শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

সাঘাটায় গৃহবধূকে পিটিয়ে হত্যা
স্টাফ রিপোর্টার / ৩৯৬ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২০

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটা উপজেলায় সাবানা বেগম (২৭) নামে এক গৃহবধূকে নলকূপের হাতল পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার কচুয়া ইউনিয়নের গাছাবাড়ি মন্ডলপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে মন্ডলপাড়ার রোকন মিয়ার দ্বিতীয় স্ত্রী সাবানা বেগমকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে ছেলে শিতল চিৎকার দেয়। তার চিৎকারে এগিয়ে আসে স্থানীয়রা।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে জানায়, ওই গৃহবধূকে নলকূপের হাতল দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। নলকূপের হাতল দিয়ে মাথায় আঘাত করার কারণেই মৃত্যু হয়েছে গৃহবধূর।

সাঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন বলেন, বিষয়টি তদন্ত করতে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল ইসলাম ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। গৃহবধূকে হত্যার কারণ ও জড়িতদের গ্রেফতার করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com