শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মানবতার সেবায় ‘একতার বন্ধন’: সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিল সামাজিক সংগঠন ১৪তম গ্রেডের চাকুরে মীর বারেকের আলাদিনের চেরাগ: এক দশকেই শতকোটি টাকার মালিক ইউপি সচিব কাপ্তাইয়ে শিলছড়ি দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লামায় পুলিশ সুপারের ঝটিকা পরিদর্শন: জনসেবায় পুলিশকে মানবিক হওয়ার আহ্বান টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, তবে আলোচনায় দুই অধিনায়কের ‘নো হ্যান্ডশেক’ চতুর্থ স্তম্ভের ঐক্য: ঢাকায় ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’-এ সাংবাদিক ও সম্পাদকদের হুংকার হাড়কাঁপানো শীতে জবুথবু উত্তরাঞ্চল: তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রি সীমান্ত পাহারায় বিজিবির বড় সাফল্য: পত্নীতলায় ২৯ লাখ টাকার মাদক জব্দ উখিয়ার পালংখালীর জামতলীতে দারুল কুরআন বালিকা শাখার শুভ উদ্বোধন: নারী শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন খুললো কুয়েতের বাজার: পোল্ট্রি ও ডিম রপ্তানিতে দীর্ঘদিনের বাণিজ্যিক জট কাটলো বাংলাদেশের ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিএনপি-জামায়াতের বৈঠক: নজরে আগামীর বাণিজ্য ও অর্থনীতি ওসমানীনগরে দুই বাসের ভয়াবহ মুখোমুখি সং/ঘ/র্ষ: র/ক্ত/স্না/ত মহাসড়কে ঝরলো দুই প্রাণ উচ্চশিক্ষায় অগ্রযাত্রার ৩৫ বছর: গৌরবের মাইলফলকে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী রনিকে শোকজ পূবাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ধ/র্ষ/ক গ্রেফতার উত্তরায় আবাসিক ভবনে আগুনের লেলিহান শিখা: নারী-শিশুসহ ৫ জনের করুণ মৃ/ত্যু নির্বাচনে জনমতের প্রতিফলন না হলে জাতি বিপর্যয়ে পড়বে: হিলিতে মাওলানা আনোয়ারুল ইসলাম গণভোটের প্রচার করায় সমাজসেবা কর্মকর্তাকে শোকজ: তালতলীতে প্রশাসনের দ্বৈতনীতিতে তীব্র ক্ষোভ চান্দনা চৌরাস্তায় পুলিশের সাঁড়াশি অভিযান: হকারমুক্ত হলো ফুটপাত ও সড়ক শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কাপ্তাইয়ে প্রশাসনের মহাপ্রস্তুতি: জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে সমন্বয় সভা

সন্ত্রাস, চাঁদাবাজ, জুলুমবাজ ও মাদককারবারীদের বিরুদ্ধে তৃতীয় বিপ্লব ঘোষনা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা – মোঃ নজরুল ইসলাম হীরু বীরপ্রতীক এমপি ।

 

নরসিংদী প্রতিনিধি:
সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বর্তমান নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি নরসিংদী-১ আসনের সংসদ সদস্য লেঃ কর্ণেল (অব:) মো: নজরুল ইসলাম (বীর প্রতীক) এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ‘আমার সৌভাগ্য হয়েছিলো যুদ্ধে যাওয়ার জন্য’ সেই যুদ্ধে পাকিস্তানিদের পরাজিত করে স্বাধীনতা অর্জন করে আজ আমরা বাংলাদেশ পেয়েছি’।

স্বাধীনতার পর পাকিস্তানিদের ধ্বংসের পোড়া মাটির দেশকে ক্ষুধা, দারিদ্র, বৈসম্য ও অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলার লক্ষে বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লব ঘোষনা করে ছিলেন। আজ বাংলাদেশের দ্বিতীয় বিপ্লব শেষ করে সন্ত্রাসী,চাঁদাবাজ, মাদক, ভূমিদস্যূ ও জুলুম বাজদের বিরুদ্ধে তৃতীয় বিপ্লব ঘোষনা করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান বিজয় দিবস উপলক্ষে নরসিংদীতে শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে মাধবদী এসপি ইনস্টিটিউশন প্রাঙ্গনে মাধবদী থানা কর্তৃক আয়োজিত মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ মাদক-উগ্রবাদ সন্ত্রাসমুক্ত সমাজ বিনির্মান শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন,নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। এ সভায় নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাহেদ আহামেদ এর সঞ্চালনায় ও মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান এর সভাপতিত্বে আরো আলোচনা করেন, নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সফর আলী ভূঁইয়া, মাধবদী পৌরসভার মেয়র হাজী মোশাররফ হোসেন প্রধান মানিক, নরসিংদী জেলা সেক্ট্রর কমান্ডার ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মোতালিব পাঠান, বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ (এফবিসিসিআই) পরিচালক প্রবীর কুমার সাহা, মাধবদী বাজার মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: আনোয়ার হোসেন প্রমূখ।[the_ad id=”31184″]

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের তৃতীয় বিপ্লব বাস্তবায়নের লক্ষ্যে এ আয়োজকের ভূয়সী প্রশংসা করেন অতিথি বৃন্দরা। সন্ত্রাসী,চাঁদাবাজ, মাদক, ভূমিদস্যূ ও জুলুম বাজদের বিরুদ্ধে কঠিন হুশিয়ারী দিয়ে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন নরসিংদীতে কোন অপকর্মকারীদের ঠাই দেওয়া হবে না, তাদের রুখতে স্বোচ্চার প্রশাসন। সন্ত্রাসী,চাঁদাবাজ, মাদক, ভূমিদস্যূ ও জুলুম বাজদের ভালো হওয়ার জন্য আহ্বান জানান পুলিশ সুপার।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো: শওকত আলী, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার এইচ,এম জামেরী হাসান, নরসিংদী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভূমি) শাহ আলম, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো: সফিউর রহমান,বেলাল হোসেন সহ জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ব্যবসায়িরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com