শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মানবতার সেবায় ‘একতার বন্ধন’: সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিল সামাজিক সংগঠন ১৪তম গ্রেডের চাকুরে মীর বারেকের আলাদিনের চেরাগ: এক দশকেই শতকোটি টাকার মালিক ইউপি সচিব কাপ্তাইয়ে শিলছড়ি দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লামায় পুলিশ সুপারের ঝটিকা পরিদর্শন: জনসেবায় পুলিশকে মানবিক হওয়ার আহ্বান টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, তবে আলোচনায় দুই অধিনায়কের ‘নো হ্যান্ডশেক’ চতুর্থ স্তম্ভের ঐক্য: ঢাকায় ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’-এ সাংবাদিক ও সম্পাদকদের হুংকার হাড়কাঁপানো শীতে জবুথবু উত্তরাঞ্চল: তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রি সীমান্ত পাহারায় বিজিবির বড় সাফল্য: পত্নীতলায় ২৯ লাখ টাকার মাদক জব্দ উখিয়ার পালংখালীর জামতলীতে দারুল কুরআন বালিকা শাখার শুভ উদ্বোধন: নারী শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন খুললো কুয়েতের বাজার: পোল্ট্রি ও ডিম রপ্তানিতে দীর্ঘদিনের বাণিজ্যিক জট কাটলো বাংলাদেশের ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিএনপি-জামায়াতের বৈঠক: নজরে আগামীর বাণিজ্য ও অর্থনীতি ওসমানীনগরে দুই বাসের ভয়াবহ মুখোমুখি সং/ঘ/র্ষ: র/ক্ত/স্না/ত মহাসড়কে ঝরলো দুই প্রাণ উচ্চশিক্ষায় অগ্রযাত্রার ৩৫ বছর: গৌরবের মাইলফলকে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী রনিকে শোকজ পূবাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ধ/র্ষ/ক গ্রেফতার উত্তরায় আবাসিক ভবনে আগুনের লেলিহান শিখা: নারী-শিশুসহ ৫ জনের করুণ মৃ/ত্যু নির্বাচনে জনমতের প্রতিফলন না হলে জাতি বিপর্যয়ে পড়বে: হিলিতে মাওলানা আনোয়ারুল ইসলাম গণভোটের প্রচার করায় সমাজসেবা কর্মকর্তাকে শোকজ: তালতলীতে প্রশাসনের দ্বৈতনীতিতে তীব্র ক্ষোভ চান্দনা চৌরাস্তায় পুলিশের সাঁড়াশি অভিযান: হকারমুক্ত হলো ফুটপাত ও সড়ক শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কাপ্তাইয়ে প্রশাসনের মহাপ্রস্তুতি: জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে সমন্বয় সভা

আরেকটি জয় পেল লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে ব্রাইটনকে ২-১ গোলে হারিয়ে আরেকটি জয় তুলে নিয়েছে লিভারপুল। খেলায় বোকার মতো কাণ্ড করে সরাসরি লাল কার্ড পান ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন।

নিজেদের মাঠে খেলতে নেমে লিভারপুল প্রথম থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল। দুটি গোলই করেন উয়েফা বর্ষসেরা ফুটবলার ভার্জিল ফন ডাইক।

ম্যাচের ১৮তম মিনিটে ডাইকের গোলে লিড নেয় লিভারপুল। ডি-বক্সের বাইরে থেকে অ্যালেকজান্ডার-আর্নল্ডের ফ্রি-কিকে বল পান ডাইক। দারুণ এক হেডে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন তিনি। এই গোলেই ১-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

২৪ মিনিটের মাথায় আবারও গোল করেন ডাচ ডিফেন্ডার ফন ডাইক। এবারও বলের যোগানদাতা অ্যালেকজান্ডার।

৭৬তম মিনিটে ডি-বক্সের বাইরে হাত দিয়ে বল ঠেকানোয় আলিসনকে লাল কার্ড দেখান রেফারি। বদলি গোলরক্ষক আদ্রিয়ান লুইস ডাঙ্কের নিচু শট থেকে গোল হয়ে যায়। এতে ২-১ এ ব্যবধান কমায় ব্রাইটন।

পরে আর কোনো দল গোল পায়নি।

পূর্ণ তিন পয়েন্ট নিয়ে জার্গেন ক্লপের শিষ্যরা পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে। লিগে এ নিয়ে টানা ৩১ ম্যাচ অপরাজিত রইল লিভারপুল। ১৪ ম্যাচে ১৩ জয়ে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দলটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com