শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মানবতার সেবায় ‘একতার বন্ধন’: সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিল সামাজিক সংগঠন ১৪তম গ্রেডের চাকুরে মীর বারেকের আলাদিনের চেরাগ: এক দশকেই শতকোটি টাকার মালিক ইউপি সচিব কাপ্তাইয়ে শিলছড়ি দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লামায় পুলিশ সুপারের ঝটিকা পরিদর্শন: জনসেবায় পুলিশকে মানবিক হওয়ার আহ্বান টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, তবে আলোচনায় দুই অধিনায়কের ‘নো হ্যান্ডশেক’ চতুর্থ স্তম্ভের ঐক্য: ঢাকায় ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’-এ সাংবাদিক ও সম্পাদকদের হুংকার হাড়কাঁপানো শীতে জবুথবু উত্তরাঞ্চল: তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রি সীমান্ত পাহারায় বিজিবির বড় সাফল্য: পত্নীতলায় ২৯ লাখ টাকার মাদক জব্দ উখিয়ার পালংখালীর জামতলীতে দারুল কুরআন বালিকা শাখার শুভ উদ্বোধন: নারী শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন খুললো কুয়েতের বাজার: পোল্ট্রি ও ডিম রপ্তানিতে দীর্ঘদিনের বাণিজ্যিক জট কাটলো বাংলাদেশের ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিএনপি-জামায়াতের বৈঠক: নজরে আগামীর বাণিজ্য ও অর্থনীতি ওসমানীনগরে দুই বাসের ভয়াবহ মুখোমুখি সং/ঘ/র্ষ: র/ক্ত/স্না/ত মহাসড়কে ঝরলো দুই প্রাণ উচ্চশিক্ষায় অগ্রযাত্রার ৩৫ বছর: গৌরবের মাইলফলকে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী রনিকে শোকজ পূবাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ধ/র্ষ/ক গ্রেফতার উত্তরায় আবাসিক ভবনে আগুনের লেলিহান শিখা: নারী-শিশুসহ ৫ জনের করুণ মৃ/ত্যু নির্বাচনে জনমতের প্রতিফলন না হলে জাতি বিপর্যয়ে পড়বে: হিলিতে মাওলানা আনোয়ারুল ইসলাম গণভোটের প্রচার করায় সমাজসেবা কর্মকর্তাকে শোকজ: তালতলীতে প্রশাসনের দ্বৈতনীতিতে তীব্র ক্ষোভ চান্দনা চৌরাস্তায় পুলিশের সাঁড়াশি অভিযান: হকারমুক্ত হলো ফুটপাত ও সড়ক শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কাপ্তাইয়ে প্রশাসনের মহাপ্রস্তুতি: জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে সমন্বয় সভা

ডিএনসিসি নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের দলীয় সমর্থন পেতে মনোনয়ন ফরম জমা দিলেন জয়যাত্রা টেলিভিশন ও জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিষ্টার হেলেনা জাহাঙ্গীর (সিআইপি)

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধিঃঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিলেন এফবিসিসিআই, জয়যাত্রা ফাউন্ডেশন ও জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান সিষ্টার হেলেনা জাহাঙ্গীর (সিআইপি)।
শুক্রবার সকালে বিপুল সংখ্যাক নেতা-কর্মি, জয়যাত্রা ফাউন্ডেশনের সকল কর্মকর্তা-কর্মচারী, জয়যাত্রা টেলিভিশনের কর্মচারী-কর্মকর্তা এবং জয়যাত্রা টেলিভিশনের প্রতিনিধিদের বিশাল গাড়ী বহর নিয়ে ধানমন্ডি কার্যালয়ে দলের উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার কাছে মনোনয়ন জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়া শেষে সিষ্টার হেলেনা জাহাঙ্গীর বলেন, আওয়ামী লীগের মনোনয়ন পেলে বিজয়ী হয়ে প্রায়ত মেয়র আনিসুলের অসমাপ্ত কাজ শেষ করতে চাই। আমি আর্তমানবতার সেবায় জযাযাত্রা ফাউন্ডেশন এর মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আমার অভিভাবক। তিনি যে সিদ্ধান্ত নেবেন, সেটাই মেনে নেবো। মনোনয়নের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। তবে দল ও প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত চূড়ান্ত।
এর আগে, গত বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে হেলেনা জাহাঙ্গীরের পক্ষে মনোনয়ন ফরম কিনেন তার প্রতিনিধি জয়যাত্রা ফাউন্ডেশনের যুগ্ন সাধারন সম্পাদক ও জয়যাত্রা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি জিএম শাহজাহান এবং জয়যাত্রা টেলিভিশনের কাতার প্রতিনিধি এমজি গোলাম মাওলা হাজারী।
তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে দলীয় সমর্থন পেতে দিনরাত ব্যয় করছেন কেন্দ্রীয় ও মহানগর নেতাদের দ্বারে দ্বারে।
আজ ২৭ ডিসেম্বর (শুক্রবার) আগ্রহী প্রার্থীরা ফরম সংগ্রহ করতে পারবেন। ফরম বিক্রির শেষ দিন, অর্থাৎ আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফরম বিক্রি চলবে।
আগামী ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচন অনুষ্ঠিত হবে। পুরো নির্বাচন অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
২০১৭ সালে ডিএনসিসির মেয়র আনিসুল হকের মৃত্যুর পর উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও হাইকোর্টের রায়ে তা স্থগিত হয়ে যায়। ওই সময় মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন ব্যবসায়ী আতিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com