শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মানবতার সেবায় ‘একতার বন্ধন’: সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিল সামাজিক সংগঠন ১৪তম গ্রেডের চাকুরে মীর বারেকের আলাদিনের চেরাগ: এক দশকেই শতকোটি টাকার মালিক ইউপি সচিব কাপ্তাইয়ে শিলছড়ি দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লামায় পুলিশ সুপারের ঝটিকা পরিদর্শন: জনসেবায় পুলিশকে মানবিক হওয়ার আহ্বান টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, তবে আলোচনায় দুই অধিনায়কের ‘নো হ্যান্ডশেক’ চতুর্থ স্তম্ভের ঐক্য: ঢাকায় ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’-এ সাংবাদিক ও সম্পাদকদের হুংকার হাড়কাঁপানো শীতে জবুথবু উত্তরাঞ্চল: তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রি সীমান্ত পাহারায় বিজিবির বড় সাফল্য: পত্নীতলায় ২৯ লাখ টাকার মাদক জব্দ উখিয়ার পালংখালীর জামতলীতে দারুল কুরআন বালিকা শাখার শুভ উদ্বোধন: নারী শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন খুললো কুয়েতের বাজার: পোল্ট্রি ও ডিম রপ্তানিতে দীর্ঘদিনের বাণিজ্যিক জট কাটলো বাংলাদেশের ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিএনপি-জামায়াতের বৈঠক: নজরে আগামীর বাণিজ্য ও অর্থনীতি ওসমানীনগরে দুই বাসের ভয়াবহ মুখোমুখি সং/ঘ/র্ষ: র/ক্ত/স্না/ত মহাসড়কে ঝরলো দুই প্রাণ উচ্চশিক্ষায় অগ্রযাত্রার ৩৫ বছর: গৌরবের মাইলফলকে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী রনিকে শোকজ পূবাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ধ/র্ষ/ক গ্রেফতার উত্তরায় আবাসিক ভবনে আগুনের লেলিহান শিখা: নারী-শিশুসহ ৫ জনের করুণ মৃ/ত্যু নির্বাচনে জনমতের প্রতিফলন না হলে জাতি বিপর্যয়ে পড়বে: হিলিতে মাওলানা আনোয়ারুল ইসলাম গণভোটের প্রচার করায় সমাজসেবা কর্মকর্তাকে শোকজ: তালতলীতে প্রশাসনের দ্বৈতনীতিতে তীব্র ক্ষোভ চান্দনা চৌরাস্তায় পুলিশের সাঁড়াশি অভিযান: হকারমুক্ত হলো ফুটপাত ও সড়ক শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কাপ্তাইয়ে প্রশাসনের মহাপ্রস্তুতি: জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে সমন্বয় সভা

সাঘাটায় চুরির অপবাদ সইতে না পেরে নাইট গার্ডের আত্মহত্যা!

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটায় টেকনিকেল অ্যান্ড বিজেনেস ম্যানেজমেন্ট কলেজের ল্যাপটপ, কম্পিউটারসহ প্রয়োজনীয় আসবাবপত্র চুরির ঘটনায় অধ্যক্ষের টাকার চাপে নাইটগার্ড ভাদু বিশ্বাস (৫০) আত্মহত্যা করছেন বলে অভিযোগ উঠেছে। রোববার ভোর ৫টার দিকে উপজেলার যাদুরতাইড় গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও নিহতের স্বজনের দাবি, অসুস্থতার কারণে গত শুক্রবার নাইট গার্ড ভাদু বিশ্বাস রাতে ডিউটি করতে পারেননি। সেই সুযোগে কলেজের ল্যাপটপ, কম্পিউটারসহ কিছু আসবাবপত্র চুরি হয়। এ ঘটনায় অধ্যক্ষ নওয়াব আলী সাঘাটা থানায় অভিযোগ জানান। এরপর শনিবার সকালে এসআই মোশারফ হোসেন জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নিয়ে যায়। বিকেলে অধ্যক্ষ ভাদু বিশ্বাসকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসেন। পরে ঘুরিদহ ইউপির সাবেক মেম্বার মিন্টু মিয়াকে সঙ্গে নিয়ে ভাদু বিশ্বাসের বাড়িতে যান এবং পরিবারের কাছে চুরি হওয়া জিনিসপত্র কেনার জন্য ৩ লাখ টাকা দাবি করে বলেন, রোববার সকালের মধ্যে না দিলে চুরির অপরাধে তাকে জেলে দেয়া হবে।

এদিকে ৩ লাখ টাকার বোঝা, আর চুরির অপবাদ সইতে না পেরে রোববার ভোর ৫টার দিকে নিজ ঘরের ধর্নার সঙ্গে রশিতে ঝুলে আত্মহত্যা করে ভাদু বিশ্বাস।

এ ঘটনায় অভিযুক্ত অধ্যক্ষ নওয়াব আলী সাজুর সঙ্গে আত্মহত্যায় প্ররোচণা দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন জানান, ভাদু বিশ্বাস রশিতে ঝুলে অত্মহত্যা করেছেন বলে খবর পেয়েছি। শনিবার সাঘাটা টেকনিকেল অ্যান্ড বিজেনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ নওয়াব আলী সাজুর অভিযোগের প্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। পরে বিকেলে ছেড়ে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com