শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মানবতার সেবায় ‘একতার বন্ধন’: সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিল সামাজিক সংগঠন ১৪তম গ্রেডের চাকুরে মীর বারেকের আলাদিনের চেরাগ: এক দশকেই শতকোটি টাকার মালিক ইউপি সচিব কাপ্তাইয়ে শিলছড়ি দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লামায় পুলিশ সুপারের ঝটিকা পরিদর্শন: জনসেবায় পুলিশকে মানবিক হওয়ার আহ্বান টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, তবে আলোচনায় দুই অধিনায়কের ‘নো হ্যান্ডশেক’ চতুর্থ স্তম্ভের ঐক্য: ঢাকায় ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’-এ সাংবাদিক ও সম্পাদকদের হুংকার হাড়কাঁপানো শীতে জবুথবু উত্তরাঞ্চল: তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রি সীমান্ত পাহারায় বিজিবির বড় সাফল্য: পত্নীতলায় ২৯ লাখ টাকার মাদক জব্দ উখিয়ার পালংখালীর জামতলীতে দারুল কুরআন বালিকা শাখার শুভ উদ্বোধন: নারী শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন খুললো কুয়েতের বাজার: পোল্ট্রি ও ডিম রপ্তানিতে দীর্ঘদিনের বাণিজ্যিক জট কাটলো বাংলাদেশের ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিএনপি-জামায়াতের বৈঠক: নজরে আগামীর বাণিজ্য ও অর্থনীতি ওসমানীনগরে দুই বাসের ভয়াবহ মুখোমুখি সং/ঘ/র্ষ: র/ক্ত/স্না/ত মহাসড়কে ঝরলো দুই প্রাণ উচ্চশিক্ষায় অগ্রযাত্রার ৩৫ বছর: গৌরবের মাইলফলকে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী রনিকে শোকজ পূবাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ধ/র্ষ/ক গ্রেফতার উত্তরায় আবাসিক ভবনে আগুনের লেলিহান শিখা: নারী-শিশুসহ ৫ জনের করুণ মৃ/ত্যু নির্বাচনে জনমতের প্রতিফলন না হলে জাতি বিপর্যয়ে পড়বে: হিলিতে মাওলানা আনোয়ারুল ইসলাম গণভোটের প্রচার করায় সমাজসেবা কর্মকর্তাকে শোকজ: তালতলীতে প্রশাসনের দ্বৈতনীতিতে তীব্র ক্ষোভ চান্দনা চৌরাস্তায় পুলিশের সাঁড়াশি অভিযান: হকারমুক্ত হলো ফুটপাত ও সড়ক শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কাপ্তাইয়ে প্রশাসনের মহাপ্রস্তুতি: জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে সমন্বয় সভা

পলাশবাড়ীতে অবশেষে সেই ইউপি সদস্যের স্বামীকে দেওয়া ঘর ভেঙ্গে দেওয়া হলো আরেকটি পরিবারকে

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধা জেলা পলাশবাড়ী উপজেলার জমি আছে ঘর নাই প্রকল্পের অনিয়মের চিত্র আর গল্প বা কাহিনী নয় বাস্তবতা। প্রকল্পের শুরুতেই উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের সাধারণ মানুষের কাছে জাতীয় পরিচয় পত্র, ছবি ও টাকা নেয় একটি চক্র। এরপর গত অর্থ বছরে উপজেলায় জমি আছে ঘর নাই প্রকল্পে ১ লক্ষ টাকা করে ব্যয়ে ১৮৪ টি ঘরের বরাদ্দ পাওয়া যায়। বর্তমানে এ প্রকল্পে প্রাপ্ত বরাদ্দের কাজ চলমান রয়েছে। প্রকল্পের কাজ শুরু আগেই যদিও এসব প্রকল্পের বরাদ্দকৃত অর্থ উত্তোলন করে উপজেলা প্রশাসন। এসব অর্থ উত্তোলনেও বিষয়ে নানা জল্পনা কল্পনা শুরু হলেও অবশেষে কিছু কিছু প্রকল্পের কাজ শেষ হলেও এখনো অনেক গুলো ঘর নির্মাণের কাজ চলমনা রয়েছে। যদি ব্যয়ের অর্থের অর্ধেক অর্থ ব্যবহারের মাধ্যমে দায়সারা ঘর নির্মাণ করা হলেও এ অর্থের বাকি অংশ বিশেষ কৌশলে পকেটস্থ করছে উপজেলা প্রশাসন মনোনীত একটি চক্র।
এছাড়াও দুর্যোগ সহনীয় ঘরের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় হতে ২ লক্ষ ৫৮ হাজার টাকা করে ব্যয়ে ৩৯ টি ঘর বরাদ্দ পাওয়া যায়। এসব প্রকল্পের কাজ চলমান রয়েছে বলে উপজেলা ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিস সূত্রে জানা যায় ।
উপজেলার ৯ টি ইউনিয়নের মাঝে বন্টন করা হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়। এর মধ্যে উপজেলার পবনাপুর ইউনিয়নের ১,২, ও ৩ নং ওয়ার্ড সদস্যের স্বামীর নামে একটি এক লক্ষ টাকার ঘর প্রদান করা হয়। এঘর নির্মাণের পর এসব ঘর প্রদানে যে অনিয়ম দুর্নীতি করা হয়েছে সেটির প্রমাণ আংশিক হলেও মিলছে। উপজেলার বরাদ্দ প্রাপ্ত নির্মাণাধীন ঘর গুলো নিম্ন মানের সামগ্রী যেমন ব্যবহার করা হয়েছে তেমনি ঘর পাওয়ার উপযুক্ত ব্যক্তিরা বঞ্চিতও হয়েছে। পবনাপুর ইউনিয়নের ১২ টি পরিবারের মাঝে ১ লক্ষ টাকা করে ব্যয়ে ১২ টি ঘর এবং ৪ টি পরিবার কে দুর্যোগ সহনীয় ২ লক্ষ ৫৮ হাজার টাকা করে ব্যয়ে ৪ টি ঘর বরাদ্দ পাওয়া গিয়েছে বলে পবনাপুর ইউনিয়ন পরিষদ সূত্র জানা যায়।
ইউপি সদস্য পেলো জমি আছে ঘর নাই প্রকল্পের ঘর এসংক্রান্ত খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম সরকার ছোট বাবা আজ ২৬ নভেম্বর মঙ্গলবার সকালে উক্ত ইউপি সদস্যের স্বামীর নামে প্রাপ্ত ঘর ভেঙ্গে একই গ্রামের অন্য একটি পরিবার কে দেওয়া হয়। সে পরিবারটিও স্বাবলম্বি বটে।
উল্লেখ্য, উপজেলায় বরাদ্দ প্রাপ্ত এসব ঘর অসহায় দরিদ্র মানুষের স্থলে সুপারিশের ভিক্তিতে স্বাবলম্বী পরিবার গুলো পেয়েছেন ও ঘর নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে দাবী সচেতন মানুষের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com