সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাছা প্রেসক্লাবের উন্নয়নে ‘সিংহ’ মার্কায় ভোট ও দোয়া চাই-মোঃ সোহেল মিয়া সংগ্রামী নেতৃত্বের প্রতীক এস এম জাহাঙ্গীর হোসেন: ঢাকা-১৮ আসনে আপোষহীনতার প্রতিচ্ছবি শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ মধ্যরাতে লন্ডনের পথে খালেদা জিয়া: কাতার প্রদত্ত এয়ার অ্যাম্বুলেন্সে ১৬ সফরসঙ্গী অন্তর্বর্তী সরকার গঠন ‘বৈধ’: আপিল বিভাগে লিভ-টু-আপিল খারিজ, হাইকোর্টের আদেশ বহাল ৬ ডিসেম্বর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি’র গণবিজ্ঞপ্তি জারি এই নির্বাচন শত বছরের ভিত্তি: পুলিশকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের রামগঞ্জে গাছের নিচে চাপা পড়ে যুবকের মর্মান্তিক মৃ/ ত্যু ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জালের অভিযোগে যুবকের কারাদণ্ড গাছা প্রেস ক্লাবের নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে: ৫ ডিসেম্বর মনোনয়ন বিতরণ, ১৯ ডিসেম্বর ভোট বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিশেষ নিরাপত্তা: যান চলাচল নিয়ন্ত্রণ ১৪-১৬ ডিসেম্বর সিসিইউতে স্থিতিশীল খালেদা জিয়া, মেডিকেল বোর্ডের চিকিৎসা ‘গ্রহণ করতে পারছেন’, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত পরিস্থিতি সাপেক্ষে—ডা. জাহিদ পোস্টাল ব্যালটে প্রবাসী নিবন্ধনে রেকর্ড: সংখ্যা বেড়ে ৯২ হাজার ছাড়ালো, ৭ দেশে নিবন্ধন শুরু তারেক রহমান চাইলে ১ দিনে ট্রাভেল পাস: ‘দেশে ফেরায় সরকারের কোনো বিধিনিষেধ নেই’—পররাষ্ট্র উপদেষ্টা ট্রান্সকম সিইও সিমিন রহমানের বিরুদ্ধে শেখ হাসিনাকে ‘১০০ কোটি টাকা ঘুষ’ দেওয়ার অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু কর্মসংস্থান তৈরিতে উল্টো পথে বাংলাদেশ: শ্রমবাজারে নারী ও তরুণদের অংশগ্রহণ উদ্বেগজনক—ড. হোসেন জিল্লুর রহমান আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু: নভেম্বরেই ৯৯ জনের মৃ/ ত্যু, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় উত্তরায় ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল পূবাইলে মাদ্রাসায় দোয়া-মিলাদ: খালেদা জিয়ার সুস্থতা কামনায় তবারক বিতরণ, ধানের শীষকে জেতানোর আহ্বান উপযুক্ত সময়েই দেশে ফিরবেন তারেক রহমান’: রিজভী নওগাঁয় সনাতন ধর্মালম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষদের বিএনপিতে যোগদান

গত বছরের শেষদিনে সুন্দরগঞ্জে উত্তম হত্যাকান্ডের আলামত উদ্ধার : স্ত্রীসহ আটক – ২

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃঅবশেষে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর উত্তম হত্যাকান্ডের আলামত হিসেবে পুকুর হতে ৪টি দেশিও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় উত্তমের স্ত্রী ললিতা রানী (১৪) এবং তার প্রেমিক প্রতিবেশী সম্ভু চন্দ্র সরকারের ছেলে অষ্টম শ্রেণির ছাত্র স্বদেশ চন্দ্র সরকারকে (১৪) আটক করেছে।

এ হত্যান্ডের পর হতে জেলা পুলিশ সুপার মুহাম্মদ তোহিদুল ইসলামের নির্দেশে বিশেষভাবে তদন্ত কাজ পরিচালনার অংশ হিসাবে দ্রæত সময়ে হত্যার রহস্য ও হত্যাকারীদের গ্রেফতারে সক্ষম হলো পুলিশ। হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন উত্তমের স্ত্রী ললিতার রানী দেয়া তথ্য অনুযায়ী পুলিশ বুধবার দিবাগত রাত ৪ টার সময় স্বদেশ চন্দ্রকে গ্রেফতার করে। হত্যাকান্ডের আলামত উদ্ধারের স্বার্থে পুলিশ আসামী গ্রেফতারের বিষয়টি গোপন করেছিলেন। স্বদেশের স্বীকার উক্তি মোতাবেক পুলিশ আজ ৯ জানুয়ারী বৃহস্পতিবার সকাল হতে উত্তমের বাড়ির পিছনের পুকুর পানি শ্যালোমেশিন দিয়ে সেঁকে সন্ধ্যা ৬ টারদিকে পুকুর থেকে দেশিও অস্ত্র একটি কুড়াল, ২টি ছোট চাকু এবং ১টি বেকি উদ্ধার করে।

জানা গেছে, হত্যাকান্ডের দিন উত্তমের স্ত্রী ললিতা রানীর পরিকল্পনা মোতাবেক তার প্রেমিক স্বদেশ চন্দ্রকে সাথে নিয়ে হত্যাকান্ডটি সংঘটিত করে। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, পরকীয় প্রেম ঘটিত কারণে হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে। বেশ কয়েকদিন ধরে উত্তমের স্ত্রী ললিতা রানীকে জিজ্ঞাসাবাদের পর হত্যাকান্ডের রহস্য বের হয়ে আসে।

উল্লেখ্য , গত বছরের ২০১৯ সালের ৩১ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৬টার সময় পৌর সভার ৬নং ওয়াড়ের তাঁতীপাড়া মহল্লার রাজমিস্ত্রী উত্তম কুমার দেবনাথকে (৩০) তার নিজ শয়ন ঘরে হত্যা করে পালিয়ে যায় হত্যাকারিরা। উত্তম ওই মহল্লার নিবারণ চন্দ্রের ছেলে। মাত্র বছর খানেক আগে প্রতিবেশি সুকুল চন্দ্রের কন্যা ললিতা রানীর সাথে উত্তমের বিয়ে হয়। এ হত্যাকন্ডের তদন্তকালে সঠিক তথ্যের ভিক্তিতে পুলিশ আসামী আটকসহ ৯ জানুযারী বৃহস্পতিবার মাত্র ঘটনার ৯ দিনের মধ্যে হত্যাকান্ডের আলামতসহ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ ।
হত্যাকারীদের গ্রেফতারের বিষয়টি জানাজানি হলে হত্যাকারীদের দ্রত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন উপজেলার সচেতন মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com