শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মানবতার সেবায় ‘একতার বন্ধন’: সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিল সামাজিক সংগঠন ১৪তম গ্রেডের চাকুরে মীর বারেকের আলাদিনের চেরাগ: এক দশকেই শতকোটি টাকার মালিক ইউপি সচিব কাপ্তাইয়ে শিলছড়ি দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লামায় পুলিশ সুপারের ঝটিকা পরিদর্শন: জনসেবায় পুলিশকে মানবিক হওয়ার আহ্বান টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, তবে আলোচনায় দুই অধিনায়কের ‘নো হ্যান্ডশেক’ চতুর্থ স্তম্ভের ঐক্য: ঢাকায় ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’-এ সাংবাদিক ও সম্পাদকদের হুংকার হাড়কাঁপানো শীতে জবুথবু উত্তরাঞ্চল: তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রি সীমান্ত পাহারায় বিজিবির বড় সাফল্য: পত্নীতলায় ২৯ লাখ টাকার মাদক জব্দ উখিয়ার পালংখালীর জামতলীতে দারুল কুরআন বালিকা শাখার শুভ উদ্বোধন: নারী শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন খুললো কুয়েতের বাজার: পোল্ট্রি ও ডিম রপ্তানিতে দীর্ঘদিনের বাণিজ্যিক জট কাটলো বাংলাদেশের ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিএনপি-জামায়াতের বৈঠক: নজরে আগামীর বাণিজ্য ও অর্থনীতি ওসমানীনগরে দুই বাসের ভয়াবহ মুখোমুখি সং/ঘ/র্ষ: র/ক্ত/স্না/ত মহাসড়কে ঝরলো দুই প্রাণ উচ্চশিক্ষায় অগ্রযাত্রার ৩৫ বছর: গৌরবের মাইলফলকে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী রনিকে শোকজ পূবাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ধ/র্ষ/ক গ্রেফতার উত্তরায় আবাসিক ভবনে আগুনের লেলিহান শিখা: নারী-শিশুসহ ৫ জনের করুণ মৃ/ত্যু নির্বাচনে জনমতের প্রতিফলন না হলে জাতি বিপর্যয়ে পড়বে: হিলিতে মাওলানা আনোয়ারুল ইসলাম গণভোটের প্রচার করায় সমাজসেবা কর্মকর্তাকে শোকজ: তালতলীতে প্রশাসনের দ্বৈতনীতিতে তীব্র ক্ষোভ চান্দনা চৌরাস্তায় পুলিশের সাঁড়াশি অভিযান: হকারমুক্ত হলো ফুটপাত ও সড়ক শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কাপ্তাইয়ে প্রশাসনের মহাপ্রস্তুতি: জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে সমন্বয় সভা

গোবিন্দগঞ্জের মেহেরুন্নেছা বৃদ্ধাশ্রমের সালেহা বেওয়ার ইন্তেকাল

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মেহেরুন্নেছা বৃদ্ধাশ্রমে আশ্রিত বাসিন্দা সালেহা বেওয়া(৬৮) ইন্তেকাল করিয়াছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্নাইলাহী রাজিউন)। আজ ২১ ডিসেম্বর শনিবার ভোরবেলা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এ বিষয়ে বৃদ্ধাশ্রমের পরিচালক আপেল মাহমুদ জানিয়েছেন,গেলরাত সন্ধ্যায় বৃদ্ধাশ্রমে আশ্রিত সালেহা বেওয়া নামে এই দাদী টিউবওয়েলে ওযু করতে গেলে সেখানে পড়ে গিয়ে বেহুশ হয়। তৎক্ষনাৎ তার চিকিৎসার জন্য গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তাররা শজিমেকে রিফার্ড করে পরে শজিমেকে আজ ভোর বেলায় তিনি দুনিয়া ছেড়ে চলে যান। এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাখাওয়াত হোসেন জানান, ধারণা করা যাচ্ছে তিনি স্ট্রোক করে পড়েগিয়েছিলেন। গতকাল বৃদ্ধাশ্রমের কয়েকজন যুবক আমাদের এখানে নিয়ে আসলে অবস্থা আশঙ্কাজনক হওয়ার তাকে আমরা শজিমেকে রিফার্ড করি।জানা যায়,সালেহা বেওয়া এর আগে গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামে বসবাস করতেন।স্বামী মারা যাওয়ার পর অসহায় হয়ে অন্যের বাসা-বাড়ীতে কাজ ও ভিক্ষা করে জীবন ধারণ করতেন তিনি।বয়সের ভারে ও শারিরীক অক্ষমতায় গৃহকর্ম ও ভিক্ষাবৃত্তিও চালিয়ে যেতে না পারায় বছর দেড়েক আগে এ বৃদ্ধাশ্রমে আশ্রয় নেয় সালেহা বেওয়া। এদিকে এ বৃদ্ধাশ্রমে আশ্রিত অন্যান্য বৃদ্ধ -বৃদ্ধারা জানান, সালেহা বেওয়া এখানে আশ্রয় নেওয়ার পর থেকেই সকলের সাথে মিলেমিশে,হাসিখুশি, গল্পগুজব করেই দিননিপাত করতেন। হঠাৎ সালেহা বেওয়ার এমন মৃত্যুতে তারাও শোকে কাতর মেহেরুন্নেছা বৃদ্ধাশ্রম ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com