শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাছা প্রেসক্লাবের উন্নয়নে ‘সিংহ’ মার্কায় ভোট ও দোয়া চাই-মোঃ সোহেল মিয়া সংগ্রামী নেতৃত্বের প্রতীক এস এম জাহাঙ্গীর হোসেন: ঢাকা-১৮ আসনে আপোষহীনতার প্রতিচ্ছবি শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ মধ্যরাতে লন্ডনের পথে খালেদা জিয়া: কাতার প্রদত্ত এয়ার অ্যাম্বুলেন্সে ১৬ সফরসঙ্গী অন্তর্বর্তী সরকার গঠন ‘বৈধ’: আপিল বিভাগে লিভ-টু-আপিল খারিজ, হাইকোর্টের আদেশ বহাল ৬ ডিসেম্বর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি’র গণবিজ্ঞপ্তি জারি এই নির্বাচন শত বছরের ভিত্তি: পুলিশকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের রামগঞ্জে গাছের নিচে চাপা পড়ে যুবকের মর্মান্তিক মৃ/ ত্যু ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জালের অভিযোগে যুবকের কারাদণ্ড গাছা প্রেস ক্লাবের নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে: ৫ ডিসেম্বর মনোনয়ন বিতরণ, ১৯ ডিসেম্বর ভোট বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিশেষ নিরাপত্তা: যান চলাচল নিয়ন্ত্রণ ১৪-১৬ ডিসেম্বর সিসিইউতে স্থিতিশীল খালেদা জিয়া, মেডিকেল বোর্ডের চিকিৎসা ‘গ্রহণ করতে পারছেন’, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত পরিস্থিতি সাপেক্ষে—ডা. জাহিদ পোস্টাল ব্যালটে প্রবাসী নিবন্ধনে রেকর্ড: সংখ্যা বেড়ে ৯২ হাজার ছাড়ালো, ৭ দেশে নিবন্ধন শুরু তারেক রহমান চাইলে ১ দিনে ট্রাভেল পাস: ‘দেশে ফেরায় সরকারের কোনো বিধিনিষেধ নেই’—পররাষ্ট্র উপদেষ্টা ট্রান্সকম সিইও সিমিন রহমানের বিরুদ্ধে শেখ হাসিনাকে ‘১০০ কোটি টাকা ঘুষ’ দেওয়ার অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু কর্মসংস্থান তৈরিতে উল্টো পথে বাংলাদেশ: শ্রমবাজারে নারী ও তরুণদের অংশগ্রহণ উদ্বেগজনক—ড. হোসেন জিল্লুর রহমান আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু: নভেম্বরেই ৯৯ জনের মৃ/ ত্যু, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় উত্তরায় ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল পূবাইলে মাদ্রাসায় দোয়া-মিলাদ: খালেদা জিয়ার সুস্থতা কামনায় তবারক বিতরণ, ধানের শীষকে জেতানোর আহ্বান উপযুক্ত সময়েই দেশে ফিরবেন তারেক রহমান’: রিজভী নওগাঁয় সনাতন ধর্মালম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষদের বিএনপিতে যোগদান

মুজিববর্ষ উপলক্ষে ভারতে এশিয়া একাদশের ম্যাচ হবে না : বিসিসিআই

চলতি মুজিববর্ষ উপলক্ষে ভারতের মাটিতে বিশ্ব একাদশ বনাম এশিয়া একাদশের মধ্যকার একটি ম্যাচ হওয়ার কথা শোনা যাচ্ছিল। ওই ম্যাচ দিয়ে আমদাবাদের নির্মাণাধীন বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট মাঠ সর্দার পটেল স্টেডিয়ামের উদ্বোধন হওয়ার কথা ছিল।কিন্তু ভারতীয় মিডিয়া জানিয়েছে, ওই ম্যাচ আয়োজনে আর আগ্রহী নয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ফলে আগামী মার্চে এই দুই দলের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলায়।

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শততম জন্মশতবার্ষিকী উপলক্ষে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে এই দুই টি-টোয়েন্টি তাই আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর সঙ্গে আরকেটি ম্যাচ জুড়ে তিন ম্যাচের সিরিজ করার চিন্তা ছিল বিসিসিআইয়ের। প্রথমে ভাবা হয়েছিল, মার্চের মধ্যে প্রায় ১০ কোটি ডলার ব্যায়ে তৈরি সর্দার পটেল স্টেডিয়াম প্রস্তুত হয়ে যাবে। আর বিশ্ব একাদশ বনাম এশিয়া একাদশের ম্যাচের মধ্যে দিয়ে উদ্বোধন হবে স্টেডিয়ামের। কিন্তু এখন দেখা যাচ্ছে ওই সময়ের মধ্যে স্টেডিয়াম তৈরি হবে না।

যে কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী জানিয়ে দিয়েছেন যে এই ম্যাচ আয়োজন করতে পারছে না ভারত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজামউদ্দিন চৌধুরী এই খবর জানিয়ে বলেছেন, ‘ভারতে একটা ম্যাচ হওয়ার কথা ছিল। বিশাল বড় স্টেডিয়ামের উদ্বোধন উপলক্ষে এই ম্যাচের আয়োজন করতে চাইছিল ভারত। কিন্তু ওরা এখনও প্রস্তুত নয়। তাই দুটো ম্যাচই হবে বাংলাদেশে।’

তিনি জানান যে, কিংবদন্তি ক্রিকেটারদেরকেও আমন্ত্রণ জানানো হবে, ‘আমরা নিশ্চিত ভাবেই ক্রিকেটবিশ্বের গুরুত্বপূর্ণ মানুষদের আমন্ত্রণ জানাব। পুরনো দিনের কিংবদন্তি ক্রিকেটারদেরও ডাকব। এই দুই ম্যাচকে আকর্ষণীয় করে তোলার জন্য সব রকম চেষ্টা করব। আমরা সবার সঙ্গে তাই যোগাযোগ করছি। ওই সময়ের আগে বা পরে কোনো সিরিজ থাকলেও ক্রিকেটাররা যাতে অংশ নিতে পারেন, সেই চেষ্টা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com