শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

গাইবান্ধায় আযহারীর মাহফিলে লাখো মুসল্লির ঢল
স্টাফ রিপোর্টার / ৪৩৯ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ৮ জানুয়ারি, ২০২০

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি : এই সময়ের আলোচিত বক্তা আল্লামা হযরত মাওলানা ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় লাখো মুসল্লির ঢল নেমেছে। আজ বুধবার ৮ জানুয়ারি রাতে নলডাঙ্গা বাসীর ব্যানারে মাহফিল এন্তেজামিয়া কমিটির আয়োজনে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা ডিগ্রী কলেজ মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আজহারীর বয়ান শোনার জন্য এই মাহফিল স্থলে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা দেড় লক্ষাধিক মুসল্লির সমাগম ঘটে। এসব ধর্মপ্রাণ মানুষগুলো বুধবার সকাল থেকে সমবেত হতে শুরু করে। মাহফিল স্থলে মানুষের জায়গা সংকট পড়ায় অনেকে বিভিন্ন ভবনের ছাদে, গাছের ঢালে, এবং টিনের চালে ঝুঁকি নিয়ে অবস্থান করে ওয়াজ শোনেন । আযহারীর ঘণ্টাব্যাপী বয়ানে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান তার ওয়াজ ধৈর্যের সঙ্গে শোনেন। তিনি দিন ও আখেরাত নিয়ে বয়ান করেন।

অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন নলডাঙ্গা বায়তুল আমান জামে মসজিদের সভাপতি আলহাজ্ব গোলজার হোসেন মাষ্টার। এতে বক্তব্য রাখেন, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাবলু, সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহারিয়ার খান বিপ্লব, নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোঃ তরিকুল ইসলাম নয়ন, তরুন সমাজ সেবক ডঃ মিজানুর রহমান মাসুম প্রমূখ। মাহফিলের আয়োজক কমিটির সভাপতি জাকিরুল ইসলাম জাকির জানান, এই মাহফিলকে কেন্দ্র করে কয়েক দিন আগে থেকে আইনশৃঙ্খলা বাহীনি মোতায়নসহ নানাভাবে প্রচার-প্রচারণা চালানো হয়। এর আগে বিকেলে রংপুরের পীরগঞ্জের চতরা এলাকার আলতাব নগরে ওয়াজ-মাহফিল করেন মিজানুর রহমান আযহারী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com