শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

সাভারের নবীনগর এলাকায় ৪০০ বোতল ফেন্সিডিল ও প্রাইভেট সহ গ্রেফতার ০২, র‌্যাব-৪
স্টাফ রিপোর্টার / ৫৩১ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২০

শহিদুল্লাহ সরকার ঃ

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে।

সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশা পাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুন সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।

এরই ধারাবাহিকতায় ২১/০১/২০২০ তারিখ গোপন সংবাদের প্রেক্ষিতে র‌্যাব-৪ এর একটি চৌকষ আভিযানিক দল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল এর নেতৃত্বে আশুলিয়া থানাধীন নবীনগরের বাস ষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ৪০০ বোতল ফেন্সিডিল এবং ফেন্সিডিল বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ আসামী মোঃ সাইফুল ইসলাম (২৫), জেলা- মুন্সীগঞ্জ এবং মোঃ রিপন মিয়া (৩৮), জেলা- মুন্সীগঞ্জদের গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা এই বিপুল পরিমাণ নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার কুষ্টিয়া হতে প্রায়ই লোক চক্ষুর অন্তরালে তার প্রাইভেট কারের মধ্যে সীটের নীচে করে বিশেষ কায়দায় ফেন্সিডিল বহন করে ঢাকাসহ আশপাশ এলাকায় ডিলারদের নিকট বিক্রয় করে থাকে।

উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com