শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মানবতার সেবায় ‘একতার বন্ধন’: সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিল সামাজিক সংগঠন ১৪তম গ্রেডের চাকুরে মীর বারেকের আলাদিনের চেরাগ: এক দশকেই শতকোটি টাকার মালিক ইউপি সচিব কাপ্তাইয়ে শিলছড়ি দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লামায় পুলিশ সুপারের ঝটিকা পরিদর্শন: জনসেবায় পুলিশকে মানবিক হওয়ার আহ্বান টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, তবে আলোচনায় দুই অধিনায়কের ‘নো হ্যান্ডশেক’ চতুর্থ স্তম্ভের ঐক্য: ঢাকায় ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’-এ সাংবাদিক ও সম্পাদকদের হুংকার হাড়কাঁপানো শীতে জবুথবু উত্তরাঞ্চল: তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রি সীমান্ত পাহারায় বিজিবির বড় সাফল্য: পত্নীতলায় ২৯ লাখ টাকার মাদক জব্দ উখিয়ার পালংখালীর জামতলীতে দারুল কুরআন বালিকা শাখার শুভ উদ্বোধন: নারী শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন খুললো কুয়েতের বাজার: পোল্ট্রি ও ডিম রপ্তানিতে দীর্ঘদিনের বাণিজ্যিক জট কাটলো বাংলাদেশের ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিএনপি-জামায়াতের বৈঠক: নজরে আগামীর বাণিজ্য ও অর্থনীতি ওসমানীনগরে দুই বাসের ভয়াবহ মুখোমুখি সং/ঘ/র্ষ: র/ক্ত/স্না/ত মহাসড়কে ঝরলো দুই প্রাণ উচ্চশিক্ষায় অগ্রযাত্রার ৩৫ বছর: গৌরবের মাইলফলকে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী রনিকে শোকজ পূবাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ধ/র্ষ/ক গ্রেফতার উত্তরায় আবাসিক ভবনে আগুনের লেলিহান শিখা: নারী-শিশুসহ ৫ জনের করুণ মৃ/ত্যু নির্বাচনে জনমতের প্রতিফলন না হলে জাতি বিপর্যয়ে পড়বে: হিলিতে মাওলানা আনোয়ারুল ইসলাম গণভোটের প্রচার করায় সমাজসেবা কর্মকর্তাকে শোকজ: তালতলীতে প্রশাসনের দ্বৈতনীতিতে তীব্র ক্ষোভ চান্দনা চৌরাস্তায় পুলিশের সাঁড়াশি অভিযান: হকারমুক্ত হলো ফুটপাত ও সড়ক শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কাপ্তাইয়ে প্রশাসনের মহাপ্রস্তুতি: জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে সমন্বয় সভা

পলাশবাড়ীতে যৌতুকের দাবীতে স্বামীর মারপিটে গুরুতর আহত,হাসপাতে ভর্তি

ছাদোকুল ইসলাম রুবেল,গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে যৌতুকের দাবীতে এক পাষন্ড স্বামীর বেধরক মারপিটে গুরুতর আহত ২ সন্তানের জননী তৃপ্তি বেগম(৩০) হাসপাতালে ভর্ত্তি হয়েছেন।

ঘটনাটি ঘটেছে ১৩ জানুয়ারী সোমবার বিকেলে উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্ব গোপিনাথপুর গ্রামে।

সরেজমিন তথ্যানুসন্ধানে জানা যায়, উপজেলার বরিশাল ইউনিয়নের সাবদিন কয়ারপাড়া গ্রামের মৃত হযরত আলী মাস্টারের মেয়ে তৃপ্তির সাথে পূর্ব গোপিনাথপুর গ্রামের মো.মোসলেম উদ্দিনের ছেলে সাইফুলের বিয়ে হয় বিগত ২০০৯ সালে।
মেয়ের সুখের কথা চিন্তা করে বিয়ের সময় ছাড়াও বিভিন্ন সময় নানা অজুহাতে যৌতুক হিসেবে সাইফুলকে ২ লক্ষাধিক টাকা প্রদান করা হয়।
সময়ের ব্যবধানে যৌতুকলোভী সাইফুল বারংবার দফায়-দফায় আরোও যৌতুকের দাবীতে তৃপ্তির প্রতি অমানুষিক শারিরীক নির্যাতন শুরু করে।
১১ বছরের দাম্পত্যজীবনে এক ছেলে ও এক মেয়ের জন্ম হয়।তবুও তৃপ্তির প্রতি নির্যাতন থাকে অব্যাহত।একপর্যায় আবারো অসহনীয় মারপিট করায় সে দফায় নিজের প্রাণ রক্ষায় তৃপ্তি স্বামী-সন্তান ছেড়ে বাবার বাড়ীতে চলে আসেন।
এমন পরিস্থিতিতে অতিষ্ট তৃপ্তির অভিভাবক মহল বিষয়টি সুরহাকল্পে ২০১৭ সালে হরিণাবাড়ী ফাঁড়ি পুলিশ বরাবর হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ করেন।সে দফায় পুলিশ ও এলাকার জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবেনা মর্মে মুসলেকা দিয়ে সাইফুল স্ত্রী তৃপ্তিকে ঘরে তুলে নেন।কিন্তু কিছুদিন যেতে না যেতেই স্বীকারোক্তিমূলক মুসলেকার কথা বেমালুম ভুলে যৌতুকের দাবীতে আবারো তৃপ্তির প্রতি নির্যাতন শুরু করে।
নির্যাতন সইতে না পেরে তৃপ্তির পরিবার গত ২০১৭ সালের দিকে আবারো সাইফুল পরিবারের হস্তক্ষেপ কামনা করেন।
এদফায় ফাঁড়ি ইনচার্জের উদ্যোগে মসজিদ ইমাম ও স্কুল শিক্ষক ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিষয়টি চুড়ান্ত নিষ্পত্তি কল্পে শালিসি বৈঠক বসে।বৈঠকে অতীতের সবকিছু ভুলে পরবর্তিতে এমন ঘটনা আর ঘটবেনা মর্মে স্বামী সাইফুলসহ তার পরিবারের স্বীকারোক্তিতে গৃহবধূ তৃপ্তিকে আবারো ঘরে তুলে নেয়া হয়।কিন্তু পাষন্ড সাইফুল ও তার পরিবারের দেয়া শর্ত এবং স্বীকারোক্তি ভুলে যৌতুকের দাবীতে তৃপ্তির প্রতি নির্যাতন শুরু করে।
গত সোমবার ১৩ জানুয়ারি বিকেলে তৃপ্তিকে বেধরক মারপিট করে গুরুতর আহত করে।এসময় পাশের বাড়ির জনৈক মহিলা কুলসুমসহ অন্যান্যরা ঘটনাস্থল থেকে আহত তৃপ্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্ত্তি করে।এরিপোর্ট লেখা পর্যন্ত গৃহবধূ তৃপ্তির অভিভাবক মহল এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com