শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
মানবতার সেবায় ‘একতার বন্ধন’: সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিল সামাজিক সংগঠন ১৪তম গ্রেডের চাকুরে মীর বারেকের আলাদিনের চেরাগ: এক দশকেই শতকোটি টাকার মালিক ইউপি সচিব কাপ্তাইয়ে শিলছড়ি দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লামায় পুলিশ সুপারের ঝটিকা পরিদর্শন: জনসেবায় পুলিশকে মানবিক হওয়ার আহ্বান টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, তবে আলোচনায় দুই অধিনায়কের ‘নো হ্যান্ডশেক’ চতুর্থ স্তম্ভের ঐক্য: ঢাকায় ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’-এ সাংবাদিক ও সম্পাদকদের হুংকার হাড়কাঁপানো শীতে জবুথবু উত্তরাঞ্চল: তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রি সীমান্ত পাহারায় বিজিবির বড় সাফল্য: পত্নীতলায় ২৯ লাখ টাকার মাদক জব্দ উখিয়ার পালংখালীর জামতলীতে দারুল কুরআন বালিকা শাখার শুভ উদ্বোধন: নারী শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন খুললো কুয়েতের বাজার: পোল্ট্রি ও ডিম রপ্তানিতে দীর্ঘদিনের বাণিজ্যিক জট কাটলো বাংলাদেশের ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিএনপি-জামায়াতের বৈঠক: নজরে আগামীর বাণিজ্য ও অর্থনীতি ওসমানীনগরে দুই বাসের ভয়াবহ মুখোমুখি সং/ঘ/র্ষ: র/ক্ত/স্না/ত মহাসড়কে ঝরলো দুই প্রাণ উচ্চশিক্ষায় অগ্রযাত্রার ৩৫ বছর: গৌরবের মাইলফলকে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী রনিকে শোকজ পূবাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ধ/র্ষ/ক গ্রেফতার উত্তরায় আবাসিক ভবনে আগুনের লেলিহান শিখা: নারী-শিশুসহ ৫ জনের করুণ মৃ/ত্যু নির্বাচনে জনমতের প্রতিফলন না হলে জাতি বিপর্যয়ে পড়বে: হিলিতে মাওলানা আনোয়ারুল ইসলাম গণভোটের প্রচার করায় সমাজসেবা কর্মকর্তাকে শোকজ: তালতলীতে প্রশাসনের দ্বৈতনীতিতে তীব্র ক্ষোভ চান্দনা চৌরাস্তায় পুলিশের সাঁড়াশি অভিযান: হকারমুক্ত হলো ফুটপাত ও সড়ক শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কাপ্তাইয়ে প্রশাসনের মহাপ্রস্তুতি: জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে সমন্বয় সভা

গোবিন্দগঞ্জে ৩ ‘জিনের বাদশা’ গ্রেফতার

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি:বিভিন্ন ব্যক্তির মোবাইল নম্বরে কল দিয়ে জিনের বাদশা পরিচয়ে টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় করা মামলায় গাইবান্ধা থেকে তিন জিনের বাদশাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মুন্নাফ, তৌহিদ ও শিবু চন্দ্র। তারা সবাই গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা।
রোববার (২৪ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, গত ১৯ জুন থেকে ২৮ জুন পর্যন্ত ফতুল্লা এলাকার বাসিন্দা গৃহবধূ মনোয়ারা বেগমের মোবাইল নম্বরে কল দিয়ে জিনের বাদশা পরিচয়ে ৩ লাখ ৮০ হাজার টাকা ও ২০ ভরি স্বর্ণের গহনা নিয়ে যায় তারা। এ ঘটনায় মনোয়ারা বেগমের ছেলে ডা. মাহমুদুল হাসান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। পরে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোবারক হোসেন ও এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ থেকে মুন্নাফকে গ্রেফতার করে। সেই সঙ্গে জিনের বাদশার ব্যবহৃত মোবাইল জব্দ করা হয়।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, মুন্নাফের দেয়া তথ্যমতে অভিযান চালিয়ে জিনের বাদশার মূলহোতা গাইবান্ধার গোবিন্দগঞ্জের রামনাথপুর এলাকার বাসিন্দা তৌহিদকে গ্রেফতার করা হয়। তৌহিদের দেয়া তথ্যমতে অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জের বোয়ালিয়ার প্রধানপাড় এলাকার বাসিন্দা শিবু চন্দ্রকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে তার কাছ থেকে আত্মসাৎকৃত ২০ ভরি ওজনের স্বর্ণের গহনা উদ্ধার করা হয়।
মনিরুল ইসলাম আরও বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার জিনের বাদশা চক্রের সক্রিয় সদস্য। তারা একাধিক রেজিস্ট্রেশনবিহীন ভুয়া সিম ব্যবহার করে জিনের বাদশা পরিচয়ে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন লোকজনের সঙ্গে প্রতারণা করে টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। বার বার সিম পরিবর্তন করায় তাদের অবস্থান জানা কঠিন হয়ে যায়। এরপরও প্রযুক্তি ব্যবহার করে তাদের গ্রেফতার করতে সক্ষম হই আমরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com