শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

সাভার পৌর গেন্ডা এলাকায় জমি দখলকে কেন্দ্র করে ভূমিদস্যু সন্ত্রাসীদের হামলায় আহত ৩ আটক-১
স্টাফ রিপোর্টার / ৫৫১ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০

শহিদুল্লাহ সরকার ঃ

সাভার পৌর গেন্ডা এলাকায় জমি দখলকে কেন্দ্র করে ভূমিদস্যু সন্ত্রাসীদের হামলায় ৩জন আহত হয়েছেন। এঘটনায় ১জনকে আটক করেছে পূলিশ।
বৃহস্পতিবার দুপূরে সাভার পৌর এলাকার গেন্ডা আল মুসলিম এর পিছনে এ ঘটনা ঘটে।
জমির মালিক মোঃ মনোয়ার হোসেন মিষ্ঠু ভূমিদস্যু সোহেল জনে মিলে তার জমি দখল করতে গেলে তিনি দখলের বাধা প্রদান করতে গেলে ভূমিদস্যু বাহীনি তাদের লাঠিসোটা,দাড়ালো অস্ত্র নিয়ে তাদের উপরে হামলা চালায় এবং এলোপাতাড়িভাবে পিটিয়ে ও কুপিয়ে যখন করে ফেলে রেখে যায় পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ঘটনায় জমির মালিক মিষ্টু সহ তিন জন আহত হয়।

খবর পেয়ে ঘটনা স্থলে সাভার মডেল থানা পুলিশ পরিদর্শন করে ডিব্বা সোহেল (৩০) নামে একজনকে আটক করেছে।

জমির মালিক মোঃমনোয়ার হোসেন মিষ্ঠু জানান, তার ভাবী মোসাম্মত ইসমতারা দাড়ালো অস্ত্রের কুপে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় জখম হলে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে এখনো ভর্তি রয়েছেন। তিনি আরো জানান এ ঘটানা পূর্বে ভূমিদস্যুদের বিরুদ্ধে কোর্ট ও থানার মাধ্যমে মামলা রয়েছে। জমির মালিক মোঃমনোয়ার হোসেন মিষ্ঠু আরো জানান উৎরাধীকার সূত্রে ৪৫ শতাংশ জমির মালিক তারা। কিন্তু দামী জমি হওয়ায় স্থানীয় ভূমিদস্যুদের নজরে আসলে সোহরাবগং দখলের পায়তারা চালায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ত্রাসী ভূমিদস্যু রুহুল ও দিপু গেন্ডা এলাকায় বিকাশ ব্যবসায়ীর নিকট থেকে ২২ লক্ষ টাকা ছিনতাইয়ের মামলা রয়েছে।তারা প্রতিনিয়ত এলাকায় বিভিন্ন আতঙ্ক সৃষ্টি করে আসছে।তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন এলাকার ভুক্তভোগিরা।

রফিকুল ইসলাম উজ্জল জানান,বৃহস্পতিবার দুপুর আড়াইটার সময় এ হামলার স্বীকার হয়ে তিনি হাসপাতালে ভর্তি হোন। সোহরাব গং এর ভুমিদস্যু হামলাকারীরা তাকে দেখেই প্রথমে হাতে থাকা রড দিয়ে পিটিয়ে বাম হাত জখম করলে মাটিতে লুটিয়ে পরলে তাকে দেহের বিভিন্ন জায়গায় আঘাত করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com