শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গাছা প্রেসক্লাবের উন্নয়নে ‘সিংহ’ মার্কায় ভোট ও দোয়া চাই-মোঃ সোহেল মিয়া সংগ্রামী নেতৃত্বের প্রতীক এস এম জাহাঙ্গীর হোসেন: ঢাকা-১৮ আসনে আপোষহীনতার প্রতিচ্ছবি শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ মধ্যরাতে লন্ডনের পথে খালেদা জিয়া: কাতার প্রদত্ত এয়ার অ্যাম্বুলেন্সে ১৬ সফরসঙ্গী অন্তর্বর্তী সরকার গঠন ‘বৈধ’: আপিল বিভাগে লিভ-টু-আপিল খারিজ, হাইকোর্টের আদেশ বহাল ৬ ডিসেম্বর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি’র গণবিজ্ঞপ্তি জারি এই নির্বাচন শত বছরের ভিত্তি: পুলিশকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের রামগঞ্জে গাছের নিচে চাপা পড়ে যুবকের মর্মান্তিক মৃ/ ত্যু ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জালের অভিযোগে যুবকের কারাদণ্ড গাছা প্রেস ক্লাবের নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে: ৫ ডিসেম্বর মনোনয়ন বিতরণ, ১৯ ডিসেম্বর ভোট বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিশেষ নিরাপত্তা: যান চলাচল নিয়ন্ত্রণ ১৪-১৬ ডিসেম্বর সিসিইউতে স্থিতিশীল খালেদা জিয়া, মেডিকেল বোর্ডের চিকিৎসা ‘গ্রহণ করতে পারছেন’, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত পরিস্থিতি সাপেক্ষে—ডা. জাহিদ পোস্টাল ব্যালটে প্রবাসী নিবন্ধনে রেকর্ড: সংখ্যা বেড়ে ৯২ হাজার ছাড়ালো, ৭ দেশে নিবন্ধন শুরু তারেক রহমান চাইলে ১ দিনে ট্রাভেল পাস: ‘দেশে ফেরায় সরকারের কোনো বিধিনিষেধ নেই’—পররাষ্ট্র উপদেষ্টা ট্রান্সকম সিইও সিমিন রহমানের বিরুদ্ধে শেখ হাসিনাকে ‘১০০ কোটি টাকা ঘুষ’ দেওয়ার অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু কর্মসংস্থান তৈরিতে উল্টো পথে বাংলাদেশ: শ্রমবাজারে নারী ও তরুণদের অংশগ্রহণ উদ্বেগজনক—ড. হোসেন জিল্লুর রহমান আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু: নভেম্বরেই ৯৯ জনের মৃ/ ত্যু, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় উত্তরায় ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল পূবাইলে মাদ্রাসায় দোয়া-মিলাদ: খালেদা জিয়ার সুস্থতা কামনায় তবারক বিতরণ, ধানের শীষকে জেতানোর আহ্বান উপযুক্ত সময়েই দেশে ফিরবেন তারেক রহমান’: রিজভী নওগাঁয় সনাতন ধর্মালম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষদের বিএনপিতে যোগদান

হরিণাকুন্ডুতে পুকুরে বিষ প্রয়োগ ; ১৫ লক্ষ টাকার মাছ ভাসছে

এম.টুকু মাহমুদ হরিণাকুণ্ডু থেকেঃ

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। রবিরার রাতের কোন এক সময়ে উপজেলার হিজলী গ্রামের মৎস্য চাষী বিষ্টু হালদারের পুকুরে এ ঘটনা ঘটে। বিষ্টু হালদার ওই গ্রামের রঞ্জন হালদারের ছেলে। সরজমিনে দেখা গেছে, হরিণাকুন্ডু উপজেলার কাপাশাহাটিয়া ইউনিয়নের চারাতলা বাজারের উত্তর পার্শ্বে কাকলী বিলে ৩একর জমিতে মাছের ঘের।

কে বা কারা রাতের অন্ধকারে ওই পুকুরে বিষ প্রয়োগ করে। সোমবার ভোরে স্থানীয়রা মাছ মরে ভেসে থাকতে দেখে পুকুর মালিক কে খবর দেয়। মৎস্য চাষী বিষ্টু হালদার জানান, আমি এবং আমার ভাই অনন্ত কুমার হালদার দুইজনে মিলে গত সাত মাস ধরে ৩ একর জমি লিজ নিয়ে পুকুর খনন করে সেখানে মাছ চাষ করছেন। পাঁবদা, শিং ও সাদা মাছসহ প্রায় দুই লক্ষ মাছ ছিল। যার বাজার মূল্য প্রায় পনেরলক্ষ টাকা।

রবিবার রাতে কোন এক সময়ে কে বা কারা তার পুকুরে বিষ প্রয়োগ করে। এতে তার আনুমানিক ১৫ লক্ষ টাকা ক্ষতিসাধন হয়েছে বলে মনে করা হচ্ছে। পাশ্ববর্তী মস্য চাষী কুন্ডাল হালদার জানান, এর আগেও আমার পুকুরে কেবা কারা গ্যাস ট্যেবলেট দিয়েছিলো। এই বিষ দেবার কারনে আমার প্রায় ৩লক্ষ টাকার ক্ষতি হয়। এখন আবার বিষ্টুর পুকুরে বিষ প্রয়োগ করেছে। এই ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি হওয়া উচিৎ।

উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) উপানন্দ কুমার বৈদ্য বলেন, সরজমিনে ওই মৎস্য চাষীর পুকুরে বিষ প্রয়োগের সত্যতা পাওয়া গেছেউপজেলা মৎস্য দপ্তর থেকে তাকে সহযোগিতা করা হবেহরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান বলেন, বিষয়টি জেনে তাৎক্ষনিক সেখানে পুলিশ পাঠানো হয়েছেতদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com