শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

গাইবান্ধার সাদুল্লাপুরে মমেনাকে নৃসংসভাবে হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার / ৪৪৮ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্লাপুরে মমেনা বেগমের নৃসংসভাবে হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

রবিবার ( ১৫ ডিসেম্বর) সকালে উপজেলার পাবলিক লাইব্ররী এন্ড ক্লাব চত্বরে এলাকাবাসী এ মানববন্ধন করে।

এ সময় মামলার প্রধান আসামি উপজেলার চিকনী গ্রামের আঃ হাই, আঃ বারি ওরফে সাদা মিয়া হত্যাকারীদের ফাঁসির দাবি জানানো হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা নাগরিক কসিটির সভাপতি আবুল বাশার মোঃ হান্নান পিন্টু,মামুন আজমি থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা,ইমদাদুল,আলামিন, সৈয়দ আলী,রেবা ববেগম প্রমুখ । এতে বিভিন্ন শ্রেণী-পেশার মাজনুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, হাই ও বারিসহ তার লোকজন প্রকাশ্যে মমেনা বেগমকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছেন। আসামিরা এসে মামলা তুলে নিতে বাড়িঘর ভাঙচুরসহ বাদীকে হত্যার হুমকি দিচ্ছেন। দ্রæত আসামিদের বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানানো হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com