সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাছা প্রেসক্লাবের উন্নয়নে ‘সিংহ’ মার্কায় ভোট ও দোয়া চাই-মোঃ সোহেল মিয়া সংগ্রামী নেতৃত্বের প্রতীক এস এম জাহাঙ্গীর হোসেন: ঢাকা-১৮ আসনে আপোষহীনতার প্রতিচ্ছবি শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ মধ্যরাতে লন্ডনের পথে খালেদা জিয়া: কাতার প্রদত্ত এয়ার অ্যাম্বুলেন্সে ১৬ সফরসঙ্গী অন্তর্বর্তী সরকার গঠন ‘বৈধ’: আপিল বিভাগে লিভ-টু-আপিল খারিজ, হাইকোর্টের আদেশ বহাল ৬ ডিসেম্বর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি’র গণবিজ্ঞপ্তি জারি এই নির্বাচন শত বছরের ভিত্তি: পুলিশকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের রামগঞ্জে গাছের নিচে চাপা পড়ে যুবকের মর্মান্তিক মৃ/ ত্যু ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জালের অভিযোগে যুবকের কারাদণ্ড গাছা প্রেস ক্লাবের নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে: ৫ ডিসেম্বর মনোনয়ন বিতরণ, ১৯ ডিসেম্বর ভোট বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিশেষ নিরাপত্তা: যান চলাচল নিয়ন্ত্রণ ১৪-১৬ ডিসেম্বর সিসিইউতে স্থিতিশীল খালেদা জিয়া, মেডিকেল বোর্ডের চিকিৎসা ‘গ্রহণ করতে পারছেন’, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত পরিস্থিতি সাপেক্ষে—ডা. জাহিদ পোস্টাল ব্যালটে প্রবাসী নিবন্ধনে রেকর্ড: সংখ্যা বেড়ে ৯২ হাজার ছাড়ালো, ৭ দেশে নিবন্ধন শুরু তারেক রহমান চাইলে ১ দিনে ট্রাভেল পাস: ‘দেশে ফেরায় সরকারের কোনো বিধিনিষেধ নেই’—পররাষ্ট্র উপদেষ্টা ট্রান্সকম সিইও সিমিন রহমানের বিরুদ্ধে শেখ হাসিনাকে ‘১০০ কোটি টাকা ঘুষ’ দেওয়ার অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু কর্মসংস্থান তৈরিতে উল্টো পথে বাংলাদেশ: শ্রমবাজারে নারী ও তরুণদের অংশগ্রহণ উদ্বেগজনক—ড. হোসেন জিল্লুর রহমান আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু: নভেম্বরেই ৯৯ জনের মৃ/ ত্যু, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় উত্তরায় ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল পূবাইলে মাদ্রাসায় দোয়া-মিলাদ: খালেদা জিয়ার সুস্থতা কামনায় তবারক বিতরণ, ধানের শীষকে জেতানোর আহ্বান উপযুক্ত সময়েই দেশে ফিরবেন তারেক রহমান’: রিজভী নওগাঁয় সনাতন ধর্মালম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষদের বিএনপিতে যোগদান

সেচ পাম্পের সংযোগ তারে জড়িয়ে সাঘাটায় বিদুৎষ্পৃষ্টে যুবকের মৃত্যু

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্যের অবহেলায় বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদুৎষ্পৃষ্ট হয়ে অকালে প্রান হাড়ালেন সুজন চন্দ্র (২৮) নামের এক যুবক। আজ ২৯ জানুয়ারী বুধবার দুপুরে সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের দলদলিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার বোনারপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের যোগেষ চন্দ্রের ছেলে সুজন চন্দ্র প্রতিদিনের মতো বোনারপাড়া ইউপি সদস্য রবিনাশ চন্দ্রের জমিতে শ্যালো মেশিন চালিত ট্রাক্টর দিয়ে হাল চাষ করতে যান। ইউপি সদস্য রবিনাশ চন্দ্রের বৈদ্যুতিক সেচ পাম্পের সংযোগে বাঁশের খুটিতে অরক্ষিত অবস্থায় ঝুলে থাকা কারেন্টের তার সুজন চন্দ্র হালচাষ সময় শরীরে লেগে বিদুৎষ্পৃষ্ট হয়ে শ্যালো মেশিন চালিত ট্রাক্টর মেশিনের উপর থেকে ছিটকে পড়েন । হালচাষের মেশিনটি ড্রাইভার ছাড়াই সামনের দিকে যেতে থাকে ।

স্থানীয়রা সুজন চন্দ্রকে তারে আটকা দেখে তাকে উদ্ধার করে হাসপাতালের নেয়ার পথে সে মারা যায় । নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানান, চলতি ইরি-বোরো মৌসুমে পাশের গ্রাম দুর্গাপুরের হালচাষি সুজন চন্দ্রকে ভুল-ভাল বুজিয়ে জমি চাষ করতে এনে এই দুর্ঘটনা ঘটে । মুল ঘটনাটি যেন প্রকাশ না পায় এজন্য দ্রুত সুজনের লাশটি দাহ ব্যবস্থা করেন । এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য রবিনাশ চন্দ্রের সাথে কথা হলে তিনি জানান, ঘটনার পরে আমি আমার জমি থেকে তাকে আহত অবস্থায় উদ্ধারের পরে বাঁচানোর চেষ্টা করে ব্যার্থ হই।

এ বিষয়ে সাঘাটা থানার বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এনায়েত কবির ঘটনাটির সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি আমি শুনেছি। তার মৃত্যুতে সুজনের স্ত্রী ও এক শিশু ছেলে, মেয়ের ভবিষৎ অন্ধকার হয়ে পড়েছে। যুবকের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে। ওই বাড়িতে শত শত মানুষ এক নজর দেখার জন্য ভীর করতে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com