শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মানবতার সেবায় ‘একতার বন্ধন’: সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিল সামাজিক সংগঠন ১৪তম গ্রেডের চাকুরে মীর বারেকের আলাদিনের চেরাগ: এক দশকেই শতকোটি টাকার মালিক ইউপি সচিব কাপ্তাইয়ে শিলছড়ি দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লামায় পুলিশ সুপারের ঝটিকা পরিদর্শন: জনসেবায় পুলিশকে মানবিক হওয়ার আহ্বান টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, তবে আলোচনায় দুই অধিনায়কের ‘নো হ্যান্ডশেক’ চতুর্থ স্তম্ভের ঐক্য: ঢাকায় ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’-এ সাংবাদিক ও সম্পাদকদের হুংকার হাড়কাঁপানো শীতে জবুথবু উত্তরাঞ্চল: তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রি সীমান্ত পাহারায় বিজিবির বড় সাফল্য: পত্নীতলায় ২৯ লাখ টাকার মাদক জব্দ উখিয়ার পালংখালীর জামতলীতে দারুল কুরআন বালিকা শাখার শুভ উদ্বোধন: নারী শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন খুললো কুয়েতের বাজার: পোল্ট্রি ও ডিম রপ্তানিতে দীর্ঘদিনের বাণিজ্যিক জট কাটলো বাংলাদেশের ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিএনপি-জামায়াতের বৈঠক: নজরে আগামীর বাণিজ্য ও অর্থনীতি ওসমানীনগরে দুই বাসের ভয়াবহ মুখোমুখি সং/ঘ/র্ষ: র/ক্ত/স্না/ত মহাসড়কে ঝরলো দুই প্রাণ উচ্চশিক্ষায় অগ্রযাত্রার ৩৫ বছর: গৌরবের মাইলফলকে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী রনিকে শোকজ পূবাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ধ/র্ষ/ক গ্রেফতার উত্তরায় আবাসিক ভবনে আগুনের লেলিহান শিখা: নারী-শিশুসহ ৫ জনের করুণ মৃ/ত্যু নির্বাচনে জনমতের প্রতিফলন না হলে জাতি বিপর্যয়ে পড়বে: হিলিতে মাওলানা আনোয়ারুল ইসলাম গণভোটের প্রচার করায় সমাজসেবা কর্মকর্তাকে শোকজ: তালতলীতে প্রশাসনের দ্বৈতনীতিতে তীব্র ক্ষোভ চান্দনা চৌরাস্তায় পুলিশের সাঁড়াশি অভিযান: হকারমুক্ত হলো ফুটপাত ও সড়ক শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কাপ্তাইয়ে প্রশাসনের মহাপ্রস্তুতি: জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে সমন্বয় সভা

শ্রীপুর উপজেলার ৫ নং কাওরাইদ ইউনিয়নের ২ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটি গঠিত।

শ্রীপুর উপজেলার ৫ নং কাওরাইদ ইউনিয়নের ২ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটি গঠিত।

স্টাফ রিপোর্টার ঃ নাজমুল ইসলাম ,২৫ শে ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার সন্ধ্যায় শ্রীপুর উপজেলার ৫ নং কাওরাইদ ইউনিয়নের ২ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভাটি পরিচালনা করেন ৫ নং কাওরাইদ ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক জনাব মোঃ মাইনুদ্দিন সিরাজ, সভাপতিত্ব করেন কাওরাইদ ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি জনাব মোঃ আব্দুল বারেক বেপারী। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ তারিকুজ্জামান, ওসি অপারেশন শ্রীপুর মডেল থানা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ফকির, সাবেক চেয়ারম্যান ও সভাপতি কমিউনিটি পুলিশিং শ্রীপুর উপজেলা,জনাব মোঃ মাহতাব উদ্দিন, ভাইস চেয়ারম্যান, শ্রীপুর উপজেলা পরিষদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাসুদ আলম ভাংগী,সাঃ সম্পাদক, কমিউনিটি পুলিশিং শ্রীপুর উপজেলা,বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বলদীঘাট জে,এম, সরকার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও যুবলীগ নেতা জনাব মোঃ কামরুল হাসান মন্ডল সহ ভিবিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় অতিথিরা কমিউনিটি পুলিশিং এর ভিবিন্ন বিষয় ও কাজ নিয়ে কথা বলেন এতে মাদক,সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যুদের চিহ্নিত করে আইনের আওতায় আনারও কথা বলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন কমিউনিটি পুলিশিং এর কাজ হলো নিজের খেয়ে অন্যের কাজ করা,সমাজকে সন্ত্রাস ও মাদক মুক্ত করা,মাদক সেবী ও ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা,তিনি জনসাধারণের উদ্দেশ্যে আরও বলেন প্রত্যেক পরিবার থেকে একজন ব্যক্তি সচেতন হলেই পরিবারের অন্যান্য সদস্যরা মাদকমুক্ত থাকবে। পরে ৫ নং কাওরাইদ ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর ২ নং ওয়ার্ডের ২৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় এতে সভাপতি নির্বাচিত হন জনাব মোঃ ইসমাইল হোসেন চঞ্চল ও সাধারন সম্পাদক জনাব মোঃ কবির হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com