবন্ধন শুরু তারেক রহমান চাইলে ১ দিনে ট্রাভেল পাস: ‘দেশে ফেরায় সরকারের কোনো বিধিনিষেধ নেই’—পররাষ্ট্র উপদেষ্টা ট্রান্সকম সিইও সিমিন রহমানের বিরুদ্ধে শেখ হাসিনাকে ‘১০০ কোটি টাকা ঘুষ’ দেওয়ার অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু কর্মসংস্থান তৈরিতে উল্টো পথে বাংলাদেশ: শ্রমবাজারে নারী ও তরুণদের অংশগ্রহণ উদ্বেগজনক—ড. হোসেন জিল্লুর রহমান আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু: নভেম্বরেই ৯৯ জনের মৃ/ ত্যু, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় উত্তরায় ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল পূবাইলে মাদ্রাসায় দোয়া-মিলাদ: খালেদা জিয়ার সুস্থতা কামনায় তবারক বিতরণ, ধানের শীষকে জেতানোর আহ্বান উপযুক্ত সময়েই দেশে ফিরবেন তারেক রহমান’: রিজভী নওগাঁয় সনাতন ধর্মালম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষদের বিএনপিতে যোগদান

ডিএনসিসির ভুয়া কর্মকর্তা গ্রেপ্তার

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সম্পত্তি বিভাগের জরিপ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মোঃ আমিনুল ইসলাম (আমিন) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর পূর্ব বাড্ডা ইউসেফ স্কুলের মেইন গেইটের সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আমিনুল ইসলাম নিজেকে ডিএনসিসির জরিপ কর্মকর্তা পরিচয় দিয়ে ট্রেড লাইসেন্স করে দেয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অনেকেই অভিযোগ করেন। এ প্রেক্ষিতে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম গত বুধবার গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ভুক্তভোগী অসীম কর্মকার ডিএনসিসি অফিসে জানান, মোঃ আমিনুল ইসলাম (আমিন) জরিপ কর্মকর্তা পরিচয় দিয়ে তার কাছ থেকে ট্রেড লাইসেন্স করিয়ে দেয়ার কথা বলে ৬ হাজার টাকা নেন। অনেকদিন অতিবাহিত হলেও তাকে কোনো ট্রেড লাইসেন্স দেয়া হয়নি, এমনকি তিনি ফোনও রিসিভ করেন না। তখন সম্পত্তি বিভাগ হতে জানানো হয়, এ নামে ডিএনসিসিতে কোনো কর্মকর্তা বা কর্মচারী নাই। যদি কখনো তার সন্ধান পাওয়া যায় তাহলে ডিএনসিসিকে জানানোর জন্য অনুরোধ করা হয়।

অবশেষে অসীম কর্মকার আজ সকাল আনুমানিক ১০টায় ডিএনসিসিকে জানান যে, মোঃ আমিনুল ইসলাম (আমিন) বাড্ডা থানাধীন পূর্ব বাড্ডা ইউসেফ স্কুলের পাশে একটি ফার্মেসিতে বসা আছে। ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা তৎক্ষণাৎ বাড্ডা থানা পুলিশকে আবহিত করেন। বাড্ডা থানার পুলিশ ঘটনাস্থলে এসে সকাল সাড়ে ১০টায় তাকে পূর্ব বাড্ডা ইউসেফ স্কুলের মেইন গেইটের সামনের রাস্তা দিয়ে পালিয়ে যাওয়ার সময় আটক করে। তার কাছ থেকে “মোঃ আমিনুল ইসলাম (আমিন), জরিপ কর্মকর্তা, সম্পত্তি বিভাগ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন” পরিচয়ের একটি কার্ড পুলিশ জব্দ করে। এ প্রেক্ষিতে বাড্ডা থানায় একটি মামলা দায়ের করা হয় এবং আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার নাম মোঃ আমিন মিয়া, বয়স ৪৭, পিতা মোঃ আব্দুর রশিদ, মাতা আনোয়ারা বেগম, সাং দখীগঞ্জ, থানা কোতোয়ালী, জেলা রংপুর; বর্তমানে পশ্চিম উলন (মৃত হায়দার আলীর বাড়ি), থানাঃ হাতিরঝিল, ঢাকা বসবাস করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com