শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

শ্রীপুরে ২ বছরের শিশুকে গলা কেটে হত্যার চেষ্টা,ঘাতক পিতা আটক
স্টাফ রিপোর্টার / ৫৬২ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০

 

শ্রীপুরে ২ বছরের শিশুকে গলা কেটে হত্যার চেষ্টা,ঘাতক পিতা আটক
স্টাফ রিপোর্টারঃ  নাজমুল ইসলাম,গাজীপুরের শ্রীপুরে কাওসার(২) নামে শিশু সন্তানকে গলা কেটে হত্যার চেষ্টা অভিযোগে ঘাতক বাবা রাজু মিয়া (২৯)কে আটক করেছে পুলিশ।

রবিবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামে এ ঘটনা ঘটে।
আটক রাজুু মিয়া জামালপুর জেলার দেওয়ান গঞ্জ উপজেলার রামপুরা গ্রামের প্রয়াত হানিফ মিয়ার ছেলে।সে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের মহর আলীর বাড়িতে ভাড়া থেকে রাজমিস্ত্রির কাজ করে।

স্থানীয়দের সূত্রে জানাযায়, রবিবার (২৬ জানুয়ারী) বিকেলে ভাড়া বাসায় ঘাতক পিতা রাজু মিয়া তার দুই বছরের শিশু পুত্র কাওসারকে তাঁরকাটার (কাটার) দিয়ে গলার বেশির ভাগ অংশ কেটে ফেলে। এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে মাওনা আলহেরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এলাকাবাসী ঘাতক বাবাকে আটক করে পুলিশে দেয়।
খবর পেয়ে মাওনা চকপাড়া ফাঁড়ির ইনচার্জ মোঃ বেলাল হোসেন ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাবাকে আটক করে,শ্রীপুর থানায় পাঠায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাবাকে আটক করা হয়েছে।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com