সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাছা প্রেসক্লাবের উন্নয়নে ‘সিংহ’ মার্কায় ভোট ও দোয়া চাই-মোঃ সোহেল মিয়া সংগ্রামী নেতৃত্বের প্রতীক এস এম জাহাঙ্গীর হোসেন: ঢাকা-১৮ আসনে আপোষহীনতার প্রতিচ্ছবি শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ মধ্যরাতে লন্ডনের পথে খালেদা জিয়া: কাতার প্রদত্ত এয়ার অ্যাম্বুলেন্সে ১৬ সফরসঙ্গী অন্তর্বর্তী সরকার গঠন ‘বৈধ’: আপিল বিভাগে লিভ-টু-আপিল খারিজ, হাইকোর্টের আদেশ বহাল ৬ ডিসেম্বর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি’র গণবিজ্ঞপ্তি জারি এই নির্বাচন শত বছরের ভিত্তি: পুলিশকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের রামগঞ্জে গাছের নিচে চাপা পড়ে যুবকের মর্মান্তিক মৃ/ ত্যু ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জালের অভিযোগে যুবকের কারাদণ্ড গাছা প্রেস ক্লাবের নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে: ৫ ডিসেম্বর মনোনয়ন বিতরণ, ১৯ ডিসেম্বর ভোট বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিশেষ নিরাপত্তা: যান চলাচল নিয়ন্ত্রণ ১৪-১৬ ডিসেম্বর সিসিইউতে স্থিতিশীল খালেদা জিয়া, মেডিকেল বোর্ডের চিকিৎসা ‘গ্রহণ করতে পারছেন’, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত পরিস্থিতি সাপেক্ষে—ডা. জাহিদ পোস্টাল ব্যালটে প্রবাসী নিবন্ধনে রেকর্ড: সংখ্যা বেড়ে ৯২ হাজার ছাড়ালো, ৭ দেশে নিবন্ধন শুরু তারেক রহমান চাইলে ১ দিনে ট্রাভেল পাস: ‘দেশে ফেরায় সরকারের কোনো বিধিনিষেধ নেই’—পররাষ্ট্র উপদেষ্টা ট্রান্সকম সিইও সিমিন রহমানের বিরুদ্ধে শেখ হাসিনাকে ‘১০০ কোটি টাকা ঘুষ’ দেওয়ার অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু কর্মসংস্থান তৈরিতে উল্টো পথে বাংলাদেশ: শ্রমবাজারে নারী ও তরুণদের অংশগ্রহণ উদ্বেগজনক—ড. হোসেন জিল্লুর রহমান আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু: নভেম্বরেই ৯৯ জনের মৃ/ ত্যু, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় উত্তরায় ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল পূবাইলে মাদ্রাসায় দোয়া-মিলাদ: খালেদা জিয়ার সুস্থতা কামনায় তবারক বিতরণ, ধানের শীষকে জেতানোর আহ্বান উপযুক্ত সময়েই দেশে ফিরবেন তারেক রহমান’: রিজভী নওগাঁয় সনাতন ধর্মালম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষদের বিএনপিতে যোগদান

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কৃষক লীগের নব-নির্বাচিত কমিটির শ্রদ্ধা নিবেদন

মোঃ ইব্রাহিম হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ

 হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ কৃষক লীগের নব-নির্বাচিত কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র চন্দ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।

আজ ৭ নভেম্বর ২০১৯ রোজ বৃহস্পতিবার সকালে ধানম‌ণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এর মধ্যদিয়ে নতুন কমিটি আজ থেকে আনুষ্ঠানিকভাবে তাদের যাত্রা শুরু করলো।

এ সময় আওয়ামী লীগের কৃষি সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, মাননীয় সংসদ সদস্য এ্যাড. শামিমা শাহরিয়ার, কৃষক লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন মোল্ল্যা, মির্জা আব্দুল জলিল, গত কমিটির সহ-সভাপতি আলহাজ্ব শেখ মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ সরকার বিটুসহ, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম আতিক, সাংগঠনিক সম্পাদক গাজী জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু সহ কৃষক লীগের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর-উত্তর, কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মাকসুদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ হালিম খান, ঢাকা মহানগর-দক্ষিন কৃষক লীগ’সহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

পরে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

৬ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কৃষক লীগের দশম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন সভাপতি হিসেবে কৃষিবিদ সমীর চন্দ্র চন্দ ও সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতির নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এর আগে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি হিসেবে ১৩ জন এবং সাধারণ সম্পাদক হিসেবে ১১ জন প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। গত কমিটিতে তারা দু’জনই যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে নব-নির্বাচিত সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র চন্দ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে গুরুদায়িত্ব আমাকে দিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করব। বাংলার কৃষকের মুখে হাসি ফোটাতে কৃষক লীগ কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে দলের সব কর্মসূচি সফল করতে কৃষক লীগ অগ্রণী ভূমিকা পালন করবে।’

নব-নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আমাদের ওপর আস্থা রেখে যে নতুন দায়িত্ব অর্পণ করেছেন, সেই আস্থার প্রতিদান দিতে চাই। এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করছি।’

এদিকে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে সদ্য বিদায়ী কমিটির নেতৃবৃন্দরা বলেন, ‘নেত্রী যে নতুন কমিটি মনোনীত করেছেন, তাদের অভিনন্দন জানাই। তাদের নেতৃত্বে কৃষক লীগ আরও বেশি সংগঠিত হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা সব সময় নতুন নেতৃত্বের পাশে থাকব।’


আপনার মতামত লিখুন :

2 responses to “বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কৃষক লীগের নব-নির্বাচিত কমিটির শ্রদ্ধা নিবেদন”

  1. These are genuinely impressive ideas in about blogging.
    You have touched some pleasant points here. Any way keep up wrinting. http://kadenceorlando.com

  2. These are genuinely impressive ideas in about blogging.

    You have touched some pleasant points here. Any
    way keep up wrinting. http://kadenceorlando.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com