শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মানবতার সেবায় ‘একতার বন্ধন’: সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিল সামাজিক সংগঠন ১৪তম গ্রেডের চাকুরে মীর বারেকের আলাদিনের চেরাগ: এক দশকেই শতকোটি টাকার মালিক ইউপি সচিব কাপ্তাইয়ে শিলছড়ি দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লামায় পুলিশ সুপারের ঝটিকা পরিদর্শন: জনসেবায় পুলিশকে মানবিক হওয়ার আহ্বান টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, তবে আলোচনায় দুই অধিনায়কের ‘নো হ্যান্ডশেক’ চতুর্থ স্তম্ভের ঐক্য: ঢাকায় ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’-এ সাংবাদিক ও সম্পাদকদের হুংকার হাড়কাঁপানো শীতে জবুথবু উত্তরাঞ্চল: তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রি সীমান্ত পাহারায় বিজিবির বড় সাফল্য: পত্নীতলায় ২৯ লাখ টাকার মাদক জব্দ উখিয়ার পালংখালীর জামতলীতে দারুল কুরআন বালিকা শাখার শুভ উদ্বোধন: নারী শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন খুললো কুয়েতের বাজার: পোল্ট্রি ও ডিম রপ্তানিতে দীর্ঘদিনের বাণিজ্যিক জট কাটলো বাংলাদেশের ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিএনপি-জামায়াতের বৈঠক: নজরে আগামীর বাণিজ্য ও অর্থনীতি ওসমানীনগরে দুই বাসের ভয়াবহ মুখোমুখি সং/ঘ/র্ষ: র/ক্ত/স্না/ত মহাসড়কে ঝরলো দুই প্রাণ উচ্চশিক্ষায় অগ্রযাত্রার ৩৫ বছর: গৌরবের মাইলফলকে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী রনিকে শোকজ পূবাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ধ/র্ষ/ক গ্রেফতার উত্তরায় আবাসিক ভবনে আগুনের লেলিহান শিখা: নারী-শিশুসহ ৫ জনের করুণ মৃ/ত্যু নির্বাচনে জনমতের প্রতিফলন না হলে জাতি বিপর্যয়ে পড়বে: হিলিতে মাওলানা আনোয়ারুল ইসলাম গণভোটের প্রচার করায় সমাজসেবা কর্মকর্তাকে শোকজ: তালতলীতে প্রশাসনের দ্বৈতনীতিতে তীব্র ক্ষোভ চান্দনা চৌরাস্তায় পুলিশের সাঁড়াশি অভিযান: হকারমুক্ত হলো ফুটপাত ও সড়ক শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কাপ্তাইয়ে প্রশাসনের মহাপ্রস্তুতি: জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে সমন্বয় সভা

গোবিন্দগঞ্জে মানববন্ধন বিক্ষোভ মিছিল

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি : বহুল আলোচিত গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীতে হামলা, বসতবাড়ীতে অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর, ক্ষতিপূরণ, এবং হত্যার বিচার ও বাপ-দাদার জমি ফেরতের দাবীতে আজ ২১ ডিসেম্বর শনিবার দুপুরে সাপমারা ইউনিয়নের কাটামোড়ে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটি ও আদিবাসী বাঙালি সংহতি পরিষদের যৌথ উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ, কোষাধ্যক্ষ সুফল হেমব্রম, সাঁওতাল হত্যা মামলার বাদী থমাস হেমব্রম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গাইবান্ধা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রভাবিত হয়ে সাঁওতাল হত্যা মামলার ঘটনায় জড়িত মূল আসামীদের বাদ দিয়ে যে চার্জশিট দিয়েছেন তা প্রত্যাহার করে পুনরায় মূল আসামিদের নাম অন্তর্ভূক্ত করে চাজশীট দেয়ার দাবি জানান। তারা বলেন, আমাদের নামে যে মিথ্যা মামলা দেয়া হয়েছে তা প্রত্যাহার করতে হবে, হত্যার বিচার ও ক্ষতিপূরণসহ বাপ-দাদার জমি ফেরত দিতে হবে। এর আগে হিমেল হাওয়া ও কনকনে শীত উপেক্ষা করে সাঁওতাল পল­ী মাদারপুর ও জয়পুরপাড়া থেকে কয়েক শ’ সাঁওতাল নারী-পুরুষ ব্যানার, ফেস্টুন ও লাল পতাকা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে কাটামোড়ে মানববন্ধন কর্মসূচিতে যোগ দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com