শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
গাছা প্রেসক্লাবের উন্নয়নে ‘সিংহ’ মার্কায় ভোট ও দোয়া চাই-মোঃ সোহেল মিয়া সংগ্রামী নেতৃত্বের প্রতীক এস এম জাহাঙ্গীর হোসেন: ঢাকা-১৮ আসনে আপোষহীনতার প্রতিচ্ছবি শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ মধ্যরাতে লন্ডনের পথে খালেদা জিয়া: কাতার প্রদত্ত এয়ার অ্যাম্বুলেন্সে ১৬ সফরসঙ্গী অন্তর্বর্তী সরকার গঠন ‘বৈধ’: আপিল বিভাগে লিভ-টু-আপিল খারিজ, হাইকোর্টের আদেশ বহাল ৬ ডিসেম্বর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি’র গণবিজ্ঞপ্তি জারি এই নির্বাচন শত বছরের ভিত্তি: পুলিশকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের রামগঞ্জে গাছের নিচে চাপা পড়ে যুবকের মর্মান্তিক মৃ/ ত্যু ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জালের অভিযোগে যুবকের কারাদণ্ড গাছা প্রেস ক্লাবের নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে: ৫ ডিসেম্বর মনোনয়ন বিতরণ, ১৯ ডিসেম্বর ভোট বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিশেষ নিরাপত্তা: যান চলাচল নিয়ন্ত্রণ ১৪-১৬ ডিসেম্বর সিসিইউতে স্থিতিশীল খালেদা জিয়া, মেডিকেল বোর্ডের চিকিৎসা ‘গ্রহণ করতে পারছেন’, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত পরিস্থিতি সাপেক্ষে—ডা. জাহিদ পোস্টাল ব্যালটে প্রবাসী নিবন্ধনে রেকর্ড: সংখ্যা বেড়ে ৯২ হাজার ছাড়ালো, ৭ দেশে নিবন্ধন শুরু তারেক রহমান চাইলে ১ দিনে ট্রাভেল পাস: ‘দেশে ফেরায় সরকারের কোনো বিধিনিষেধ নেই’—পররাষ্ট্র উপদেষ্টা ট্রান্সকম সিইও সিমিন রহমানের বিরুদ্ধে শেখ হাসিনাকে ‘১০০ কোটি টাকা ঘুষ’ দেওয়ার অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু কর্মসংস্থান তৈরিতে উল্টো পথে বাংলাদেশ: শ্রমবাজারে নারী ও তরুণদের অংশগ্রহণ উদ্বেগজনক—ড. হোসেন জিল্লুর রহমান আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু: নভেম্বরেই ৯৯ জনের মৃ/ ত্যু, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় উত্তরায় ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল পূবাইলে মাদ্রাসায় দোয়া-মিলাদ: খালেদা জিয়ার সুস্থতা কামনায় তবারক বিতরণ, ধানের শীষকে জেতানোর আহ্বান উপযুক্ত সময়েই দেশে ফিরবেন তারেক রহমান’: রিজভী নওগাঁয় সনাতন ধর্মালম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষদের বিএনপিতে যোগদান

হরিণাকুণ্ডুতে সাংবাদিককে ফেনসিডিল দিয়ে ফাঁসানোর হুমকি, এস.আই প্রত্যাহার

[the_ad id=”31184″] ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে এক সাংবাদিককে ফেনসিডিল দিয়ে ফাঁসানোর হুমকি ও অসৌজন্যমূলক আচরনের অভিযোগ উঠেছে থানা পুলিশের এস আই জিয়াউল হক ও কনস্টেবল আব্দুল আলিমের বিরুদ্ধে। এ বিষয়ে ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামানের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এঘটনায় অভিযুক্ত এস.আই জিয়াউল হক ও কনষ্টেবল আব্দুল আলিমকে বদলী করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস অভিযুক্তদের বদলীর বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগ সুত্রে জানা যায়, দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি ও যশোর থেকে প্রকাশিত গ্রামের কাগজ পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি এম.মাহফুজুর রহমান গত ১ডিসেম্বর তথ্য সংগ্রহের জন্য হরিণাকুণ্ডু থানায় যান। থানার ওসির রুমে ঢুকতে গেলে বাধা দেন অভিযুক্ত ওই কনস্টেবল। কেন প্রবেশ করা যাবে না জানতে চাইলে ডিউটি অফিসার এস আই জিয়াউল হক ওই সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন এবং সাংবাদিকদের নিয়ে অশালীন কথাবার্তা বলেন।

এসময় এসআই জিয়াউল হক তাকে ফেনসিডিল দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন বলে সাংবাদিক মাহফুজ অভিযোগে উল্লেখ করেন। এদিকে রুমের বাইরে উচ্চস্বরে আওয়াজ শুনে নিজ রুম থেকে বেরিয়ে এসে ওসি আসাদুজ্জামান পরিস্থিতি শান্ত করেন। এসময় ওসির সাথেও ওই এস আই জিয়াউল হক তুই তুকারি করেন বলে জানা যায়।

অভিযোগপত্রে সাংবাদিক নিজের নিরাপত্তা এবং এস আই জিয়াউল হক ও কনস্টেবল আব্দুল আলিমের বিচার দাবী করেন।বিষয়টি নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়াও ইতিমধ্যে মঙ্গলবার দুপুরে এস.আই জিয়াউল হক ও কনস্টেবল আব্দুল আলিমকে বদলী করা হয়েছে।

হরিণাকুণ্ডু থানার ওসি আসাদুজ্জামান বলেন, ফেনসিডিল দিয়ে ফাঁসানোর বিষয়টি সঠিক নয়, সেদিনকার ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com