শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

কলাপাড়ায় ব্রীজ ভেঙ্গে বালু বােঝাই ট্রলি নদীতে আহত-৩, নিখোঁজ-১
স্টাফ রিপোর্টার / ৫০১ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০
নাহিদ পারভেজ,কলাপাড়া উপজেলা প্রতিনিধি
কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী নদীর ব্রীজটি ভেঙ্গে পরে তিনজন গুরুতর আহত ও একজন নিখোঁজ রয়েছে, চলছে উদ্ধার কার্যক্রম। মঙ্গলবার সন্ধ্যার পর বালু বােঝাই একটি ট্রলি চলাচলের অনুপাযােগী আয়রণ ব্রীজটি পারাপারের এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের দ্রুত উদ্বার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। নিখোঁজ আনিস প্যাদা (৪০) উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামের মজিবুর প্যাদার ছেলে। আহতরা হলেন উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামের শাহিন হাওলাদার (২৬), ট্রলি চালক মােজাম্মেল হাওলাদার (৪২), সলিম গাজী (৩২)। গুরুতর আহত ট্রলি চালক মােজাম্মেল হাওলাদার কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানাে হয়েছে।
মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরন জানান, নদীতে প্রচুর স্রােতের জন্য থেমে থেমে উদ্ধার কাজ চলছে। নিখোঁজ ব্যক্তি ও ডুবে যাওয়া ট্রলি উদ্বারে বরিশাল থেকে আগত বিশেষ উদ্ধার বাহিনী, কলাপাড়া ফায়ার সার্ভিস, ইউনিয়ন পরিষদসহ স্থানীয় ডুবুড়িদলের উদ্দ্যগে কাজ চলছে এবং উদ্ধার কাজ অব্যাহত থাকবে।
প্রতক্ষদর্শীরা জানায়, স্থানীয় শাহিন হাওলাদারের ভাড়ায় চালিত ঐ ট্রলিটি ঝুঁকিপূর্ণ ব্রীজে মালামাল পারাপার করতে বাধ্য করে। নিষেধ অমান্য করে ট্রলি পারাপার করলে এ দুর্ঘটনা ঘটে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com