রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাছা প্রেসক্লাবের উন্নয়নে ‘সিংহ’ মার্কায় ভোট ও দোয়া চাই-মোঃ সোহেল মিয়া সংগ্রামী নেতৃত্বের প্রতীক এস এম জাহাঙ্গীর হোসেন: ঢাকা-১৮ আসনে আপোষহীনতার প্রতিচ্ছবি শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ মধ্যরাতে লন্ডনের পথে খালেদা জিয়া: কাতার প্রদত্ত এয়ার অ্যাম্বুলেন্সে ১৬ সফরসঙ্গী অন্তর্বর্তী সরকার গঠন ‘বৈধ’: আপিল বিভাগে লিভ-টু-আপিল খারিজ, হাইকোর্টের আদেশ বহাল ৬ ডিসেম্বর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি’র গণবিজ্ঞপ্তি জারি এই নির্বাচন শত বছরের ভিত্তি: পুলিশকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের রামগঞ্জে গাছের নিচে চাপা পড়ে যুবকের মর্মান্তিক মৃ/ ত্যু ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জালের অভিযোগে যুবকের কারাদণ্ড গাছা প্রেস ক্লাবের নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে: ৫ ডিসেম্বর মনোনয়ন বিতরণ, ১৯ ডিসেম্বর ভোট বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিশেষ নিরাপত্তা: যান চলাচল নিয়ন্ত্রণ ১৪-১৬ ডিসেম্বর সিসিইউতে স্থিতিশীল খালেদা জিয়া, মেডিকেল বোর্ডের চিকিৎসা ‘গ্রহণ করতে পারছেন’, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত পরিস্থিতি সাপেক্ষে—ডা. জাহিদ পোস্টাল ব্যালটে প্রবাসী নিবন্ধনে রেকর্ড: সংখ্যা বেড়ে ৯২ হাজার ছাড়ালো, ৭ দেশে নিবন্ধন শুরু তারেক রহমান চাইলে ১ দিনে ট্রাভেল পাস: ‘দেশে ফেরায় সরকারের কোনো বিধিনিষেধ নেই’—পররাষ্ট্র উপদেষ্টা ট্রান্সকম সিইও সিমিন রহমানের বিরুদ্ধে শেখ হাসিনাকে ‘১০০ কোটি টাকা ঘুষ’ দেওয়ার অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু কর্মসংস্থান তৈরিতে উল্টো পথে বাংলাদেশ: শ্রমবাজারে নারী ও তরুণদের অংশগ্রহণ উদ্বেগজনক—ড. হোসেন জিল্লুর রহমান আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু: নভেম্বরেই ৯৯ জনের মৃ/ ত্যু, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় উত্তরায় ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল পূবাইলে মাদ্রাসায় দোয়া-মিলাদ: খালেদা জিয়ার সুস্থতা কামনায় তবারক বিতরণ, ধানের শীষকে জেতানোর আহ্বান উপযুক্ত সময়েই দেশে ফিরবেন তারেক রহমান’: রিজভী নওগাঁয় সনাতন ধর্মালম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষদের বিএনপিতে যোগদান

হরিণাকুণ্ডু উপজেলার ভাতুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত

এম.টুকু মাহমুদ হরিণাকুণ্ডু থেকেঃ    

তিন অক্ষরের ছোট্ট একটি শব্দ বিদায়। মাত্র তিন অক্ষর। কিন্তু শব্দটির আপাদমস্তক বিষাদে ভরা। শব্দটা কানে আসতেই মনটা কেন যেন বিষণ্ণ হয়ে ওঠে। এমন কেন হয়? কারণ এই যে,বিদায় হচ্ছে বিচ্ছেদ। আর প্রত্যেক বিচ্ছেদের মাঝেই নিহিত থাকে নীল কষ্ট। বিদায় জীবনে শুধু একবারই নয়, এক জীবনে মানুষকে সম্মুখীন হতে হয় একাধিক বিদায়ের। আমাদের কাছে বিদায় কথাটি খুবই মর্মান্তিক। তবে বিদায় শুধু দুঃখের নয়, মহা আনন্দেরও হতে পারে। স্মৃতিতে জমা হয় হাজারও স্মৃতি।

নানা আয়োজনের মধ্য দিয়ে হরিনাকুন্ডু উপজেলার ৫নং কাপাশাটিয়া ইউনিয়নের ভাতুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে ২০২০ সালের এস,এস,সি  পরিক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২২ই জানুয়ারী সকাল ১১ টায় ভাতুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল মাঠে উন্মুক্ত মঞ্চে এ বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্কুলের সভাপতি  মহিউদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিনাকুন্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর হোসাইন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালের প্রধান শিক্ষক ইউনুস আলী।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং কাপাশহাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফতদৌলা ঝন্টু, ৬নং  ফলসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, আঃ রউফ ডিগ্রী কলেজের প্রভাষক ও মিডিয়া ব্যক্তিত্ত মোঃশাহানুর আলম, সহকারী শিক্ষক আশরাফ আলী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত ও গীতাপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও অত্র স্কুলের সহকারী  শিক্ষক শিক্ষিকা বৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী প্রধান  শিক্ষক বিধান চন্দ্র বিশ্বাস। উল্লেখ্য আলোচনা শেষে পরীক্ষার্থীদের উপহার সামগ্রী দিয়ে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com